বিধানসভার সামনে শুভেন্দুর মুখে ‘হিন্দুস্তান মুর্দাবাদ’, কটাক্ষ তৃণমূলের

Share:

নিজস্ব প্রতিনিধি : পহেলগাঁও-র বৈসারণ ভ্যালিতে জঙ্গি হামলার ঘটনায় ফুঁসছে গোটা দেশ। জঙ্গিদের গুলি কেড়ে নিয়েছে একাধিক পরিবারের সন্তানকে। ঘুরতে গিয়ে জঙ্গি নিশানায় চলে গিয়েছে ২৬টি প্রাণ। বিষয়টিকে কোনওভাবে মেনে নিতে পারছে না আসমুদ্র হিমাচল।

এই পরিস্থিতিতে  বিধানসভার গেটের সামনে পাকিস্তান বিরোধী স্লোগান দিতে গিয়েই বিপত্তি বাধালেন বাংলার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী।পাকিস্তান মুর্দাবাদ বলার পরিবর্তে বলে বসেন ‘হিন্দুস্তান মুর্দাবাদ’। এখানেই বাধে গোল। এই ঘটনার তীব্র প্রতিবাদ জানিয়ে সোশ্যাল মিডিয়ায় সোচ্চার হয়েছে তৃণমূল কংগ্রেস।

বিরোধী দলনেতাকে কটাক্ষ করে তৃণমূল লিখেছে, ‘শুভেন্দু অধিকারী..আসলে একজন দেশদ্রোহী, একজন দেশবিরোধী! নইলে মুখ ফসকেও কেউ এই কথা বলতে পারে না। মুখে হিন্দুপ্রেম আর দেশপ্রেমের বুলি, হৃদয়ে দেশবিরোধী বিষের ঝুলি। মুখোশ যে খুলে গেছে। ফেসবুক থেকে ভিডিও ডিলিট করেও লাভ হবে না। বাংলার মানুষ আপনাকে হাড়ে হাড়ে চেনে!’

 

পেহেলগাঁওতে বেছে বেছে নির্দিষ্ট এক সম্প্রদায়ের মানুষদের হত্যা করার ঘটনায় তোলপাড় গোটা দেশ। পাশাপাশি ফুঁসে উঠেছে বিজেপি।  বৃহস্পতিবার বিধানসভার গেটে পাকিস্তানের পতাকা পোড়াতে দেখা গিয়েছে বিরোধী দলনেতাকে। অতীতের সার্জিক্যাল স্ট্রাইকের প্রসঙ্গও তুলে এনেছেন তিনি। বিধানসভার গেটে ওঠে ‘পাকিস্তান মুর্দাবাদ’ স্লোগান। সেখানেই শোনা যাচ্ছে, আচমকা ‘হিন্দুস্তান মুর্দাবাদ’ বলে বসলেন রাজ্যের বিরোধী দলনেতা।তারপরেই সোশ্যাল মিডিয়ার তার একটি ভিডিও প্রকাশ করে তৃণমূল। পাশাপাশি তৃণমূলের অন্যতম রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষও খোঁচা দিয়েছেন শুভেন্দুকে। সেই ভিডিওতে বিরোধী দলনেতাকে কটাক্ষ করতে ছাড়েননি নেটিজেনরাও। তাঁরাও সোচ্চার হয়েছেন।

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

তৃণমূলের হয়ে কাজের অভিযোগ! পাঁচ বিএলওকে সাসপেন্ড ও এফআইআরের নির্দেশ কমিশনের

‘৪ তারিখের পর সব অত্যাচারের হিসেব হবে’, সবং থেকে বিজেপিকে হুঁশিয়ারি অভিষেকের

‘বাংলায় বিজেপি সরকার গড়েই গোর্খাদের সমস্যার সমাধান করবে,’ ফের প্রতিশ্রুতি শাহের

‘দাগ আচ্ছে হ্যায়’, প্রথম দফায় বিজেপির ৭০ শতাংশ প্রার্থীই ‘দাগি’

বাংলায় প্রথম দফার ১৯ প্রার্থীর বিরুদ্ধে খুনের মামলা, কতজন ধর্ষণের আসামি?

নন্দীগ্রাম পুনরুদ্ধারে উন্নয়নই শাসক দলের হাতিয়ার

দলকে অস্বস্তিতে ফেলে শতাব্দী-সহ তৃণমূলের মহিলা সাংসদদের নিশানা কল্যাণের

লড়াই করেও গুজরাতের কাছে হেরে গেল কেকেআর

‘দিল্লি থেকে এল গাই, সাথে এল মোটা ভাই’, শাহ-এজেন্সিকে কটাক্ষ মমতার

‘‌আমি আইনি পদক্ষেপ করব’‌, এজেন্সির অপব্যবহার নিয়ে সুর সপ্তমে মমতার

হেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

‘টেন্টেড’ তালিকাকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টের দ্বারস্থ ‘অযোগ্য’-রা

[hls_player autoplay="1" fullscreen="1" unmute="0"]