Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

পারিবারিক অশান্তির জের নৃশংসভাবে খুন হতে হল গৃহবধূকে

নিজস্ব প্রতিনিধি,চন্দ্রকোনা: পারিবারিক অশান্তির জেরে এক গৃহবধূকে খুন করার অভিযোগ তার শ্বশুর বাড়ির বিরুদ্ধে। ঘটনায় তীব্র চাঞ্চল্য ছড়াল। খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পৌঁছে দীর্ঘক্ষণ পর মৃতদেহ উদ্ধার করে ময়না তদন্তে পাঠায় । জানা যায়, এই ঘটনার পর থেকেই মৃতের শ্বশুরবাড়ির লোকেরা সকলেই পলাতক।পশ্চিম মেদিনীপুর জেলা চন্দ্রকোনা ১ নম্বর ব্লকের শোলা গ্রামের(Shola Village) ঘটনা। শোলা গ্রামের […]

পরকিয়ার জেরে স্বামীকে কুপিয়ে খুন করে স্ত্রী পলাতক, গ্রেফতার প্রেমিক

নিজস্ব প্রতিনিধি, বাগুইআটি:পরকিয়ার জেরে স্বামী ভোলা হালদারকে কুপিয়ে খুন করে পলাতক স্ত্রী উপাসনা হালদার(Upasana Haldar)। আটক উপাসনার প্রেমিক শুভ রাজবংশী(Subha Rajbanshi)।স্ত্রী নিজের স্বামীকে নৃশংসভাবে কুপিয়ে খুন করে বাথরুমে ফেলে রেখে চম্পট দেয় ।চাঞ্চল্য ছড়ায় জগৎপুরের চড়কতলা এলাকায়।এক মর্মান্তিক ঘটনায় নিজের স্বামীকে নৃশংসভাবে কুপিয়ে খুন করার অভিযোগে তার স্ত্রীর বিরুদ্ধে। স্ত্রী পলাতক। নিহত স্বামীর নাম নাম […]

নিউটাউনে নাবালিকাকে ধর্ষণ ও খুনের ঘটনায় ই – রিক্সা চালকের আমৃত্যু যাবজ্জীবন কারাদণ্ড

নিজস্ব প্রতিনিধি,বারাসত: নিউটাউনে নাবালিকাকে ধর্ষণ খুনে গ্রেফতার ই – রিক্সা চালক সৌমিত্র রায়কে আমৃত্যু যাবজ্জীবন সাজার নির্দেশ দিলেন বারাসত জেলা পোকসো আদালতার(Barasat Posco Court) বিচারক।চলতি বছর ৬ ফেব্রুয়ারি, নিউটাউনে নাবালিকাকে ধর্ষণ করে খুনের ঘটনায় গ্রেফতার করা হয় ই-রিক্সা চালক সৌমিত্র রায়কে(Soumitra Roy)।পুলিশ সূত্রে জানা গিয়েছে, মায়ের সঙ্গে বচসায় পর বাইরে বেরিয়ে যায় নাবালিকা। দীর্ঘক্ষণ বাইরে […]

‘প্রতিদিন ৩ টি করে পরব’, বিগবসে ৮০০ টি শাড়ি নিয়ে এসে আবারও চর্চায় তানিয়া

তিনি হলেন আধ্যাত্মিক প্রভাবশালী এবং উদ্যোক্তা তানিয়া মিত্তাল। রিয়েলিটি শোয়ের সর্বশেষ পর্বে, তিনি আবারও তাঁর অনন্য বক্তব্যের জন্য ভক্তদের মনোযোগ আকর্ষণ করেছেন।

সোশ্যাল মাধ্যমে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে খুনের হুমকি দিয়ে হরিয়ানা থেকে গ্রেফতার যুবক

