সিবিআই অফিসার পরিচয়ে ‘ডিজিটাল গ্রেফতার’ কলকাতার প্রৌঢ়াকে, হাতিয়ে নেওয়া হল ৫৭ লক্ষ

Share:

নিজস্ব প্রতিনিধিঃ দিন দিন রাজ্য সহ গোটা জুড়ে বাড়ছে সাইবার প্রতারণা। আর তা নিয়ে বারবার সতর্ক করেছেন পুলিশ ও সাইবার বিশেষজ্ঞরা। এই আবহে এবার খাস কলকাতার ডিজিটাল অ্যারেস্টের ফাঁদে পড়লেন এক মহিলা। খোয়ালেন   প্রায় ৫৭ লক্ষ টাকা। জানা গিয়েছে, সিবিআই অফিসারের পরিচয় দিয়ে এই প্রতারণার ঘটনাটি ঘটে।

পুলিশ সুত্রে খবর, রুবি মোড়ের কাছে একটি আবাসনের বাসিন্দা অনিতা বাগচি। তাকে ছটপুজোর দিন এক মহিলা ভিডিও কল করেন। তারপর হিন্দিতে ওই  জানান, অনিতার সঙ্গে সুরেশ কুটে নামে একজন ব্যক্তির জয়েন্ট অ্যাকাউন্ট রয়েছে। তাতে লক্ষ লক্ষ টাকার অবৈধ টাকা রয়েছে। সেইজন্য তাঁকে ডিজিটাল অ্যারেস্ট করা হয়েছে। তারপরেই ভয় দেখিয়ে দফায় দফায় টাকা চায় ওই মহিলা।

 এই ঘটনার বর্ণনা  দিতে গিয়ে  অনিতা জানান , ‘ গ্রেফতারির কথা শুনে প্রথমেই ভয় পেয়ে যাই। আমায় একটি ফর্ম পাঠায় সেখানে লেখা থাকে অ্যাকাউন্ট নম্বর। আর সেখানেই আমি প্রথমে ৩০ লক্ষ টাকা পাঠাই। এরপর ফের গত ১৯ নভেম্বর আমি ১২ লক্ষ ৫০ হাজার টাকা পাঠাই ওই অ্যাকাউন্টে। কিন্তু বারবার টাকা চাওয়াতেই সন্দেহ হতে আমি পুলিশকে জানাই। আর এখন আমি সব টাকা খুইয়ে সর্বস্বান্ত।‘ ইতিমধ্যেই এই পুরো ঘটনাটি নিয়ে পুলিশ তদন্ত শুরু করেছে।  

জালিয়াতির সব সীমা পার , তিনশোর বেশি সিমকার্ড সহ গ্রেফতার দুই ভাই

ভোলবদল! লোক ঠকানোর কৌশল বদলাচ্ছে প্রতারকরা, ডিজিটাল অ্যারেস্ট এখন অনলাইন জেরা

‘পহেলগাঁওয়ে জঙ্গি হামলায় ব্যবহৃত হয়েছে আপনার সিম!’, জলপাইগুড়ির ব্যবসায়ীকে ভয় দেখিয়ে টাকা হাতাল ঠগীরা

৬ দিন ডিজিটাল অ্যারেস্ট, ২ কোটির বিনিময়ে মুক্তি মিলল কলকাতার অধ্যাপক দম্পতির

ডিজিটাল অ্যারেস্টের শিকার প্রাক্তন PDW ইঞ্জিনিয়ার, দেড় কোটির বেশি টাকা গায়েব

CBI পরিচয় দিয়ে কেন্দ্রীয় সরকারি কর্তাকে ডিজিটাল অ্যারেস্ট, ২৫ লক্ষ টাকা হাতিয়ে গ্রেফতার ৮

২৫০ টাকার প্রলোভনের ফাঁদে পা দিয়ে মহিলা খোয়ালেন লক্ষাধিক

‘অপারেশন সিঁদুর’-এর সময়ে গোয়েন্দাদের রাতের ঘুম কেড়ে নেওয়া কুখ্যাত সাইবার সন্ত্রাসী পাকড়াও

লড়াই করেও গুজরাতের কাছে হেরে গেল কেকেআর

‘দিল্লি থেকে এল গাই, সাথে এল মোটা ভাই’, শাহ-এজেন্সিকে কটাক্ষ মমতার

‘‌আমি আইনি পদক্ষেপ করব’‌, এজেন্সির অপব্যবহার নিয়ে সুর সপ্তমে মমতার

হেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

[hls_player autoplay="1" fullscreen="1" unmute="0"]