Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

হাওড়া হাসপাতালের জরুরি পরিষেবা বিভাগের সামনে হুড়মুড়িয়ে ভেঙে পড়ল কার্নিশের চাঙর

নিজস্ব প্রতিনিধি,হাওড়া: হাওড়া জেলা হাসপাতালের এমার্জেন্সির সামনে হুড়মুড়িয়ে ভেঙে পড়ল কার্নিশের বড় চাঙর। বুধবার সন্ধ্যার সময় ঘটনাটি ঘটে। সেই সময় ওখানে কেউ না থাকায় এই ঘটনায় কেউ আহত হয়নি। রোগীর আত্মীয়দের নজরে আসতেই তাদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে।গত এক মাস ধরে হাওড়া জেলা হাসপাতালে পূর্ত দপ্তর থেকে মেরামতির কাজ চলছে। সে কারণে ভাড়া বাধাও আছে। […]

Paris Olympics 2024: জয় দিয়েই শুরু স্পেনের, ভাগ্যের জোরে হার বাঁচাল আর্জেন্টিনা

নিজস্ব প্রতিনিধি: জয় দিয়েই প্যারিস অলিম্পিক্স অভিযান শুরু করল ইউরো জয়ী স্পেন। বুধবার প্রথম ম্যাচে উজবেকিস্তানের বিরুদ্ধে ২-১ গোলে জিতল স্প্যানিশরা। তবে স্পেন জিতলেও প্রথম ম্যাচে আটকে গেল কোপা আমেরিকা জয়ী আর্জেন্টিনা। শেষ মুহুর্তের গোলে কোনও ক্রমে মরক্কোর সঙ্গে ড্র করে মাঠ ছাড়ল লিওনেল স্কালোনির শিষ্যরা। আগামী ২৬ জুলাই আনুষ্ঠানিক উদ্বোধন হবে প্যারিস অলিম্পিক্সের। তবে […]

অশান্তির আশঙ্কায় অনির্দিষ্টকালের জন্য বাংলাদেশে বন্ধ থাকছে শিক্ষা প্রতিষ্ঠান

নিজস্ব প্রতিনিধি, ঢাকা: কোটা আন্দোলন ঘিরে বেনজির হিংসার সাক্ষী থেকেছে দেশ। বেনজির অশান্তির কারণে বন্ধ করে দেওয়া হয়েছিল দেশের সব শিক্ষা প্রতিষ্ঠান। যদিও কার্ফু জারি করে এবং সেনাবাহিনী নামিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে এনেছে প্রশাসন। ধীরে-ধীরে স্বাভাবিক ছন্দে ফিরছে দেশ। বুধবার ফের খুলেছিল ব্যাঙ্ক-অফিস সহ বিভিন্ন প্রতিষ্ঠানের দরজা। যানবাহনও চলাচল শুরু করেছে। বৃহস্পতিবার থেকে আংশিকভাবে রেল যোগাযোগও […]

ঝাড়গ্রামে টানা বৃষ্টিতে ডুবলো কজওয়ে, চলছে ঝুঁকিপূর্ণ পারাপার, সমস্যায় সাধারণ মানুষ

নিজস্ব প্রতিনিধি, ঝাড়গ্রাম: ঝাড়গ্রামের রোহিনী কিংবা বেলিয়াবেড়া যাওয়ার এখন একমাত্র পথ এই বড়ামারা সেতু। কিন্তু গত দুদিন ধরে নিম্নচাপের বৃষ্টিতে নদীতে জল বাড়ায় জলের তলায় ঝাড়গ্রামের গোপীবল্লভপুর(Gopiballavpur) ২ নম্বর ব্লকের গোয়ালমারা এলাকার বড়মারা কজওয়ে সেতুটি। যার ফলে প্রায় বেলিয়াবেড়া ও ঝাড়গ্রাম শহরের যাওয়ার যোগাযোগ বিচ্ছিন্ন। পাশাপাশি প্রায় ১০ থেকে ১৫ টি গ্রামের যোগাযোগ ব্যবস্থা এই […]

