Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

জঙ্গলমহলে নির্বাচনী প্রচারে আসছেন ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী, মমতার পাশে থাকার বার্তা

Share:

নিজস্ব প্রতিনিধি:‌ হাতে আর বাকি পাঁচদিন। তারপরই বাংলায় প্রথম দফার ভোট। সেখানে ঝোড়ো প্রচার করছেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। গতকাল মাথাভাঙার সভা থেকে খানিকটা ইঙ্গিত দিয়েছিলেন মুখ্যমন্ত্রী। তিনি জানিয়েছিলেন, উদ্ধব ঠাকরে, অখিলেশ যাদব, তেজস্বী যাদব এবং এমকে স্ট্যালিন তাঁর সঙ্গে যোগাযোগ করেছেন। বাংলার ভোট যে সঠিক পথে হচ্ছে না তা তাঁরাও মেনে নিয়েছেন। বাংলায় তাঁরা আসতে চাইছেন। তখনও বোঝা যায়নি কী ঘটতে চলেছে। এবার তৃণমূল সুপ্রিমোর পাশে দাঁড়িয়ে নির্বাচনী প্রচারে অংশ নিতে চলেছেন ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেন।

এদিকে ছাত্র রাজনীতি থেকে শুরু করে সাতবারের সাংসদ, কেন্দ্রীয় মন্ত্রী এবং তিনবারের মুখ্যমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। তাঁর দীর্ঘ রাজনৈতিক যাত্রায় মানুষ যেমন তাঁর পাশে ছিল তেমন তিনিও আছেন মানুষের পাশে। এবার জঙ্গলমহল পুরুলিয়া থেকেই বাংলায় তাঁর নির্বাচনী প্রচার হতে চলেছে বলে সূত্রের খবর। এখানে থাকা আদিবাসী জনগণের উদ্দেশে বার্তা দেবেন হেমন্ত। মমতা বন্দ্যোপাধ্যায়ের পাশে দাঁড়িয়ে তাঁকে সমর্থন করার কথা বলবেন ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী।

অন্যদিকে আজ, শুক্রবার তৃণমূল সুপ্রিমো এক্স হ্যান্ডেলে একটি পোস্ট করেন। সেখানে দিল্লির বিজেপি নেতৃত্বকে বাংলা বিরোধী জমিদার বলেও আক্রমণ শাণিয়েছেন তিনি। তাই মমতা বন্দ্যোপাধ্যায় লিখেছেন, ‘যতদিন আমি থাকব, ততদিন আমি বাংলা বিরোধী জমিদারদের এই ভূখণ্ডের মানুষের ওপর কোনও প্রকার দুঃখ–কষ্ট বা দুর্ভোগ চাপিয়ে দিতে দেব না। বাংলাকে রক্ষা করতে, যাঁদের সেবা করার জন্য আমি নির্বাচিত হয়েছি তাঁদের অধিকার সুরক্ষিত করতে, এই সুন্দর রাজ্যের ভবিষ্যৎ নিশ্চিত করতে এবং আমাদের ধর্মনিরপেক্ষ কাঠামো ও অন্তর্ভুক্তিমূলক চেতনাকে ছিন্নভিন্ন করতে উদ্ধত প্রতিটি শক্তির বিরুদ্ধে রুখে দাঁড়িয়ে তা অক্ষুণ্ণ রাখতে শেষ রক্তবিন্দু দিয়ে আমি লড়াই করে যাব। তবে আমার পাশে আপনাদের প্রয়োজন—ঠিক যেমনটা আপনারা সর্বদা ছিলেন।’‌

এছাড়া এই নির্বাচনে দলের প্রার্থীদের জয়ী করার ডাক দিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় বাংলার মা–মাটি–মানুষের কাছে জোড়াফুল চিহ্নের ওপর আস্থা রাখার আবেদন জানিয়েছেন। এই আবহে শনিবার হাইভোল্টেজ নির্বাচনী প্রচার দেখবে জঙ্গলমহল। তৃণমূলের সভানেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ডাকে এবার বাংলায় প্রচারে আসছেন ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেন। শনিবার জঙ্গলমহল পুরুলিয়া থেকেই বাংলায় তাঁর নির্বাচনী প্রচার শুরু করছেন তিনি। পুরুলিয়ায় তিনজন তৃণমূল প্রার্থীর সমর্থনে তিনটি জনসভা করবেন হেমন্ত সোরেন বলে সূত্রের খবর।

বাংলার প্রথম দফার ভোটের ৩ দরিদ্র প্রার্থীকে চেনেন?

‘‌মানুষের জন্য শেষ রক্তবিন্দু দিয়ে লড়াই করব’‌, নির্বাচন মরশুমে বার্তা মমতার

জঙ্গলমহলে নির্বাচনী প্রচারে আসছেন ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী, মমতার পাশে থাকার বার্তা

‘‌তৃণমূলের পার্টি অফিসে, প্রার্থীর বাড়িতে তল্লাশি করছে’‌, কোচবিহার থেকে তোপ মমতার

‘‌যেখানে ক্ষমতা নিরঙ্কুশ, সেখানে পরিণাম ঐচ্ছিক’‌, অভিষেকের নিশানায় মধ্যপ্রদেশের বিধায়কের ছেলে

সার্চ ওয়ারেন্ট ছাড়াই তল্লাশি, হরিণঘাটার ঘাসফুল কাউন্সিলরের গ্রেফতারে সরব তৃণমূল

0:00