নিজস্ব প্রতিনিধি : রাত পোহালে তৃণমূল ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবস। সেই অনুষ্ঠানে যোগ দিতে কলকাতায় এসেছেন রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে যুবকর্মীরা। ক্ষুদিরাম অনুশীলন কেন্দ্রে বাড়ছে ভিড়। সেজে উঠছে মেয়ো রোড। তৈরি হচ্ছে মঞ্চ। এই মঞ্চে দাঁড়িয়েই যুব সমাজের উদ্দেশ্যে বার্তা দেবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্য়ায় ও তৃণমূল সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়।
প্রতিবারের মতো এবারও শহর কলকাতায় পালিত হতে চলেছে ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবসের অনুষ্ঠান। এই অনুষ্ঠানে রাজ্য়ের বিভিন্ন প্রান্ত থেকে ছাত্র যুবরা হাজির থাকেন। এই অনুষ্ঠানে প্রতিবারই বার্তা দেন অভিষেক বন্দ্যোপাধ্যায় ও মমতা বন্দ্যোপাধ্যা। এবারও তাই দেবেন বলে জানা গিয়েছে। সেই কারণে মেয়ো রোডে চলছে মঞ্চ বাঁধার কাজ। ২১ জুলাইয়ের পর ২৮ আগস্ট ফের বড় সমাবেশে একসঙ্গে বক্তব্যা রাখতে চলেছেন তাঁরা। বুধবার ক্ষুদিরাম অনুশীলণ কেন্দ্র ঘুরে গেখা গিয়েছে, সেখানে জেলা থেকে ছাত্র যুবরা এসে ভিড় জমাচ্ছেন। রাত পোহালেই মমতা বন্দ্যোপাধ্যায় ও অভিষেক বন্দ্যোপাধ্যায় কী বার্তা দেন সেটাই দেখতে চাইছেন সকলে।
ধর্মতল সংলগ্ন মেয়ো রোডে প্রতিবারই এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। এদিনের অনুষ্ঠান নিয়ে তৃণমূল ছাত্র পরিষদের রাজ্য সভাপতি তৃণাঙ্কুর ভট্টাচার্য জানিয়েছেন, বৃহস্পতিবারের অনুষ্ঠান সর্বকালের সর্বশ্রেষ্ঠ ছাত্র সমাবেশ হতে চলেছে। মমতা বন্দ্যোপাধ্যায় ও অভিষেক বন্দ্যোপাধ্যায় শিখিয়েছেন ছাত্রছাত্রীদের পাশে থাকার। তাই ছাত্র সমাবেশ যেমন চলসবে, তেমন যাঁরা পরীক্ষা দিতে আসবেন, তাঁদেরও যাতে কোনও সমস্য়া না হয় সেটা দেখা হবে। টিএমসিপি-র প্রতিষ্ঠা দিবসের দিন ২৮ আগস্ট কলকাতা বিশ্ববিদ্যালয়ের মাস্টার্স ডিগ্রির পরীক্ষা পরেছে। দুপুর ২টো থেকে বিকেল ৫টা পর্যন্ত পরীক্ষার সময়সূচি দেওয়া হয়েছে। তেবে এই সমাবেশ সাফল্য মন্ডিত করতে আগে থেকেই তৎপর হয়েছে তৃণমূল ছাত্র পরিষদ।