Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

জেলে অসুস্থ ইসকনের সন্ন্যাসী, জামিনের আগেই চিন্ময় কৃষ্ণর আইনজীবীর সঙ্গে বৈঠকে কুণাল

Share:

নিজস্ব প্রতিনিধিঃ- এখনও মেলেনি জামিন। অসুস্থ অবস্থায় জেলেই রয়েছেন ইসকনের সন্ন্যাস চিন্ময় কৃষ্ণ দাস। ইসকনের সন্ন্যাসী চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীর বিরুদ্ধে দেশদ্রোহিতার মামলা রুজু করে তাঁকে জেলবন্দির বিরোধিতায় আগেই সরব হয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। চিন্ময় প্রভুর জামিন নিয়েও হাজার জটিলতা তৈরি হয়েছে ইতিমধ্যে। আগামী ২ জানুয়ারি ফের চট্টগ্রাম আদালতে জামিন মামলার শুনানি। এই আবহে ঠিক শুনানির আগে চিন্ময় প্রভুর আইনজীবী রবীন্দ্র ঘোষের সঙ্গে বৈঠকে বসতে চলেছেন তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষ।

মঙ্গলবার বারাসতে রবীন্দ্র ঘোষের ছেলের বাড়িতে বৈঠক হওয়ার কথা রয়েছে কুণালের। তৃণমূল সূত্রে খবর, শুক্রবার কুণাল ঘোষকে নিজে ফোন করেছিলেন রবীন্দ্রবাবু। প্রাথমিকভাবে মনে করা হচ্ছে, সাম্প্রতিক বাংলাদেশ ইস্যু, সেখানকার সংখ্যালঘুদের উপর আক্রমণ, চিন্ময়কৃষ্ণের গ্রেফতারি নিয়ে রবীন্দ্র ঘোষের সঙ্গে কথা আলোচনার কথা রয়েছে কুণালের। সামগ্রিকভাবে হাঁটুর ব্যথার কারণে কুণাল ঘোষের অফিসে তিনি যেতে পারেননি। তার বদলে তৃণমূল নেতাকে ডেকে পাঠিয়েছেন ছেলের বাড়িতে।

সামনে ২৬-র বিধানসভা নির্বাচন। এই আবহে বাংলাদেশের হিন্দুদের ওপর অত্যাচারের প্রতিবাদে ময়দানে নেমে পড়েছে পদ্ম শিবির। সেই নিরিক্ষে হিন্দু নির্যাতন এবং ইসকনের সন্ন্যাসীর জামিনের বিষয় নিয়ে কুনাল  ঘোষের সাথে সন্ন্যাসী চিন্ময় কৃষ্ণ দাসের আইনজীবীর এই বৈঠক বেশ তাৎপর্যপূর্ণ বলে মনে করছে রাজনৈতিক মহলের একাংশ।

দীপাবলিতে ঘরে টিকটিকির আগমন শুভ নাকি অশুভ! জানলে চমকে যাবেন

ত্বকের যত্নে ভিটামিন ই ক্যাপসুল কীভাবে ব্যবহার করবেন জানুন

রসনাতৃপ্তিতে নয়া পদে সাজিয়ে তুলুন থালা, জমে যাবে শেষপাত

পুজোর আগে সুখবর, সস্তা রান্নার গ্যাস, কত কমল দাম?

‘টেন্টেড’ তালিকাকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টের দ্বারস্থ ‘অযোগ্য’-রা

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

0:00