‘স্বাধীনতা দেওয়া হয় না, কেড়ে নিতে হয়’, রাজ্যবাসীকে শুভেচ্ছা অভিষেকের

Share:

নিজস্ব প্রতিনিধি :  ৭৯ তম স্বাধীনতা দিবস উপলক্ষ্যে রাজ্য ও দেশবাসীকে শুভেচ্ছা জানালেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক তথা ডায়মন্ড হারবারের সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়।

নিজের এক্সহ্যান্ডেলে এক্সপোস্ট করে শুভেচ্ছা জানিয়েছেন তিনি। তিনি লিখেছেন, “স্বাধীনতা দেওয়া হয় না, কেড়ে নিতে হয়। “৭৮ বছর আগে এই দিনে ভারত স্বাধীনতার জন্য জেগে উঠেছিল। অপরিসীম ত্যাগ, সাহস এবং ঐক্যের মাধ্যমে অর্জিত হয়েছে এই স্বাধীনতা। যখন আমরা আমাদের তেরঙ্গাকে অভিবাদন জানাই, তখন আমাদের নিজেদেরকে জিজ্ঞাসা করতে হবে: আমরা কি সেই ঐতিহ্যকে সম্মান করি?

প্রকৃত স্বাধীনতার অর্থ ভয়, ক্ষুধা, অবিচার এবং বৈষম্য থেকে মুক্তি। দুঃখের বিষয়, ন্যায়বিচার, স্বাধীনতা, সাম্য এবং ভ্রাতৃত্বের নীতি দ্বারা পরিচালিত ভারতের ধারণাকে নষ্ট করা হচ্ছে। এই স্বাধীনতা দিবসে তিনি আহ্বান জানিয়েছেন, গণতন্ত্র রক্ষা করার, সংবিধানকে সমুন্নত রাখার, প্রতিটি ভারতীয়ের অধিকার রক্ষা করার, যেকোনো মূল্যে, আমাদের অঙ্গীকার পুনর্নবীকরণ করি। এটাই আমাদের শহীদদের প্রতি প্রকৃত শ্রদ্ধাঞ্জলি। জয় হিন্দ।

 

শুক্রাবার গোটা দেশজুড়ে পালিত হচ্ছে ৭৯ তন স্বাধীনতা দিবস। ৭৮ বছর আগে এই দিনে স্বাধীন হয়েছিল দেশ। কলকাতার রেডরোডেও পালিত হচ্ছে স্বাধীনতা দিবস। সেখানে হাজির রয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। পর্যটন দফতরের পক্ষ থেকে দুর্গা প্রতিমা নিয়ে একটি ট্যাবলো প্রদর্শিত হয়েছে ৷ এছাড়াও তথ্য ও সংস্কৃতি, মহিলা ও শিশু উন্নয়ন, স্কুল শিক্ষা, শ্রম, পঞ্চায়েত ও গ্রামোন্নয়ন, ক্ষুদ্র ও মাঝারি উদ্যোগ এবং যুব কল্যাণ ও ক্রীড়া দফতরের পক্ষ থেকে হয়েছে জমকালো কুচকাওয়াজ ।

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

‘‌মথুরাপুরকে আলাদা মহকুমা করা হবে’‌, রায়দিঘি থেকে বড় আশ্বাস অভিষেকের

‘৪ তারিখের পর সব অত্যাচারের হিসেব হবে’, সবং থেকে বিজেপিকে হুঁশিয়ারি অভিষেকের

‘‌যেখানে ক্ষমতা নিরঙ্কুশ, সেখানে পরিণাম ঐচ্ছিক’‌, অভিষেকের নিশানায় মধ্যপ্রদেশের বিধায়কের ছেলে

জঙ্গলমহলে নির্বাচনী প্রচারে আসছেন ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী, মমতার পাশে থাকার বার্তা

‘‌মানুষের জন্য শেষ রক্তবিন্দু দিয়ে লড়াই করব’‌, নির্বাচন মরশুমে বার্তা মমতার

দ্বিতীয় দফার ভোটের আগে ভবানীপুরে জোরদার প্রচার মমতার

নন্দীগ্রাম পুনরুদ্ধারে উন্নয়নই শাসক দলের হাতিয়ার

লড়াই করেও গুজরাতের কাছে হেরে গেল কেকেআর

‘দিল্লি থেকে এল গাই, সাথে এল মোটা ভাই’, শাহ-এজেন্সিকে কটাক্ষ মমতার

‘‌আমি আইনি পদক্ষেপ করব’‌, এজেন্সির অপব্যবহার নিয়ে সুর সপ্তমে মমতার

হেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

‘টেন্টেড’ তালিকাকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টের দ্বারস্থ ‘অযোগ্য’-রা

[hls_player autoplay="1" fullscreen="1" unmute="0"]