ফের কালচিনি ব্লকের দলসিংপাড়া চা বাগান থেকে খাঁচাবন্দি লেপার্ড, এলাকায় চাঞ্চল্য

নিজস্ব প্রতিনিধি,আলিপুরদুয়ার ও নদিয়া: ফের কালচিনি ব্লকের দলসিংপাড়া চা বাগান থেকে খাঁচাবন্দি লেপার্ড। এ বছর এ নিয়ে বাগানের একই সেকশন থেকে তিনটি লেপার্ড খাঁচা বন্দি হল। বুধবার বাগানের ৬ নম্বর সেকশনে খাঁচা বন্দি হয় লেপার্ডটি।খবর পেয়ে ঘটনাস্থলে এসে লেপার্ডটিকে উদ্ধার করে জলদাপাড়া বনবিভাগের নীলপাড়া রেঞ্জের(Nilpara Range) বনকর্মীরা। লেপার্ড(Lepard) খাঁচাবন্দি হওয়ায় কিছুটা স্বস্তি পেয়েছেন বন্ধ বাগানের […]

‘৪ দিন ইঞ্জেকশন দিয়ে অজ্ঞান করে রাখা হয়েছিল’, বিস্ফোরক অভিযোগ কোটা আন্দোলনের সমন্বয়কারীর

নিজস্ব প্রতিনিধি, ঢাকা: কোটা আন্দোলন স্থগিত রাখার ঘোষণা করতে রাজি না হওয়ায় চার দিন ধরে ইঞ্জেকশন দিয়ে তাঁকে অজ্ঞান করে রাখা হয়েছিল বলে অভিযোগ করেছেন কোটা আন্দোলনের সমন্বয়কারী আসিফ মাহমুদ। আর তাঁর ওই বিস্ফোরক অভিযোগ ঘিরে রীতিমতো শোরগোল পড়ে গিয়েছে। যদিও কারা ওই অপকর্ম করেছে, তা স্পষ্ট করে বলতে পারেননি আসিফ। গত মঙ্গলবার থেকেই কোটা […]

টানা ৪দিন বন্ধ থাকার পর বুধবার চ্যাংরাবান্ধা স্থল বন্দর দিয়ে ফের শুরু হল বাণিজ্য

নিজস্ব প্রতিনিধি,চ্যাংরাবান্ধা: টানা চারদিন বন্ধ থাকার পর বুধবার চ্যাংরাবান্ধা স্থল বন্দর দিয়ে ফের শুরু হল ভারত -বাংলাদেশ ও ভুটান -বাংলাদেশ বৈদেশিক বাণিজ্য । বুধবার  থেকে এই বাণিজ্য শুরু হয়েছে ।চলবে বিকেল অবধি ।সম্প্রতি কোটা সংস্কার আন্দোলন নিয়ে বাংলাদেশের উত্তাল পরিস্থিতির কারণে এই বাণিজ্য বন্ধ ছিল । এরফলে দশ কোটি টাকারও বেশি ব্যবসায় ক্ষতি হয়েছে বলে […]

মালয়েশিয়াকে উড়িয়ে মেয়েদের এশিয়া কাপের সেমিফাইনালে বাংলাদেশ

নিজস্ব প্রতিনিধি, কলম্বো: মেয়েদের এশিয়া কাপের সেমিফাইনালে পৌঁছনোর জন্য পৌঁছনোর জন্য মালয়েশিয়ার বিরুদ্ধে বড় ব্যবধানে জয় প্রয়োজন ছিল বাংলাদেশের। বুধবার সেই অসাধ্যসাধন করেছে নিগার সুলতানা জ্যোতিরা। মালয়েশিয়াকে ১১৪ রানে হারিয়ে মেয়েদের এশিয়া কাপের শেষ চারের টিকিট জোগাড় করে নিয়েছে। টসে জিতে এদিন প্রথমে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছিলেন বাংলাদেশের অধিনায়ক নিগার সুলতানা জ্যোতি। ব্যাট করতে নেমে শুরু […]

রচনা থেকে রুক্মিণী, ‘মহানায়ক’ সম্মান পেলেন কারা?

