Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

কেশপুরের কানাশোল থেকে সিরিশবনি যাওয়ার রাস্তার বেহাল অবস্থা

নিজস্ব প্রতিনিধি,কেশপুর: পশ্চিম মেদিনীপুর জেলার কেশপুর ব্লকের অন্তর্গত কানাশোল থেকে সিরিশবনি যাওয়ার দীর্ঘ ৪ কিলোমিটার রাস্তাটির বেহাল অবস্থা দীর্ঘদিন ধরে। প্রায় চার থেকে পাঁচ কিলোমিটার রাস্তার মোরাম উঠে গিয়ে কোথাও কোথাও আবার মাটি দেখা যাচ্ছে। এই রাস্তা দিয়েই যাতায়াত প্রায় আট থেকে দশটি গ্রামের মানুষের। পাশাপাশি ছাত্র-ছাত্রীদের কেউ এই রাস্তা দিয়েই প্রত্যেকদিন বিদ্যালয়ে যাতায়াত করতে […]

বাদুড়িয়াতে বাড়ির খোঁড়া গর্তে পড়ে অকাল মৃত্যু ৬ বছরের কোয়েলের

নিজস্ব প্রতিনিধি,বাদুড়িয়া: ঢাকা না থাকার ফলেই কি গর্তে পড়ে মৃত্যু হল শিশুর? বাদুড়িয়ায় শিশু মৃত্যুর ঘটনায় উঠলো একাধিক প্রশ্ন ।নির্মীয়মান বাড়ির কাজের জন্য প্রয়োজনীয় মাটির জন্য খোঁড়া হয়েছিল গর্ত। আর সেই গর্তই কাল হল বাদুড়িয়ার ছয় বছরের শিশু কোয়েলের কাছে। বসিরহাটের বাদুড়িয়া থানার(Baduria P.S.) চাতরা গ্রাম পঞ্চায়েতের দক্ষিণ চাতরা গ্রামের বাসিন্দা পরিতোষ সরকার ও মীরা […]

বিসিবি সভাপতির বার্ষিক আয় সাড়ে ৮ কোটি, সোনা রয়েছে ৫০০ ভরি

নিজস্ব প্রতিনিধি, ঢাকা: আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে লড়ছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সভাপতি নাজমুল হাসান পাপন। কিশোরগঞ্জ-৬ (ভৈরব-কুলিয়ারচর) আসন থেকে শাসকদল আওয়ামী লীগের হয়ে চতুর্থবার ভোটের ময়দানে নেমেছেন। আর ভোটের ময়দানে নামতে গিয়ে নির্বাচন কমিশনের কাছে দেওয়া হলফনামায় বিসিবি সভাপতি জানিয়েছেন তাঁর বার্ষিক আয় সাড়ে আট কোটি টাকার বেশি। তবে বাজারে ঋণ নিয়ে কোনও তথ্য উল্লেখ […]

অগ্ৰহায়ণের অকাল বৃষ্টিতে মাথায় হাত মালদহ ও ঝাড়গ্রামের চাষীদের

নিজস্ব প্রতিনিধি,মালদা ও ঝাড়গ্রাম: অগ্ৰহায়ণে অকাল বৃষ্টির ফলে মাথায় হাত মালদহের আলু চাষীদের। টানা একদিনের হালকা বৃষ্টির ফলে জেলার বিভিন্ন প্রান্তে বিভিন্ন ফসলের ক্ষয়ক্ষতি হয়েছে। তবে পুরাতন মালদা ব্লকের ভাবুক এবং মহিষবাথানি এই দুটি অঞ্চলে কয়েক হাজার হেক্টর জমিতে আলু উৎপাদন হয়ে থাকে। এই মুহূর্তে ধান জমি থেকে তোলার কাজ শেষ হয়েছে। আলুর (Potato)বীজ বপন […]

২ রাজ্যে বিধানসভা ভোটে ভরাডুবি নিয়ে পর্যালোচনা বৈঠকে কংগ্রেস নেতৃত্ব

নিজস্ব প্রতিনিধি, নয়াদিল্লি: সদ্য সমাপ্ত বিধানসভা ভোটে মধ্য ভারতের তিন রাজ্য মধ্যপ্রদেশ, ছত্তিশগড় ও রাজস্থানে ভরাডুবি ঘটেছে কংগ্রেসের। দুই রাজ্যে ক্ষমতা খোয়াতে হয়েছে। বাকি রাজ্যে ক্ষমতায় আসার জোরালো সম্ভাবনা থাকলেও মুখ থুবড়ে পড়তে হয়েছে। কী কারণে ক্ষমতায় থাকা দুই রাজ্যে ভরাডুবি ঘটল, তা পর্যালোচনায় শুক্রবার রাতে বৈঠকে বসল কংগ্রেস শীর্ষ নেতৃত্ব। এআইসিসি’র দফতরে ওই বৈঠকে […]

