Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

‘‌মানুষের জন্য শেষ রক্তবিন্দু দিয়ে লড়াই করব’‌, নির্বাচন মরশুমে বার্তা মমতার

Share:

নিজস্ব প্রতিনিধি:‌ হাতে আর বাকি পাঁচদিন। তারপরই বাংলায় প্রথম দফার ভোট। সেখানে ঝোড়ো প্রচার করছেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। শুধু তাই নয়, এসআইআর পর্বের শুরু থেকে আন্দোলন করে যাচ্ছিলেন তিনি। আর সেটারই চরম পর্যায় দেখা যায়, সুপ্রিম কোর্টে মামলা করে নিজেই সওয়াল করলেন। মানুষের অধিকার ফিরিয়ে নিয়ে এলেন। এখন বাংলায় বিধানসভার নির্বাচন। আগামী ২৩ এপ্রিল প্রথম দফার নির্বাচন। আর তার আগে আজ, শুক্রবার মানুষের অধিকার রক্ষার লড়াই শেষ রক্তবিন্দু দিয়ে করবেন বলে এক্স হ্যান্ডেলে জানিয়ে দিলেন তৃণমূলনেত্রী।

এদিকে ছাত্র রাজনীতি থেকে শুরু করে সাতবারের সাংসদ, কেন্দ্রীয় মন্ত্রী এবং তিনবারের মুখ্যমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। তাঁর দীর্ঘ রাজনৈতিক যাত্রায় মানুষ যেমন তাঁর পাশে ছিল তেমন তিনিও আছেন মানুষের পাশে। এবার এক্স হ্যান্ডেলে এক আবেগঘন বার্তা দিলেন তৃণমূল কংগ্রেসের সভানেত্রী। রাজ্যের মানুষের প্রতি নিজের গভীর টান এবং আগামী দিনের লড়াইয়ের মেজাজ স্পষ্ট করে মমতা বন্দ্যোপাধ্যায় লিখলেন, ‘‌ছাত্র রাজনীতির দিনগুলি থেকে শুরু করে মুখ্যমন্ত্রী হিসেবে তিনটি মেয়াদ—এই যাত্রার প্রতিটি কদম আমি মানুষের সঙ্গেই হেঁটেছি। সেই ধারা কখনও বদলায়নি। ভবিষ্যতেও বদলাবে না। ‘মা, মাটি, মানুষ’–এর মাঝে থাকার চেয়ে বড় আনন্দ আমার জীবনে আর কিছুই নেই। আপনারাই আমার সর্বশ্রেষ্ঠ সম্পদ। আমি যা কিছু করি এবং যত লড়াই লড়ি—তার সবকিছুর পিছনের অনুপ্রেরণা আপনারাই।’‌

 

অন্যদিকে দিল্লির বিজেপি নেতৃত্বকে বাংলা বিরোধী জমিদার বলেও আক্রমণ শাণিয়েছেন তৃণমূল কংগ্রেসের চেয়ারপার্সন। তাই মমতা বন্দ্যোপাধ্যায় লিখেছেন, ‘যতদিন আমি থাকব, ততদিন আমি বাংলা বিরোধী জমিদারদের এই ভূখণ্ডের মানুষের ওপর কোনও প্রকার দুঃখ–কষ্ট বা দুর্ভোগ চাপিয়ে দিতে দেব না। বাংলাকে রক্ষা করতে, যাঁদের সেবা করার জন্য আমি নির্বাচিত হয়েছি তাঁদের অধিকার সুরক্ষিত করতে, এই সুন্দর রাজ্যের ভবিষ্যৎ নিশ্চিত করতে এবং আমাদের ধর্মনিরপেক্ষ কাঠামো ও অন্তর্ভুক্তিমূলক চেতনাকে ছিন্নভিন্ন করতে উদ্ধত প্রতিটি শক্তির বিরুদ্ধে রুখে দাঁড়িয়ে তা অক্ষুণ্ণ রাখতে শেষ রক্তবিন্দু দিয়ে আমি লড়াই করে যাব। তবে আমার পাশে আপনাদের প্রয়োজন—ঠিক যেমনটা আপনারা সর্বদা ছিলেন।’‌

এছাড়া এই নির্বাচনে দলের প্রার্থীদের জয়ী করার ডাক দিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় বাংলার মা–মাটি–মানুষের কাছে জোড়াফুল চিহ্নের ওপর আস্থা রাখার আবেদন জানিয়েছেন। মাথভাঙ্গা থেকে সাবলু বর্মন, শীতলকুচি থেকে হরিহর দাস এবং কোচবিহার দক্ষিণ কেন্দ্রের প্রার্থী অভিজিৎ দে ভৌমিকের হয়ে তিনি সওয়াল করেন। আলিপুরদুয়ারের সুমন কাঞ্জিলাল, কালচিনির বীরেন্দ্র বরা, কুমারগ্রামের রাজীব তিরকি, ফালাকাটার সুভাষ চন্দ্র রায় ও মাদারিহাটের জয়প্রকাশ টোপ্পোকে জয়ী করার আবেদন জানিয়েছেন তিনি। দিনহাটার প্রার্থী উদয়ন গুহ, সিতাইয়ের সঙ্গীতা রায় বাসুনিয়া–সহ রাজ্যের প্রতিটি জোড়াফুল প্রার্থীর জন্য সমর্থন চেয়ে মমতা বন্দ্যোপাধ্যায় স্পষ্ট করেছেন, ‘‌এই লড়াই শুধুমাত্র ক্ষমতার নয়, বরং বাংলার সংস্কৃতি ও অধিকার রক্ষার লড়াই।’‌

বাংলার প্রথম দফার ভোটের ৩ দরিদ্র প্রার্থীকে চেনেন?

‘‌মানুষের জন্য শেষ রক্তবিন্দু দিয়ে লড়াই করব’‌, নির্বাচন মরশুমে বার্তা মমতার

জঙ্গলমহলে নির্বাচনী প্রচারে আসছেন ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী, মমতার পাশে থাকার বার্তা

‘‌তৃণমূলের পার্টি অফিসে, প্রার্থীর বাড়িতে তল্লাশি করছে’‌, কোচবিহার থেকে তোপ মমতার

‘‌যেখানে ক্ষমতা নিরঙ্কুশ, সেখানে পরিণাম ঐচ্ছিক’‌, অভিষেকের নিশানায় মধ্যপ্রদেশের বিধায়কের ছেলে

সার্চ ওয়ারেন্ট ছাড়াই তল্লাশি, হরিণঘাটার ঘাসফুল কাউন্সিলরের গ্রেফতারে সরব তৃণমূল

0:00