Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

কালীগঞ্জে উপনির্বাচনে ভোট পড়ল ৭২.৫০ শতাংশ, জানাল নির্বাচন কমিশন

নিজস্ব প্রতিনিধি: শান্তিপূর্ণভাবেই শেষ হয়েছে নদিয়ার কালীগঞ্জ বিধানসভা আসনের উপনির্বাচন। বৃহস্পতিবার (১৯ জুন) রাতে রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের দফতর থেকে জানানো হয়েছে, উপনির্বাচনে ভোট পড়েছে ৭২.৫০ শতাংশ। আগামী সোমবার (২৩ জুন) ভোটের ফলাফল জানা যাবে। ২০২১ সালের বিধানসভা নির্বাচনে কালীগঞ্জ আসনটি থেকে জিতেছিলেন তৃণমূল কংগ্রেস প্রার্থী নাসিরুদ্দিন আহমেদ। যিনি স্থানীয়দের কাছে লাল হিসাবে সমধিক পরিচিত […]

১১ ঘণ্টা ধরে হিমশীতল জলে সাঁতার কেটে ইংলিশ চ্যানেল জয় করলেন সুন্দরবনের রবীন

নিজস্ব প্রতিনিধি,ক্যানিং: কথায় বলে, অদম্য জেদ সব প্রতিকুলতা আর প্রতিবন্ধকতাকে জয় করতে পারে। ফের একবার তা প্রমাণ করলেন দক্ষিণ ২৪ পরগনার ক্যানিংয়ের তালদির বাসিন্দা রবিন বলদে। ছোট থেকেই স্বপ্ন দেখতেন, একদিন ইংলিশ চ্যানেল জয় করবেন। ছোট বেলার দেখা সেই স্বপ্ন সত্যি হয়েছে রবীনের জীবনে। প্রায় ১১ ঘণ্টা ধরে হিমশীতল জল, বিশাল ঢেউ এবং কঠিন পরিস্থিতির […]

Operation Sindu: ইজরায়েল থেকে ফেরানো হচ্ছে ভারতীয়দের

 নিজস্ব প্রতিনিধি, নয়াদিল্লি: ইরান-ইজরায়েল সঙ্ঘাত ক্রমশই অবনতির দিকে এগোচ্ছে। আপাতত দুই দেশের মধ্যে পাল্টাপাল্টি হামলা চললেও যে কোনও মুহুর্তে ভয়ঙ্কর যুদ্ধ বাঁধতে পারে বলে আশঙ্কা করছেন প্রতিরক্ষা বিশেষজ্ঞরা।পুরোদমে যুদ্ধ শুরুর আগেই দুই দেশে থাকা নাগরিকদের ফেরাতে বিশেষ উদ্যোগ নিয়েছে বিদেশ মন্ত্রক। তেল আভিভ সহ ইজরায়েলের বিভিন্ন শহরে থাকা ভারতীয়দের দেশে ফেরাতে শুরু হয়েছে ‘অপারেশন সিন্ধু’ […]

ইজরায়েলের বিরুদ্ধে যুদ্ধের প্রস্তুতি শুরু করল তুরস্ক

আন্তর্জাতিক ডেস্ক: ইরান-ইজরায়েল সঙ্ঘাত যত চড়ছে, ততই বাড়ছে তৃতীয় বিশ্বযুদ্ধের সম্ভাবনা। ইজরায়েলের হয়ে যুদ্ধ করার জন্য যখন পাঁয়তারা শুরু করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, তখন হাত গুটিয়ে বসে নেই মুসলিম বিশ্বের মসিহা তুরস্কের প্রেসিডেন্ট রিচেপ তাইপে এর্ডোয়ানও। ইতিমধ্যেই তিনি তুরস্কের সেনাবাহিনীকে যুদ্ধের জন্য সর্বাত্মক প্রস্তুতি নেওয়ার নির্দেশ দিয়েছেন। একই সঙ্গে বিভিন্ন সীমান্তে বাড়তি সেনা মোতায়েনেরও […]

‘দ্য বেঙ্গল ফাইলস’ পরিচালক বিবেক অগ্নিহোত্রীর বিরুদ্ধে FIR দায়ের বহরমপুরে

ছবির শুভমুক্তির আগেই পরিচালকের বিরুদ্ধে FIR দায়ের করা হয়েছে। সিনেমার টিজার সামনে আসতেই বিতর্কে তোলপাড়। সর্বদাই বিতর্কে থাকতে ভালোবাসেন তিনি।