উত্তম স্মরণ মঞ্চ থেকে এ বছর ‘মহানায়ক’ সম্মান পেলেন প্রসেনজিৎ চট্টোপাধ্যায়, রচনা বন্দ্য়োপাধ্যায়, নচিকেতা চক্রবর্তী, অম্বরীশ ভট্টাচার্য, শুভাশিস মুখোপাধ্যায়, রুক্মিণী মৈত্রর মতো শিল্পীরা।

অভিনব উদ্যোগ ডাক্তারি পড়ুয়াদের , নিলেন গোটা গ্রামের স্বাস্থ্যের দায়িত্ব

নিজস্ব প্রতিনিধিঃ নয়া উদ্যোগ নিল ডাক্তারি পড়ুয়ারা । এবার আরামবাগ মেডিকেল কলেজের পড়ুয়ারা স্বাস্থ্য সংক্রান্ত  দত্তক নিল একটি গোটা গ্রাম। মোট ১০০ জন ডাক্তারি পড়ুয়ারা এই দত্তক নিয়েছে। প্রত্যেকের ভাগে পড়েছে তিনটি পরিবারের দায়িত্ব। দত্তক নেওয়া পরিবারের শারীরিক চিকিৎসা ও তাদের স্বাস্থ্য সচেতনতার দায়িত্ব নেয়  ডাক্তারি পড়ুয়ারা। এই নয়া উদ্যোগটি নেওয়া হয়েছে আরামবাগ প্রফুল্ল চন্দ্র […]

অসমে জাপানি Encephalitis-এ আক্রান্ত হয়ে নিহত ৩

এঁদের মধ্যে একজন জাপানি হলেন রাজামণি মেধি, বয়স মাত্র ২২ বছর, এবং অন্য দুজন হলেন গাগলমারি গ্রামের সাত বছর বয়সী ইমরানা বেগম এবং শিমুলগুড়ির ৬৬ বছর বয়সী ভবকান্ত নাথ।

গাজোলে সমবায় ব্যাংকে ডাকাতির ঘটনায় গ্রেফতার দুই ডাকাত, ১ দুষ্কৃতী পায়ে গুলি বিদ্ধ অবস্থায় ধৃত

নিজস্ব প্রতিনিধি, মালদা:গাজোলে সমবায় ব্যাংকে ঢুকে ডাকাতির ঘটনায় পুলিশ তল্লাশি চালানোর সময় ২ ডাকাতকে ধরতে সক্ষম হয়েছে। পুলিশ সূত্রে জানা গিয়েছে, ডাকাতরা যখন পালাচ্ছিল তখন তাদের পিছু নিয়েছিল পুলিশ।এই দুষ্কৃতীরা একটি কালো রঙের বোলেরো গাড়ি করে পালাচ্ছিল। পুলিশকে দেখে ডাকাতদের মধ্যে কয়েকজন গাড়ি থেকে নেমে পালাতে শুরু করে। এদিকে একজন ডাকাতকে পুলিশ তার পা লক্ষ্য […]

সুখবর! সুন্দরবনে বাঘের সংখ্যা সেঞ্চুরি ছাড়াল

নিজস্ব প্রতিনিধিঃ UNESCO যে ভারতের যেসমস্ত জায়গাগুলিকে World Heritage Site  বলে তকমা দিয়েছিল তারমধ্যে রয়েছে সুন্দরবন। এই আবহে মিলল সুখবর। বনমন্ত্রী বীরবাহা হাঁসদা জানান, বর্তমানে সুন্দরবনে বাঘের সংখ্যা রয়েছে ১০১। তবে আশা করা  হয়েছিল চলতি বছর সুন্দরবনে বাঘের সংখ্যা বাড়বে। এবার সেই সম্ভাবনাই হল সত্যি। ২০২৩ সাল থেকে সুন্দরবনে বার্ষিক ব্যাঘ্রশুমারি শুরু হয়।  বনকর্মীদের পাশাপাশি […]

