আন্দোলনে গলা ফাটিয়ে দীপাবলিতে সেজেগুজে ফটোশুট, কুণালের কটাক্ষে জর্জরিত সোহিনী

Share:

নিজস্ব প্রতিনিধি: তিলোত্তমা কাণ্ডের বিচার চেয়ে পথে নেমেছিলেন একাধিক টলি অভিনেত্রী। বিষয়টি অরাজনৈতিক হওয়ার সত্ত্বেও রাজ্যের শাসক দলকে টেনে কটাক্ষ করতে ছাড়েননি একদল শিল্পী। খোদ স্বস্তিকা মুখোপাধ্যায়(Swastika Mukherjee) ফেসবুকে ফলাও করে পোস্ট দেন, ‘উৎসবে ফিরছি না’। পুজোর আগে সেই ট্যাগলাইনে কার্যত ছেয়ে গিয়েছিল সোশ্যাল মিডিয়া। কিন্তু বাস্তবে তার প্রতিফলন ঘটেনি। দুর্গাপুজোর আবহে একাধিক বিপণনী সংস্থার জন্য ফটোশুট করে মোটা অর্থ উপার্জন করেছেন তথাকথিত প্রতিবাদী শিল্পীরা। এবার সেই ঘটনার প্রতিবাদে সরব হলেন তৃণমূল নেতা কুণাল ঘোষ(Kunal Ghosh)।

আরও পড়ুনঃ ফের নদী ভাঙনকে কেন্দ্র করে আতঙ্ক ছড়াল মুর্শিদাবাদে

এদিন সোশ্যাল মিডিয়ায় অভিনেত্রী সোহিনী সরকারের(Sohini Sarkar) একটি বিজ্ঞাপনী ফটোশুটের ছবি শেয়ার করে কুণাল লেখেন, ‘এই বাংলায় মডেল কিন্তু হওয়া যায়, দেখে মুগ্ধ হলাম। ভারী সুন্দর।’ তৃণমূল নেতার এই কটাক্ষের নেপথ্যে রয়েছে আন্দোলনের সময়ে করা সোহিনীর এক বিতর্কিত মন্তব্য, যেখানে অভিনেত্রী বলেন, ‘আমার সবে বিয়ে হয়েছে। আমার স্বামীকে আমি বলেছি যে, আমি এই দেশে মা হতে পারব না। কোন দেশে মা হব? সন্তানকে নিয়ে এসে এই দেশে রেখে দিয়ে যাব? এই দেশে দুর্নীতি যতক্ষণ আছে আমি আমার সন্তানকে রেখে দিয়ে যেতে পারব না।’

আরও পড়ুনঃ টাইট ওয়ানপিসে উন্মুক্ত বক্ষভাঁজ, ঘূর্ণিঝড়ের পরই নেটপাড়ার উষ্ণতা বাড়ালেন ঊষসী

কুণালের সমর্থনে এক নেটিজেন লেখেন, ‘নিজে নিজেকেই ট্রোলের স্বীকার করানো যায় এটাও কিন্তু এই মহিলার থেকে শেখা।’ মহিলা সুরক্ষার স্বার্থে রাজ্য সরকারের তরফে ইতিমধ্যেই একাধিক জনকল্যাণমূলক প্রকল্প চালু হয়েছে। তিলোত্তমা কাণ্ডের ক্ষেত্রেও কেন্দ্রীয় গোয়েন্দাদের সবরকম সাহায্যের জন্য প্রস্তুত রাজ্য সরকার। এই নিয়ে উভয় তরফের মধ্যে কোনও সংঘাত নেই। আজই সিবিআইয়ের তরফে পাঠানো অভিযোগের ভিত্তিতে দুই ডাক্তারের বিভাগীয় তদন্তে সবুজ সংকেত দিয়েছে স্বাস্থ্য ভবন। তাই অহেতুক রাজ্য সরকারকে আক্রমণ করার পিছনে তথাকথিত শিল্পীদের ব্যক্তিগত উদ্দেশ্য কিছু রয়েছে, সেই জল্পনাই স্পষ্ট হচ্ছে ধীরে ধীরে। কুণালের কটাক্ষ বাণের প্রত্যুত্তরে এখনও কোনও প্রতিক্রিয়া জানাননি সোহিনী।

শুভেন্দুর নারদ ফুটেজ দেখিয়ে প্রধানমন্ত্রীর দুর্নীতি ইস্যুকে বিঁধল তৃণমূল কংগ্রেস

বিধানসভার সামনে শুভেন্দুর মুখে ‘হিন্দুস্তান মুর্দাবাদ’, কটাক্ষ তৃণমূলের

ইচ্ছে করে বাংলাকে বদনামের চেষ্টা চলছে, কুণালের নিশানায় কারা?

মমতার সঙ্গে লন্ডনে যাওয়ার অনুমতি পেলেন কুণাল, তবে জমা রাখতে হবে ৫ লক্ষ টাকা

‘সময়াভাব’, অমিত শাহের পর অভয়ার বাবা- মা’র সঙ্গে দেখা করলেন না রাষ্ট্রপতি

RG Kar: সঞ্জয়ের ফাঁসি চেয়ে রাজ্যের আর্জি খারিজ হাইকোর্টের

জেলে অসুস্থ ইসকনের সন্ন্যাসী, জামিনের আগেই চিন্ময় কৃষ্ণর আইনজীবীর সঙ্গে বৈঠকে কুণাল

যারা নেমন্তন্ন করে সিবিআইকে ডেকে এনেছেন, তারা সিবিআই এর সঙ্গে গিয়ে কথা বলুন: কুনাল ঘোষ

লড়াই করেও গুজরাতের কাছে হেরে গেল কেকেআর

‘দিল্লি থেকে এল গাই, সাথে এল মোটা ভাই’, শাহ-এজেন্সিকে কটাক্ষ মমতার

‘‌আমি আইনি পদক্ষেপ করব’‌, এজেন্সির অপব্যবহার নিয়ে সুর সপ্তমে মমতার

হেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

[hls_player autoplay="1" fullscreen="1" unmute="0"]