Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

আমেদাবাদ বিপর্যয় থেকে শিক্ষা, এবার থেকে বহুতল নির্মাণের আগে নিতে হবে কলকাতা বিমানবন্দরের অনুমতি

Share:

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: আমেদাবাদ বিপর্যয়ে টনক নড়ল কলকাতার। কলকাতা বিমানবন্দর সংলগ্ন একাধিক পুরসভাকে নোটিস পাঠাল কলকাতা বিমানবন্দর কর্তৃপক্ষ। মধ্যমগ্রাম, নিউ ব্যারাকপুর, বিধাননগর, উত্তর দমদম পুরসভার কাছে গেল নোটিস।

জানা গিয়েছে বিমানবন্দরের ২০ কিলোমিটারের মধ্যে বহুতলের ক্ষেত্রে বিমানবন্দর কর্তৃপক্ষের ক্লিয়ারেন্স বাধ্যতামূলক। আগে মধ্যমগ্রামে ২৬, ২৭, ২৮ ওয়ার্ডে দ্বিতলের বেশি বহুতলে নিষেধাজ্ঞা ছিল। এবার নিউ ব্যারাকপুরের ফতেশা খালের আশেপাশে বহুতল নির্মাণ করতে গেলে আগে নিতে হবে বিশেষ অনুমতি।

বাড়ি তৈরি করতে গেলে আবেদন করতে হবে এয়ারপোর্ট অথরিটিকে। বিমানবন্দর কর্তৃপক্ষ ছাড় দিলে তবেই বাড়ি তৈরির প্ল্যান অনুমোদন করবে পুরসভা। আগে সর্বোচ্চ ৪৫ মিটার উচ্চতায় বাড়ি করতে দেওয়া হত।

সূত্রের খবর, এবার নিয়ন্ত্রণ করা হতে পারে বহুতলের উচ্চতা। কিন্তু প্রশ্ন উঠছে, যে সব বহুতল আগে থেকেই রয়েছে, সেগুলো নিয়ে কী সিদ্ধান্ত নেওয়া হবে? এখনও এই নিয়ে সঠিক তথ্য না আসেনি। ফলে বাড়ছে জল্পনা।

বৃহস্পতিবার বিকেলে আহমেদাবাদ বিমানবন্দর থেকে টেক অফের সময় লন্ডনগামী এয়ার ইন্ডিয়ার ফ্লাইট AI-171 কয়েক সেকেন্ডের মধ্যে বিজে মেডিক্যাল কলেজের একটি আবাসিক পড়ুয়াদের হোস্টেলে বিধ্বস্ত হয়। বিমানটিতে পাইলট, ক্রু সদস্য মিলিয়ে ২৪২ জন আরোহী ছিলেন। দুর্ঘটনায় ১ জন যাত্রী ছাড়া সকলেই মারা যান। বিমানটি যেখানে ভেঙে সেই হোস্টেলের অনেক ডাক্তারি পড়ুয়া, আশপাশের বহু মানুষ মারা যান।

১২ জুনের বিমান দুর্ঘটনায় কেবল বিমানটিই নয়, বহু মানুষের স্বপ্ন ভেঙে চূরমার হয়ে গিয়েছে। কেউ হারিয়েছেন সন্তানকে, কেউ মা বা বাবাকে, কেউ ভাই, বোন, স্ত্রীকে। কিছু মানুষের জন্য করা অপেক্ষা হয়ে গিয়েছে অনন্ত। যাদের আসার কথা ছিল, তাঁরা আর আসবেন না। মর্মান্তিক দুর্ঘটনার শিকার এমন মানুষও হয়েছেন, যারা প্রথমবার বিমানে ওঠার স্বপ্নপূরণ করতে চেয়েছিলেন।

আহমেদাবাদ বিমান দুর্ঘটনার তদন্তে জাতিসংঘের নাক গলানোর দাবিকে নাকচ করল ভারত

নিরাপত্তায় গাফিলতি, এয়ার ইন্ডিয়ার তিন কর্মীকে বরখাস্তের নির্দেশ দিল DGCA

দুর্ঘটনাগ্রস্ত এয়ার ইন্ডিয়ার কো-পাইলট ক্লাইভ কুন্দারের শেষকৃত্য আজ মুম্বইয়ে

বিধ্বস্ত বিমানের ‘ব্ল্যাক বক্স’ ক্ষতিগ্রস্ত, পাঠানো হতে পারে বিদেশে

এয়ার ইন্ডিয়ার বিমান দুর্ঘটনায় একই গ্রামের ১৪ বাসিন্দা প্রাণ হারিয়েছেন

আহমেদাবাদ দুর্ঘটনায় বড়সড় তথ্য, মাত্র তিন মাস আগে বদলানো হয়েছিল বিমানের একটি ইঞ্জিন

ধ্বংসস্তূপ থেকে উদ্ধার ৭০ ভরি সোনা, আশি হাজার টাকা, আহমেদাবাদ বিস্ফোরণকাণ্ডের স্বেচ্ছাসেবক কর্মী এয়ার ক্র্যাশেও হিরো

বাড়িতে পৌঁছল ভেঙে পড়া বিমানের পাইলটের দেহ, কান্নায় ভেঙে পড়লেন বাবা

|||আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

হেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

মেয়েকে আগলে নিয়ে গণপতি দর্শনে ঐশ্বর্য, ভিড়ের মাঝেও ভক্তদের আবদার মেটালেন নায়িকা

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

পুজোর আগে সুখবর, সস্তা রান্নার গ্যাস, কত কমল দাম?

0:00