নিজস্ব প্রতিনিধি,ডোমকল: ফেসবুকে প্রকাশ্যে তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়কে খুনের হুমকি। সেই অভিযোগের ভিত্তিতেই সাইবার থানার তদন্তে উঠে এল চাঞ্চল্যকর তথ্য। মুর্শিদাবাদের ডোমকলের আমিনাবাদের বাসিন্দা সরিজুল শেখকে (Sarizul Sk.)অবশেষে অম্বালা থেকে গ্রেফতার করল পুলিশ।পুলিশ সূত্রে জানা গিয়েছে, গত ২৪ অগস্ট সাইবার থানায়(Cyber P.S.) একটি লিখিত অভিযোগ দায়ের হয়। অভিযোগে বলা হয়েছিল, এক যুবক ফেসবুক […]

মাংস বিক্রেতা বাবার কাছে তালিম শুরু, রাত দেড়টায় অনুশীলন করে বিশ্বরেকর্ড হাওড়ার কোয়েলের

নিজস্ব প্রতিনিধি : কমনওয়েলথ চ্যাম্পিয়নশিপের মত আন্তর্জাতিক মঞ্চে একাধিক বিশ্বরেকর্ড গড়েছেন হাওড়ার সাঁকরাইলের কোয়েল বর। সাঁকরাইল এর ধূলাগড়ের ব্যানার্জি পাড়ার কোয়েলের বাড়ি ও গোটা এলাকায় এখন আনন্দে মাতোয়ারা। এইবারই প্রথম নয়, এর আগেও কোয়েল রাজ্য ও জাতীয় পর্যায়ে পদক অর্জন করেছে। কিন্তু আন্তর্জাতিক মঞ্চে একের বেশি পদক অর্জন করা কম কথা নয়। বিদেশের মাটিতে জয় […]

কেনাকাটার পর মোবাইল নম্বর দেওয়া বাধ্যতামূলক নয়! ক্রেতার ডেটা সুরক্ষায় নয়া পদক্ষেপ কেন্দ্রের

সর্বসমক্ষে আর ক্রেতাদের মোবাইল নম্বর চাইতে পারবেন না কোনও ডিপার্টমেন্টাল স্টোর বা বিপণনী সংস্থাগুলি। এবার এমনই একটি আইন আনতে চলেছে কেন্দ্র।

কলকাতার মহারাষ্ট্র নিবাসে ১০১ বছরের গণেশ পুজার উদ্বোধনে মুখ্যমন্ত্রী

নিজস্ব প্রতিনিধি: মহারাষ্ট্র নিবাসে গনেশ পুজোয় হাজির মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কলকাতায় মহারাষ্ট্রের বাসিন্দাদের উদ্যোগে এই গণেশ পুজো এবছর ১০১ বছরে পদার্পণ করল। এদিন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়(CM Mamta Banerjee) ওই গণেশ পুজোয় উপস্থিত হয়ে মঙ্গল আরতি করেন। ও সঙ্গে ছিলেন তৃণমূলের রাজ্য সভাপতি সুব্রত বক্সী ও মন্ত্রী ফিরহাদ হাকিম। মহারাষ্ট্রের মতো এখানেও ১১ দিন ধরে নিয়ম-নীতি […]

একই নম্বরের টিকিটে বাজিমাত, লটারিতে ৩৫.৫ লক্ষ খরচ করে যুবক জিতলেন প্রায় দশ কোটি

আন্তর্জাতিক ডেস্ক: ভাগ্য কখন যে কাকে রাজা করবে, আর কখন যে কাকে ফকির করবে তা কেউ বলতে পারে না। লটারির টিকিট কেটে ভাগ্য পরীক্ষা করতে অনেকেই ভালবাসেন। বহু মানুষ রয়েছেন যাদের নেশা লটারির টিকিট কাটা। সম্প্রতি আমেরিকায় এক যুবক ৩০ হাজার পাউন্ড খরচ করে ১৬২টি লটারি টিকিট কিনেছিলেন। ৩০ হাজার পাউন্ড মানে ভারতীয় মুদ্রায় প্রায় […]