মুর্শিদাবাদে শিশু মৃত্যুর ঘটনায় তদন্তে স্বাস্থ্য দফতরের আধিকারিকরা

নিজস্ব প্রতিনিধি,মুর্শিদাবাদ: মেডিক্যাল কলেজ হাসপাতালে একসাথে এতো সংখ্যক শিশুর মৃত্যুর তদন্তে এবার হাজির হ’ল রাজ্য স্বাস্থ্য দপ্তরের ২ সদস্যের প্রতিনিধি দল। শুক্রবার রাতে মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজ হাসপাতালে এসে পৌঁছান তারা। সরাসরি তারা উপস্থিত হন মেডিক্যাল কলেজ হাসপাতালের SNCU বিভাগে। কী কারণে হঠাৎ এতো সংখ্যক শিশুর মৃত্যু হ’ল বিষয়টি সরেজমিনে খতিয়ে দেখছেন রাজ্য স্বাস্থ্য দপ্তরের ২ […]

এক চোখ নিয়েই ৩ বছর ক্রিকেট খেলেছেন ডিভিলিয়ার্স

নিজস্ব প্রতিনিধি: দুরন্ত ফর্মে থাকাকালীন আচমকাই ২০১৮ সালে আন্তর্জাতিক ক্রিকেটকে ‘আলবিদা’ জানিয়েছিলেন প্রোটিয়া ক্রিকেটার এ বি ডিভিলিয়ার্স। তাঁর ওই ঘোষণায় গোটা বিশ্বের ক্রিকেট মহল হতচকিত হয়ে পড়েছিল। ২০১৯ সালে ক্রিকেট বিশ্বকাপে তাঁকে খেলার জন্য অনুরোধ জানিয়েছিলেন দক্ষিণ আফ্রিকার ক্রিকেট বোর্ডের কর্তারা। কিন্তু নিজের সিদ্ধান্তে অটল ছিলেন প্রোটিয়া ব্যাটার। যদিও আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নেওয়ার পরেও […]

চলে গেলেন অশীতিপর কন্নড় অভিনেত্রী লীলাবতী

সূত্রের খবর, তাঁর মৃতদেহ আজ সন্ধ্যায় জনসাধারণের দেখার জন্য তাঁর খামারবাড়িতে রাখা হবে। লীলাবতী বাড়ি চেঙ্গালপাট্টুতে ৩.২ মাত্রার ভূমিকম্প আঘাত হেনেছে৷ লীলাবতী ছয় দশকেরও বেশি সময় ধরে বিনোদন মহলে নিজেকে নিমজ্জিত করে রেখেছিলেন।

১ বছর ঘুরতে না ঘুরতেই শেষ হচ্ছে  জি বাংলার ‘রাঙা বউ’

‘রাঙা বউ’ সিরিয়ালে অনেক দিন পর দর্শক দেখতে পেয়েছিলেন গৌরব রায়চৌধুরী এবং শ্রুতি দাসের জুটিকে। ‘ত্রিনয়নী’ সিরিয়ালের মাধ্যমে আবারও তাঁরা পর্দায় ফিরেছিল।

‘অপমানিত বোধ হচ্ছে ‘, মহুয়ার বহিষ্কারে প্রতিক্রিয়া সৌগতর

নিজস্ব প্রতিনিধি: দিল্লি থেকে শহরে ফিরে কলকাতা বিমানবন্দরে দাঁড়িয়ে তৃণমূলের বর্ষিয়ান সাংসদ সৌগত রায় মহুয়া মৈত্রর সাংসদ পদ খারিজ প্রসঙ্গে বলেন, ‘আমরা খুব দুঃখিত, আমরা খুব অপমানিত’। সংসদের পক্ষে এটা কালো দিন, জোর করে একজন মহিলা সাংসদ(MP) উঠে আসছিল তাকে বার করে দেওয়া হল। শুধু আদানির স্বার্থ রক্ষা করার জন্য। যে অভিযোগ করল তাকেও প্রশ্ন […]

২০ জুন শুরু কোপা আমেরিকা, প্রথম দিনেই নামছেন মেসিরা

নিজস্ব প্রতিনিধি: আগামী বছর ২০ জুন শুরু হতে চলেছে লাতিন আমেরিকার ফুটবলে সেরা হওয়ার লড়াই কোপা আমেরিকা’র আসর। মার্কিন যুক্তরাষ্ট্রের একাধিক ভেন্যুতে ২৫ দিন ধরে স্বেরা হওয়ার ধুন্ধুমার যুদ্ধ চলবে। আগামী বছর লাতিন আমেরিকার ১০ দলের সঙ্গে কনকাকাফ অঞ্চলের ৬ দল নিয়ে অনুষ্ঠিত হবে কোপা আমেরিকার ৪৮তম আসর। আর প্রথম দিনেই অভিযান শুরু করছে আর্জেন্টিনা। […]