বিয়ের পর থেকেই স্ত্রীর সঙ্গে অশান্তি, ঘটককে গাছে বেঁধে মারধর স্বামীর

ঘটকালির মাধ্যমে বিয়ে হয়েছে এক দম্পতির। কিন্তু কিছুতেই বনিবনা হচ্ছে না। অগত্যা বিয়েতে পাওয়া লুঙ্গি উপহার দেওয়ার নামে ঘটককে বাড়িতে ডেকে গাছে বেঁধে পেটাল কনের বাড়ির লোকজন।

ফুটো চাল থেকে পড়ছে জল, ছাতা মাথায় ক্লাস করছে শিক্ষক-পড়ুয়ারা

নিজস্ব প্রতিনিধি: বর্ষায় অনেকেই পথে বেরোলে বৃষ্টির ঝাঁপটা থেকে বাঁচতে ছাতা খোলেন। কিন্তু ঘরের মধ্যে ছাতা খুলে জল থেকে মাথা বাঁচানোর কথা কখনও শুনেছেন কী? গল্প নয় এমনই আজব কাণ্ড ঘটেছে হুগলির পান্ডুয়া ব্লকের এক প্রাথমিক স্কুলে। ফুটো চাল থেকে অঝোরে জল পড়ার কারণে ক্লাসরুমের ভিতরে ছাতা খুলে মাথা বাঁচাচ্ছেন শিক্ষক ও পড়ুযারা। আর ওই […]

সাবধান! দক্ষিণবঙ্গের ৫ জেলায় চলবে বৃষ্টি, আছড়ে পড়বে বজ্রপাত

ভারতীয় আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, আগামী কয়েকদিন দক্ষিণবঙ্গে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সুস্পষ্ট নিম্নচাপ ঝাড়খণ্ডের দিকে সরে গাঙ্গেয় পশ্চিমবঙ্গে অবস্থান করেছে

শুক্র থেকে শুরু ভারত-ইংল্যান্ড টেস্ট, কেমন থাকবে হেডিংলের আকাশ? বৃষ্টির সম্ভাবনা কতটা?

ভারত বনাম ইংল্যান্ডের প্রথম টেস্ট ম্যাচ শুরু হতে চলেছে আগামিকাল অর্থাৎ শুক্রবার (২০ জুন) থেকে। লিডসে হবে ম্যাচ।

দুটি লাড্ডু নিয়ে গোলমাল, দুষ্কৃতীদের হাতে নিগৃহীত মন্দিরের পুরোহিত ও তাঁর বাবা

নিজস্ব প্রতিনিধি, লখনউ: লাড্ডু প্রসাদ বিতরণ নিয়ে অশান্তির সৃষ্টি হনুমান মন্দিরে। উত্তরপ্রদেশের ফতেপুরে অবস্থিত বড় হনুমান মন্দিরের পুরোহিত দীপক তিওয়ারি এবং তাঁর বাবা ভক্তদের দুটি লাড্ডু বেশি দিতে চেয়েছিলেন। এই অপরাধে তাঁদের বেধড়ক মারধর করল কয়েকজন যুবক। গোটা ঘটনাটি ধরা পড়েছে মন্দিরের সিসিটিভি ক্যামেরায়। সেই দৃশ্য সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হতেই উঠেছে নিন্দার ঝড়। ১৫ জুন […]

আইপিএল ফাইনালে জনবিস্ফোরণ, নয়া ইতিহাস গড়েছে দর্শক সংখ্যা

নিজস্ব প্রতিনিধি: সদ্য শেষ হয়ে যাওয়া আইপিএলের রেশ এখনও কাটেনি। গত ৩ জুন আমদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে পঞ্জাব কিংসকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। দীর্ঘ ১৭ বছর বাদে বিরাট কোহলিদের অপেক্ষার অবসান ঘটেছে। প্রতিযোগিতার ১৫ দিন বাদে আইপিএলের দর্শক সংক্যা নিয়ে প্রকাশিত হয়েছে তথ্য। যা আপনার চোখ চড়কগাছ করে তুলবে। সদ্য সমাপ্ত আইপিএল ফাইনাল […]

১৩ বছর বাদে ফের কলকাতায় লিওনেল মেসি, কবে পা রাখবেন বিশ্বকাপজয়ী অধিনায়ক?