পুজোর পর অতিরিক্ত বিল আসবে না রাজ্যবাসীকে আশ্বাস দিলেন বিদ্যুৎমন্ত্রী অরূপ বিশ্বাস

নিজস্ব প্রতিনিধি: দুর্গাপূজোয় পুজো উদ্যোক্তাদের বিদ্যুৎতে বিশেষ ছাড় দেওয়ার কথা ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কিন্তু তার দরুন পুজোর পর অতিরিক্ত বিল আসবে না রাজ্যবাসীকে আশ্বাস দিলেন বিদ্যুৎ মন্ত্রী অরূপ বিশ্বাস(Minister Arup Biswas)। আসন্ন দুর্গা পুজো উপলক্ষে বুধবার সাংবাদিকদের মুখোমুখি হন রাজ্যের বিদ্যুৎ মন্ত্রী। তিনি জানান,গণেশ চতুর্থী থেকে চালু হয়ে গেল বিদ্যুৎ দফতরের পুজোর কন্ট্রোল […]

ক্যান্সারের গবেষণাপত্র চুরি করে মার্কিন যুক্তরাষ্ট্র থেকে পিঠটানের চেষ্টা, গ্রেফতার চিনা চিকিৎসক

আন্তর্জাতিক ডেস্ক: ক্যান্সারের প্রতিষেধক আবিষ্কারের চেষ্টায় সারা বিশ্ব জুড়ে চলছে গবেষণা। মার্কিন যুক্তরাষ্ট্র এই বিষয়ে অগ্রণী ভূমিকা পালন করেছে। সেই ক্যান্সার গবেষণার নথি নিয়ে নাকি পালাচ্ছিলেন এক গবেষক! সম্প্রতি হিউস্টন বিমান বন্দরে গ্রেফতার করা হয়েছে এক চিনা ডাক্তারকে। তাঁর বিরুদ্ধে অভিযোগ, তিনি মার্কিনি অর্থে চলা ক্যান্সার গবেষণার নথি চুরি করে চিনে পাচারের চেষ্টা করছিলেন। এই […]

‘আর অপেক্ষা নয়…’, অশ্বিনের IPL-এর অবসরের খবরে খুশি ক্রিকেটারের স্ত্রী প্রীতি

প্রীতি তার ইনস্টাগ্রাম পোস্টে লিখেছেন, ‘আমি তোমাকে ভালবাসি অশ্বিন। আমি আর অপেক্ষা করতে পারছি না। এবার তোমাকে আমি নতুন কিছু করতে দেখন। তুমি নতুন উচ্চতা অর্জন করবে।’

ডিভোর্সের জল্পনা উড়িয়ে একসঙ্গে গণেশ চতুর্থী উদযাপন গোবিন্দা-সুনীতার

জেদের বাড়িতে গণেশ চতুর্থীর বিশেষ অনুষ্ঠানে একসঙ্গে ধরা দিলেন তারকা দম্পতি। আর মুখে কিছু না বললেও এভাবেই নিজেদের সম্বন্ধে ওঠা সম্পর্ক ভাঙার গুজব উড়িয়ে দিলেন গোবিন্দা এবং সুনীতা

পুজোর ২ সপ্তাহ আগে থেকে হাওড়া ও শিয়ালদায় ‘স্পেশাল শপিং বাস’ , পঞ্চমী থেকে সারারাত বাস

নিজস্ব প্রতিনিধি: শিয়ালদহ এবং হাওড়া স্টেশনে এবার ‘সপিং স্পেশাল বাস ‘থাকবে । দূর দুরান্ত থেকে যারা আসেন কলকাতায় কেনাকাটা করার জন্য তাদের জন্য এই ব্যবস্থা। এছাড়াও পুজোর সময় রাতেও থাকছে বাস। বিভিন্ন স্টেশন গুলোতে যেন পৌঁছতে দেরি না হয় তাই এই ব্যবস্থা । আসন্ন দুর্গাপূজা উপলক্ষে বুধবার সাংবাদিকদের মুখোমুখি হয়ে পুজো পরিক্রমা প্রসঙ্গে একথা জানান […]