মরণোত্তর দেহদানের অঙ্গীকার অভিনেত্রী স্পর্শিয়ার

এসব ভাবতেও ভালো লাগে। শুধু হার্ট নয়, আমার শরীরের যেসব অঙ্গপ্রত্যঙ্গ ঠিক থাকবে সবই যেন কাজে লাগে মানুষ ও চিকিৎসা বিজ্ঞানের প্রসারে; এটা আমি মনে প্রাণে চাই।

সোমবার থেকে কলকাতায় তিন দিনের শীতের ব্যাটিং শুরু হবে

নিজস্ব প্রতিনিধি: আগামী সপ্তাহের গোড়া থেকে কলকাতায় সর্বনিম্ন তাপমাত্রার পতন ঘটবে। সোম মঙ্গল এবং বুধবার উল্লেখযোগ্যভাবে কলকাতার তাপমাত্রা কমবে।আগামী পাঁচদিন দক্ষিণবঙ্গে বৃষ্টিপাতের কোনো সম্ভাবনা নেই। প্রধানত শুষ্ক আবহাওয়া থাকবে । শুক্রবার আলিপুর আবহাওয়া দফতরের(Alipur Weather Office) পূর্বাঞ্চলের অধিকর্তা সঞ্জীব বন্দ্যোপাধ্যায় এই খবর জানান । তিনি বলেন,প্রথম ২৪ ঘন্টা অর্থাৎ শুক্রবার মেঘলা আকাশ থাকবে। শনিবার থেকে […]

কালীঘাটের কাকুকে ছাড়ল না এসএসকেএম হাসপাতাল

নিজস্ব প্রতিনিধি: কালীঘাটের কাকুর কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ নিয়ে দীর্ঘ টানাপোড়েন চলল শুক্রবার। হাসপাতাল কর্তৃপক্ষের তরফ থেকে জানানো হয়েছে ইডিকে, সুজয় কৃষ্ণ ভদ্রের শারীরিক অবস্থা স্থিতিশীল নয়, এমনটাই ইডি(ED) সূত্রের খবর। সুজয় কৃষ্ণ ভদ্রকে ছাড়া যাবে না SSKM হাসপাতাল থেকে এমনটাই জানিয়ে দিল, SSKM হাসপাতাল খবর সূত্রে খবর । অপরদিকে ED- তরফ থেকে হাসপাতালকে বলা হয়েছে […]

GTA-র জন্য বিপুল বরাদ্দ ঘোষণা মমতার

নিজস্ব প্রতিনিধিঃ বছর পেরালেই ২৪-এর লোকসভা নির্বাচন। সেই নির্বাচনের আগে পাহাড়কে হাতে রাখতে মরিয়া বাংলার শাসকদল। তাই উন্নয়নকে অস্ত্রে করেই লোকসভা নির্বাচনের আগে রূপলেখা তৈরি করলো ঘাসফুল শিবির। শুক্রবার কার্শিয়াংয়ে সরকারি পরিষেবা প্রদান অনুষ্ঠান থেকে একাধিক প্রকল্পের ঘোষণা করলেন তৃণমূল সুপ্রিম মমতা বন্দ্যোপাধ্যায়। এদিন কার্শিয়াংয়ে সরকারি পরিষেবা প্রদান অনুষ্ঠান থেকে মমতা জিটিএ-র জন্য ৭৫ কোটি […]

‘ক্রিকেটার হওয়ার ইচ্ছে ছিল’, ‘KIFF’-এ এসে মনের কথা জানালেন অভিনেতা সৌরভ শুক্লা

তবে এদিন তিনি লেকচারার হিসেবে ও অভিনয় সম্পর্কে নানা তথ্য জানাতে উৎসবে এসেছিলেন। তিনি আসা মাত্রই স্বাভাবিকভাবেই তাঁকে দেখতে ভিড় জমান সকলে।

পুণের মোমবাতি কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডে মৃত ৭

নিজস্ব প্রতিনিধি, মুম্বই: পুণের কাছে পিম্পরিতে মোমবাতির কারখানায় বিধ্বংসী অগ্নিকাণ্ডে ঝলসে মারা গেলেন ৭ শ্রমিক। নিহতদের অধিকাংশই মহিলা। পাশাপাশি অগ্নিদগ্ধ হয়েছেন আরও ১৮ জন। আহতদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে। বেশ কয়েকজনের অবস্থা সঙ্কটজনক মৃতের সংখ্যা বাড়তে পারে বলে প্রশাসনিক আধিকারিকরা আশঙ্কা প্রকাশ করেছেন। পিম্পরি-ছিঞ্চওয়াড় পুর নিগমের কমিশনার শেখর সিংহ জানিয়েছেন, তালাওয়াড়ে অবস্থিত কারখানাটিতে […]

লোকসভা ভোটে কৃষ্ণনগর থেকেই তৃণমূল প্রার্থী মহুয়া!