নিজস্ব প্রতিনিধি: ভারতীয় ফুটবলপ্রেমীদের জন্য ডিসেম্বর মাসটি হতে চলেছে রীতিমতো স্বপ্নময়। কারণ বিশ্বকাপজয়ী আর্জেন্টাইন মহাতারকা লিওনেল মেসি আসছেন ভারত সফরে। আগামী ১৩ থেকে ১৫ ডিসেম্বর পর্যন্ত তিনি তিনটি শহর—কলকাতা, মুম্বই এবং দিল্লিতে  একাধিক অনুষ্ঠানে হাজির থাকছেন। কলকাতায় ফের ফুটবলের রাজপুত্র মেসি ২০১১ সালে  কলকাতায় ভেনেজুয়েলার বিরুদ্ধে একটি প্রীতি ম্যাচ খেলতে এসেছিলেন মেসি। ১৩ বছর পর […]

রসনাতৃপ্তিতে ঠিকানা বদলে ফের খুলল শতাব্দী প্রাচীন ‘চাচি কচোরি’

নিজস্ব প্রতিনিধি, বারানসী: বারানসীতে রাস্তা প্রশস্তকরণের জন্য অবৈধ দখল অপসারণ করা হচ্ছিল। বুলডোজার চালিয়ে ভেঙে দেওয়া হয়েছিল ১১০ বছরের পুরনো ‘চাচি কচোরি’ দোকানটিও। এটি বারানসীর সাধারণ মানুষের জন্য তো বটেই, সেই সঙ্গে পর্যটকদের কাছেও ছিল বড় ধাক্কা। প্রিয়ঙ্কা গান্ধি থেকে সাধারণ পর্যটক, বারানসী এসেছেন অথচ ‘চাচি কচোরি’তে এসে কচুরি খাননি এমন মানুষ বিরল। সকলের জন্য […]

হাওড়ায় বাসের পিছনে লরির ধাক্কায় মৃতের সংখ্যা বেড়ে ৪

নিজস্ব প্রতিনিধি : সাতসকালে ভয়াবহ দুর্ঘটনার সাক্ষী হয়েছে হাওড়ার বাগনান। যাত্রীবাহী বাসে সজোরে ধাক্কা লরির। দুর্ঘটনার জেরে প্রথমে ২ বাসযাত্রীর মৃত্যু হলেও পরে মৃতের সংখ্যা বেড়েছে। মৃত্যু হয়েছে আরও ২জনের।  ঘটনায় আহত হয়েছে একাধিক বাস যাত্রী। তাঁরা বর্তমানে স্থিতিশীল রয়েছেন বলে জানা গিয়েছে। এই দুর্ঘটনায় রীতিমত আতঙ্ক ছড়িয়েছে। সূত্রের খবর, বৃহস্পতিবার সকালে বাগনান থেকে শ্যামবাজারের […]

সম্প্রীতির বাংলা, মালদায় হিন্দু বৃদ্ধের অন্তিম যাত্রায় কাঁধ দিলেন মুসলিমরা

নিজস্ব প্রতিনিধি, বৈষ্ণবনগর : হিন্দু বৃদ্ধের মৃতদেহ সৎকারের কাজে এগিয়ে এলেন গ্রামের মুসলিম সম্প্রদায়ের মানুষেরা। শেষকৃত্য সম্পন্ন করলেন তাঁরা। এমনই সম্প্রীতির ছবি দেখা গেল মালদহে বৈষ্ণবনগর থানার হযরত হাজিপাড়া গ্রামে। জানা গিয়েছে, গোটা গ্রামে একটি পরিবার হিন্দু পরিবার। সুখে দুঃখে সকলেই এক সঙ্গে থাকেন তাঁরা। বিপদে আপদে কখনও বাধা হয়নি হিন্দু মুসলিম বিষয়টি। সবসময় একসঙ্গেই থেকেছেন […]

রাজ্য বিধানসভায় নজিরবিহীন ঘটনা, রেকর্ড থেকে বাদ গেল বিজেপি বিধায়কদের বক্তব্য

নিজস্ব প্রতিনিধি: নজিরবিহীন ঘটনার সাক্ষী থাকল রাজ্য বিধানসভা। নিজেদের বক্তব্য রেখে সভা কক্ষ থেকে বেরিয়ে যাওয়ায় বিজেপি বিধায়কদের বক্তব্য বাদ দেওয়ার নির্দেশ দিলেন বিধানসভার অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায়। তাঁর দাবি, ‘বিধানসভার কার্যপ্রণালীর নিয়ম মেনেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে’। যদিও অধ্যক্ষের সিদ্ধান্তকে বিরোধীদের কণ্ঠস্বর রোধ বলে অভিযোগ করেছেন বিজেপি বিধায়করা। গত কয়েকদিন ধরেই বিধানসভায় নিজেদের বক্তব্য রাখার […]

‘ইংরেজি বলিয়েরা আগামীদিনে লজ্জা পাবে’, হিন্দি আগ্রাসনের পক্ষে ব্যাট ধরলেন অমিত শাহ

