খাস কলকাতায় বাড়িতে ঢুকে তরুণীকে ধর্ষণ, গ্রেফতার অভিযুক্ত

Share:

নিজস্ব প্রতিনিধিঃ খাস কলকাতায় ঘটল ধর্ষণের ঘটনা। এই ঘটনাটি ঘটেছে পাটুলিতে। অভিযোগ উঠেছে বাড়িতে ঢুকে একটি তরুণীকে  ধর্ষণ করা হয়েছে। ইতিমধ্যেই নির্যাতিতা পাটুলি থানায় গিয়ে অভিযোগ দায়ের করেছে। আর সেই অভিযোগের ভিত্তিতে পুলিশের  হাতে গ্রেফতার হয়েছে  অভিযুক্ত। জানা গিয়েছে, এই ঘটনায় অভিযুক্ত নাবালক।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, পাটুলি থানার অন্তর্গত একটি এলাকায় থাকেন বছর ২০ তরুণী। অভিযোগ উঠেছে, বাড়িতে যখন কেউ থাকত না সেইসময় বাড়িতে এসে ধর্ষণ করত এক প্রতিবেশী। একাধিকবার ধর্ষণ করা হয়েছে । আর এই ঘটনার কথা কাউকে জানালে ফল  ভালো হবে না বলে ওই তরুণীকে হুমকি দিত অভিযুক্ত । মঙ্গলবার গভীর রাতে নির্যাতিতা থানায় গিয়ে অভিযোগ দায়ের করে।

এই ঘটনা প্রসঙ্গে  পুলিশ জানিয়েছেন, গত ২  মাস ধরে অভিযুক্ত  যৌন নির্যাতন চালিয়েছে।  যার জন্য ওই তরুণী  গর্ভবতী হয়ে যান।  এখন তিনি কলকাতার ভাগযতীন স্টেট জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। দু’জনেই পাটুলির রেলওয়ে কলোনির বাসিন্দা। ইতিমধ্যেই অভিযুক্ত নাবালকে গ্রেফতার করে জিজ্ঞাসাবাদ করা শুরু হয়েছে। তাকে আজ জুভিনাইল জাস্টিস বোর্ডে পেশ করা হবে। এই ধর্ষণের ঘটনা নিয়ে জোর কদমে তদন্ত শুরু করেছে পাটুলি থানার পুলিশ।

৬ দিন ডিজিটাল অ্যারেস্ট, ২ কোটির বিনিময়ে মুক্তি মিলল কলকাতার অধ্যাপক দম্পতির

আরজি কর কাণ্ডে বড় বিপাকে সন্দীপ ঘোষ

হাজিরার আগে হাইকোর্টে ধর্ষণে অভিযুক্ত পদ্মশ্রী প্রাপক কার্তিক মহারাজ

কসবাকাণ্ড: আদালতের নজরদারিতে তদন্ত চেয়ে কলকাতা হাইকোর্টে জনস্বার্থ মামলা, বৃহস্পতিবার শুনানির সম্ভাবনা

ঠিক যেন আদালত ও একটি মেয়ে, গোপালপুরে বেড়াতে গিয়ে গণধর্ষিতা তরুণী

৫ বছরের শিশুকে ধর্ষণ-খুনে জড়িত নরপিশাচকে আমৃত্যু কারাবাসের সাজা আদালতের

মুখের উপরে বালিশ চাপা! পাটুলিতে ঘর থেকে বৃদ্ধার দগ্ধ দেহ উদ্ধার ঘিরে চাঞ্চল্য

ধর্ষণ করে ভিডিও ভাইরালের হুমকি ! অভিযোগ পেতেই রাতারাতি গ্রেফতার অভিযুক্ত

লড়াই করেও গুজরাতের কাছে হেরে গেল কেকেআর

‘দিল্লি থেকে এল গাই, সাথে এল মোটা ভাই’, শাহ-এজেন্সিকে কটাক্ষ মমতার

‘‌আমি আইনি পদক্ষেপ করব’‌, এজেন্সির অপব্যবহার নিয়ে সুর সপ্তমে মমতার

হেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

[hls_player autoplay="1" fullscreen="1" unmute="0"]