নিজস্ব প্রতিনিধি: ঘুষের বিনিময়ে প্রশ্নকাণ্ডে শুক্রবারই লোকসভা থেকে বহিষ্কৃত হয়েছেন কৃষ্ণনগর থেকে নির্বাচিত তৃণমূল সাংসদ মহুয়া মৈত্র। আর ওই বহিষ্কারের দিনেই সুখবর পেলেন তরুণ-তুর্কি নেত্রী। আগামী লোকসভা ভোটেও ঘাসফুল শিবিরের হয়ে কৃষ্ণনগর থেকে লড়তে চলেছেন তিনি। এদিন স্পষ্টই সেই ইঙ্গিত দিয়েছেন খোদ তৃণমূল কংগ্রেস সভানেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এদিন লোকসভা থেকে বহিষ্কার হওয়ার পরেই দলনেত্রীর সঙ্গে […]

বৃষ্টিতে পরীক্ষা হলে পড়ুয়ারা, দেখা নেই শিক্ষকদের  

নিজস্ব প্রতিনিধিঃ  বাইরে পড়ছে মুষলধারে  বৃষ্টি। তবে বৃষ্টিকে উপেক্ষা  করে স্কুলে পরীক্ষা দিতে আসছে পড়ুয়ারা। কিন্তু পড়ুয়ারা এলেও আসেনি পরীক্ষকেরা। এমনই ঘটনা ঘটেছে পশ্চিম মেদিনীপুর জেলার দাসপুর এক নম্বর ব্লকের নবীন মহেশপুর কৃষ্ণনগর কামিনী বালা উচ্চ বিদ্যালয়ে। আর সেই ঘটনায় ক্ষুব্ধ হয়ে যায় পড়ুয়া থেমে শুরু করে অভিভাবকেরা। তাই শুক্রবার সকাল হতেই তারা নবীন মহেশপুর […]

‘বাদাম কাকু’ অতীত, কোলাঘাটের বাজারে ‘ফুল কাকু’ শোনাচ্ছেন গান

নিজস্ব প্রতিনিধি,কোলাঘাট: অন্যান্য জিনিসপত্রের দামের পাশাপাশি বেড়েছে ফুলের দাম। যে কারণে বাজারে ফুল কিনতে যাওয়া মানেই একটু বেশি টাকা খসাতে হচ্ছে ক্রেতাদের। তবে আর পাঁচটা ফুল বিক্রেতার থেকে ফুল কেনার তুলনায় এমন এক ফুল বিক্রেতার সন্ধান মিলেছে যার কাছে হবে আপনার পয়সা উসুল। পূর্ব মেদিনীপুরের কোলাঘাটের(Kolaghat) এমন এক ফুল বিক্রেতার সন্ধান পাওয়া গিয়েছে যার কাছে […]

২০০৫ সালেও ঘুষের বিনিময়ে প্রশ্নকাণ্ডে লোকসভা থেকে বহিষ্কৃত হয়েছিলেন ১১ সাংসদ

নিজস্ব প্রতিনিধি, নয়াদিল্লি: ঘুষের বিনিময়ে প্রশ্নকাণ্ডে শুক্রবার লোকসভা থেকে বহিষ্কৃত হয়েছেন কৃষ্ণনগরের তৃণমূল কংগ্রেস সাংসদ মহুয়া মৈত্র। যদিও গোটা প্রক্রিয়া প্রশ্নবিদ্ধ হয়েছে। শুধুমাত্র সংসদের ভিতরেই মোদি ঘনিষ্ঠ ব্যবসায়ীর বিরুদ্ধে সরব হওয়ার জন্যই তাঁকে এমন শাস্তির মুখে পড়তে হল কিনা, সেই প্রশ্ন উঠেছে। বিজেপি নেতারা অবশ্য তৃণমূল সাংসদের বহিষ্কারের সিদ্ধান্তে খুশিতে ডগমগ। এমনকী নৈতিকতার বাণী বিতরণ […]

মাত্র ২৪ বছর বয়সে হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু জনপ্রিয় মলয়ালি অভিনেত্রীর

শোনা গিয়েছে, শুক্রবার সংযুক্ত আরব আমিরাতের শারজাহতে মারা গিয়েছেন অভিনেত্রী। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ২৪ বছর। রিপোর্ট অনুযায়ী, হঠাৎ হৃদরোগে আক্রান্ত হয়ে তিনি মারা গিয়েছেন।

0:00