রেলকে ২-০ গোলে হারিয়ে পয়েন্ট টেবিলের শীর্ষে ইস্টবেঙ্গল

নিজস্ব প্রতিনিধি: কলকাতা ফুটবল লিগে অশ্বমেধের ঘোড়ার মতো ছুটে চলেছে লাল-হলুদ ব্রিগেড। বুধবার সায়ন বন্দোপাধ্যায়-পি ভি বিষ্ণুকে ছাড়াই রেলওয়ে এফসিকে ২-০ গোলে হারাল বিনু জর্জের শিষ্যরা। আর এই জয়ের ফলেই গোলপার্থক্যে ভবানীপুরকে টপকে পয়েন্ট টেবিলের শীর্ষে উঠে এল ইস্টবেঙ্গল। চোটে জর্জরিত লাল-হলুদ শিবির এদিন বেশ কয়েকজন ফুটবলারকে ছাড়াই রেলওয়ে এফসি’র বিরুদ্ধে খেলতে নেমেছিল। প্রথম একাদশের […]

জেনে নিন হরিয়ালি অমাবস্যা কবে পড়েছে এবং এর মাহাত্ম্য

নিজস্ব প্রতিনিধি : চলছে শ্রাবণমাস।এই মাস শিবের ভীষণ প্রিয়।এই মাসের শ্রাবণ অমাবস্যা অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে মনে করা হয়। এই শ্রাবণী অমাবস্যা হরিয়ালী অমাবস্যাও নামেও পরিচিত। রাজস্থান, উত্তর প্রদেশ এবং হিমাচল প্রদেশের মতো ভারতের উত্তরাঞ্চলীয় রাজ্যগুলিতে হরিয়ালি অমাবস্যা উৎসব হিসেবে পালিত হয়ে থাকে। এইদিন বৃক্ষকে পুজো করা হয়ে থাকে। হিন্দিতে হরিয়ালী মানে সবুজ, বর্ষাকালে যখন চারিদিকে […]

ঘোড়াকে অত্যাচার নিয়ে বিতর্কে জড়িয়ে  অলিম্পিক্স থেকে সরে দাঁড়ালেন ব্রিটেনের অশ্বারোহী

নিজস্ব প্রতিনিধিঃ প্যারিস অলিম্পিক্স থেকে নাম সরিয়ে নিলেন ব্রিটেনের খেলোয়াড় শার্লট ডুজারদিন। কারণ, তাঁর বিরুদ্ধে উঠছে ঘোড়ার উপর অত্যাচার করার অভিযোগ। আর সেই অভিযোগ মেনেও নিয়েছেন ডুজারদিন। বলা বাহল্য, তিনি হলেন ব্রিটেনের অন্যতম সেরা ড্রেসেজ তারকা। ঘোড়ার পিঠে চেপে তিনি  অলিম্পিক্সে ছয়টি পদক জেতেন। সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে গিয়েছিল ঘোড়ার ওপর  শার্লটের অত্যাচারের একটি […]

নিট প্রশ্নফাঁস নিয়ে রাজ্য বিধানসভায় ধ্বনি ভোটে পাশ নিন্দাপ্রস্তাব

নিজস্ব প্রতিনিধি: নিট পরীক্ষার প্রশ্নফাঁসকাণ্ড নিয়ে উত্তাল গোটা দেশ। যদিও ফের পরীক্ষা নেওয়ার আর্জি খারিজ করে দিয়েছে দেশের শীর্ষ আদালত। বুধবার নিট প্রশ্নফাঁস কাণ্ড নিয়ে রাজ্য বিধানসভায় পাশ হল নিন্দা প্রস্তাব। আলোচনা শেষে ধ্বনি ভোটেই ওই নিন্দা প্রস্তাব পাশ হয়। সর্বভারতীয় প্রেবেশিকা পরীক্ষা নিটের প্রশ্নফাঁস নিয়ে গত মাসখানেক ধরেই উত্তাল গোটা দেশ। ওই ঘটনায় যথেষ্টই […]