CSK-তে খেলবেন সঞ্জু? ‘Dhoni’ জার্সিতে মাঠ কাঁপালেন অভিজ্ঞ ব্যাটার

নিজস্ব প্রতিনিধি: সঞ্জু স্যামসন বর্তমানে ক্রিকেট দুনিয়ায় একটা উল্লেখযোগ্য নাম। ঘরোয়া ক্রিকেট থেকে শুরু করে এশিয়া কাপ বা আইপিএল সব ক্ষেত্রেই নিজের জায়গা ঠিক রেখেছেন সঞ্জু স্যামসন। আগামী মাসে শুরু হতে চলেছে এশিয়া কাপ। তার আগে দুরন্ত ফর্মে রয়েছেন তিনি। কেরল ক্রিকেট লিগে অভিজ্ঞ উইকেটরক্ষক ও ব্যাটারের ব্যাটিং অত্যন্ত আশ্বস্ত করছে ভারতীয় ক্রিকেট দলকে। জানা […]

টাইফুন কাজিকিতে পর্যুদস্ত থাইল্যান্ড ও ভিয়েতনাম, মৃত ৮

আন্তর্জাতিক ডেস্ক: ভয়াবহ টাইফুনে পর্যুদস্ত ভিয়েতনাম। টাইফুন কাজিকির কবলে পড়ে ভিয়েতনামে মৃত্যু হয়েছে ৭ জনের, থাইল্যান্ডেও মারা গিয়েছেন ১ জন। যা পরিস্থিতি তাতে মৃত্যু বাড়ার আশঙ্কা রয়েছে। প্রাকৃতিক দুর্যোগ চলবে, তাই ভিয়েতনাম এবং থাইল্যান্ডে বন্যা ও ভূমিধসের সতর্কতা জারি করা হয়েছে। সোমবার বিকেলে ভিয়েতনামে আঘাত হেনেছিল টাইফুন কাজিকি। পরবর্তীতে ঝড়টি দুর্বল হয়ে নিম্নচাপে পরিণত হয়। […]

উত্তরপ্রদেশের কুখ্যাত দুষ্কৃতি গ্রেফতার তমলুক থেকে, আটক নাইন এমএম পিস্তল

নিজস্ব প্রতিনিধি, তমলুক: নাইন এমএম পিস্তল,দুটি ম্যাগাজিন ও ১২ রাউন্ড গুলি সহ উত্তরপ্রদেশের দুষ্কৃতি গ্রেফতার তমলুক থেকে।গ্রেফতার করল তমলুক থানার পুলিশ। উদ্ধার কার্তুজ ও নাইন এমএম পিস্তল।উত্তরপ্রদেশের(Uttarpradesh) এক দুষ্কৃতীকে পিস্তল সমেত গ্রেফতার করল তমলুক থানার (Tamluk P.S.)পুলিশ। চাঞ্চল্য তমলুক শহর জুড়ে। স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, গ্রেফতার হওয়া ঐ ব্যক্তির নাম মুজাহিদ আনোয়ার(Mujahid Anwar) […]

‘সবার মানত পূরণ করেন আমার বাপ্পা’, বাড়িতে ধুমধাম করে গণেশ পুজোর আয়োজন ত্রমিলার

তবে কলকাতায় গণেশ পুজোর চল বছর কয়েক ধরে হলেও অভিনেত্রী ত্রমিলা ভট্টাচার্য কিন্তু বহুবছর ধরে বাড়িতে গণেশ পুজো করেন। নিজের হাতে ভোগ রাঁধেন, বাপ্পাকে নিবেদন করেন।