নিজস্ব প্রতিনিধি, নয়া দিল্লি: ভারতীয় ভাষা নিয়ে জোড়ালো মন্তব্য করলেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। তিনি বলেছেন সেই দিন খুব বেশি দূরে নেই যেদিন ভারতের মানুষ ইংরেজি বলতে লজ্জা পাবেন। ভারতীয় বিবিধ ভাষাকে দেশীয় সংস্কৃতির রত্ন বলে বর্ণনা করে অমিত শাহ বলেন, “এই ভাষাগুলি আমাদের পরিচয়ের অবিচ্ছেদ্য অংশ। এগুলি ছাড়া আমাদের ভারতীয় বলা যাবে না।” দিল্লিতে প্রাক্তন […]

জানেন কী, কেদারনাথের বিধ্বস্ত কপ্টারের যাত্রী হওয়ার কথা ছিল ‘তালি’ অভিনেত্রীরও, তারপর………

আহমেদাবাদে ভয়াবহ বিমান দুর্ঘটনার ঠিক দু’দিন পরেই কেদারনাথে হেলিকপ্টার ভেঙে মৃত্যু হয়েছে পাইলট-সহ সাতজনের। তাঁদের মধ্যে থাকতে পারতেন অভিনেত্রী শীতল কালেও

দুটি মাথা ও তিনটি চোখ নিয়ে জন্ম বাছুরের, ‘ঈশ্বরের অবতার’কে দেখতে উপচে পড়ছে ভিড়

নিজস্ব প্রতিনিধি, লখনউ: উত্তর প্রদেশের বাগপত জেলার টিকরি গ্রামে এক অদ্ভুত দর্শন বাছুরের জন্ম দিয়েছে একটি গাভী। বাছুরটির দুটি মাথা এবং তিনটি চোখ। তার জন্মের পর স্বভাবতই হতবাক হয়ে যান সকলে। এমন অস্বাভাবিক জন্মের ধরন নিয়ে শুরু হয় ব্যাপক জল্পনা। বিরল এই ঘটনাটি স্থানীয় বাসিন্দাদের মধ্যেও চাঞ্চল্যের সৃষ্টি করে। দূর-দূরান্ত থেকে খবর পেয়ে মানুষ আসেন […]

কালীগঞ্জের উপনির্বাচনের ভোটারদের পারপার করাতে গিয়ে নদীতে পড়ে গেলেন মাঝি, তার পর..

ত্রের খবর, ভোটার পরিবহণের সময় ভাগীরথী নদীতে পড়ে নিখোঁজ হয়ে গিয়েছেন পূর্ব বর্ধমান জেলার কেতুগ্রামের নলিয়াপুর গ্রামের বাসিন্দা লালন হালদার (৩৬)

সুকান্তের চটি ছুড়ে মারার ঘটনার প্রতিবাদে বিজেপির দফতরের সামনে বিক্ষোভ শিখদের

নিজস্ব প্রতিনিধি : কলকাতার রাজপথে শিখ সম্প্রদায়ের বিক্ষোভ।  শিখ সম্প্রদায়ের হাজার হাজার মানুষ প্রতিবাদে পথে নেমেছেন। মুরলীধর সেন লেনের সামনে প্রতিবাদ দেখাচ্ছেন তারা। শিখ অফিসারের দিকে হাওয়াই চটির কাটআউট ছুঁড়ে মারার অভিযোগ উঠেছিল সুকান্ত মজুমদারের বিরুদ্ধে। সেই ঘটনার প্রতিবাদেই পথে নেমেছেন শিখ সম্প্রদায়ের মানুষ। সুকন্ত মজুমদারের বিরুদ্ধে প্রতিবাদ জানিয়ে তাঁরা পথে নেমেছে। তাঁদের অভিযোগ, এই […]

চির ঘুমের দেশে ‘কেয়াপাতার নৌকা’-র স্রষ্টা সাহিত্যিক প্রফুল্ল রায়

নিজস্ব প্রতিনিধি: বাংলার সাহিত্য জগতের আকাশ থেকে ঝরে গেল আরও এক তারা। বৃহস্পতিবার ৯১৯ জুন) না চির ঘুমের দেশে পাড়ি জমালেন বাংলা সাহিত্যের অন্যতম শ্রেষ্ঠ লেখক প্রফুল্ল রায়। মৃত্যুকালে বয়স হয়েছিল ৯১ বছর। দীর্ঘদিন ধরেই শারীরিক অসুস্থ ছিলেন। প্রফুল্ল রায়ের মৃত্যুর খবরে সাহিত্য মহলে শোকের ছায়া নেমে এসেছে। ১৯৩৪ সালে অবিভক্ত বাংলার ঢাকার বিক্রমপুরে জন্মগ্রহণ […]

0:00