প্রথম প্রচার সমাবেশেই ট্রাম্পকে তীব্র আক্রমণ কমলা হ্যারিসের

এই প্রেসিডেন্ট নির্বাচনে সামিল তাঁর প্রতিপক্ষ রিপাবলিকানের সঙ্গে প্রতারণার দায়ে অভিযুক্ত ব্যক্তিদের তুলনা করেছেন, যাদের বিরুদ্ধে অভিযোগ এনে একসময় মামলা লড়েছিলেন কমলা হ্যারিস।

Narzo সিরিজের নতুন স্মার্টফোন আনছে Realme

নিজস্ব প্রতিনিধি: টেক জায়ান্ট (Tech Giant) Realme তাদের জনপ্রিয় Narzo সিরিজের ভারতীয় বাজারে নিয়ে আসার ঘোষণা করেছে। আসছে একেবারে নতুন ফিচার এবং ArmorShell প্রোটেকশন সমৃদ্ধ Realme Narzo N61 স্মার্টফোন। ‘অপ্রত্যাশিতের জন্য নির্মিত’ (Built for the Unexpected) ট্যাগলাইনের মাধ্যমে ইঙ্গিত করে যে Narzo N61 টেকসই ও দীর্ঘস্থায়ী একটি স্মার্টফোন আনতে চলেছে। কবে আসছে Realme Narzo N61? […]

ঝাড়খণ্ডের ঘূর্ণাবর্তর জেরে দক্ষিণবঙ্গে বৃষ্টির পূর্বাভাস

নিজস্ব প্রতিনিধি: গত ২৪ ঘন্টায় পশ্চিমবঙ্গের সর্বত্র হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হয়েছে। কিছু কিছু জায়গায় আবার ভারী বৃষ্টিপাত হয়েছে সর্বোচ্চ বৃষ্টিপাত হয়েছে ৮৫ শতাংশ ৪ মিলিমিটার। বুধবার আলিপুর আবহাওয়া দফতরের(Alipur Weather Office) অন্যতম অধিকর্তা হাবিবুর রহমান বিশ্বাস এই খবর জানান। তিনি বলেন, বুধবার ঝাড়খণ্ডের উপরে একটি ঘূর্ণাবর্ত রয়েছে ।৭.৬ কিলোমিটার উচ্চতা মৌসুমী রেখা আমাদের পশ্চিমবঙ্গের […]

Lord Shiva: শুধু কার্তিকের মান ভাঙ্গাতে জ্যোতির্লিঙ্গ রূপে এখানে আবির্ভূত হয়েছিলেন মহাদেব

পৃথ্বীজিৎ চট্টোপাধ্যায় : শৈবদের কাছে জ্যোতির্লিঙ্গই হল  আদি-অনন্ত ও সত্য। মহাদেবের এই জ্যোতির্লিঙ্গের মহিমা অপার। পূর্বে মনে করা হত জ্যোতির্লিঙ্গ মোট ৬৪টি। পরে, শিব ভক্তরা ১২টি জ্যোতির্লিঙ্গকে মান্যতা দেন, যেগুলিকে বলা হয় দ্বাদশ জ্যোতির্লিঙ্গ। কথিত আছে, ভারতের দ্বিতীয় জ্যোতির্লিঙ্গটি হল অন্ধ্রপ্রদেশের শ্রীশৈলমের মল্লিকার্জুন। কথিত আছে, একবার শিব এবং পার্বতী তাঁদের দুই ছেলে গণেশ ও কার্তিকের […]

কেন উত্তমকুমারের শেষ ইচ্ছে পূরণ করতে পারেননি সুচিত্রা সেন?

আজ দু’জনের কেউই বেঁচে নেই। তবুও টলিপাড়ার অন্দরে কান পাতলেই তাঁদের নানান কাহিনী শোনা যায়। কিন্তু উত্তমকুমারের নাকি শেষ ইচ্ছে পূরণ করতে পারেননি সুচিত্রা সেন। মৃ

0:00