বিজেপি শাসিত ওড়িশায় ফের গণধর্ষণের শিকার তরুণী

নিজস্ব প্রতিনিধি, বালেশ্বর: নারী নির্যাতনে ইদানিং সময়ে বারবার শিরোনামে আসছে ওড়িশা। বিজেপি শাসিত এই রাজ্যে নারীর সম্মান ভুলুণ্ঠিত হচ্ছে বারবার। ওড়িশার বালেশ্বর জেলায় ২৩ বছর বয়সী এক তরুণীকে অপহরণের পর গত ছয় মাস ধরে গণধর্ষণ করা হয়েছেন। অপহরণের অভিযোগ একজনের বিরুদ্ধে থাকলেও গণধর্ষণের অভিযোগ উঠেছে অনেকের বিরুদ্ধেই। মঙ্গলবার পুলিশের কাছে গিয়ে তরুণী অভিযোগ দায়ের করেন। […]

কলেজের পরিচালন সমিতির বৈঠকে তৃণমূলের ব্লক সভাপতির দাদাগিরির ভিডিও ভাইরাল

নিজস্ব প্রতিনিধি,বেলিয়াতোড়: কলেজের পরিচালন সমিতির বৈঠকে তৃণমূলের ব্লক সভাপতির দাদাগিরির ভিডিও ভাইরাল, দুই অধ্যাপককে শাসানির অভিযোগ। সমালোচনা সব দলের, অভিযোগ অস্বীকার অভিযুক্ত তৃণমূল ব্লক সভাপতির ।দিন কয়েক আগে প্রকাশ্যে মদ্যপানের ঘটনার প্রতিবাদ করায় বেলিয়াতোড় যামিনী রায় কলেজের এক আদিবাসী অধ্যাপককে শাসক দলের মদতে মারধরের অভিযোগ উঠেছিল। যে ঘটনার প্রতিবাদে গর্জে উঠেছিল আদিবাসী সমাজ। সেই ঘটনার […]

জল থই থই পাকিস্তান, বন্যায় ডুবল করতারপুরের গুরুদ্বার, দোষের ভাগী সেই ভারত

আন্তর্জাতিক ডেস্ক: একটানা বৃষ্টিতে পাকিস্তানের অবস্থা ভয়াবহ। ভারী বৃষ্টিপাতের ফলে সৃষ্ট আকস্মিক বন্যা পাকিস্তানের জনজীবনকে বিপর্যস্ত করে তুলেছে। ক্ষতি হয়েছে প্রভূত সম্পদের। ভারতের প্রতিবেশী দেশের অবস্থা দুর্বিষহ। ইতিমধ্যেই পাকিস্তানে বন্যায় ৮০০ জনেরও বেশি মানুষ নিহত হয়েছেন। বিস্তীর্ণ এলাকা জুড়ে ঘরবাড়ি ও জনসাধারণের অবকাঠামো ধ্বংস হয়ে গিয়েছে। বন্যা পাকিস্তানের উপর চাপিয়েছে মূল্যবৃদ্ধির বোঝা। এমনিতেই নিজেদের দেউলিয়া […]

অসমে দুর্গাপুজো পর্যন্ত বহাল থাকবে ‘দেখামাত্র গুলি’র নির্দেশ, কেন এই সিদ্ধান্ত মুখ্যমন্ত্রীর?

হ্যাঁ, সম্প্রতি মুখ্যমন্ত্রী হিমন্ত শর্মা জানিয়েছেন, ‘দেখামাত্র গুলি চালানোর’ নির্দেশ দুর্গাপুজো পর্যন্ত বহাল থাকবে। গতকাল মঙ্গলবার (২৬ অগস্ট) কোকরাঝাড়ের এক অনুষ্ঠানের ফাঁকে ধুবুড়ির বিষয়ে মুখ খুলেছিলেন মুখ্যমন্ত্রী হিমন্ত শর্মা।

0:00