Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

ভোর রাতের আগুনে চাঁদনিচকে পুড়ে খাক ৪টি দোকান

শুক্রবার ভোররাতে মধ্য কলকাতার চাঁদনিচকে একটি কাপড়ের দোকানে আগুন লাগে। সেই আগুনে ছড়িয়ে পড়ে পাশে থাকা আরও ৩টি দোকানে।

Share:

নিজস্ব প্রতিনিধি: ভোর রাতে আগুন লাগার ঘটনা ঘটল খাস কলকাতার(Kolkata) বুকে। ওই ঘটনায় হতাহতের কোন খবর না মিললেও প্রায় কোটি টাকার ক্ষতি হয়েছে বলে দাবি ক্ষতিগ্রস্থ ব্যবসায়ীদের। শুক্রবার ভোররাতে মধ্য কলকাতার চাঁদনিচকে(Chnadni Chawk) একটি কাপড়ের দোকানে আগুন(Fire) লাগে। সেই আগুনে ছড়িয়ে পড়ে পাশে থাকা আরও ৩টি দোকানে(Shops)। তার জেরে ৪টি দোকানই ভস্মীভূত হয়ে গিয়েছে। দমকলের ৫ টি ইঞ্জিন ঘটনাস্থলে গিয়ে সকাল পর্যন্ত আগুন নেভানোর কাজ করে। আগুন ছড়িয়ে পড়ায় খালি করে দেওয়া হয় আশপাশের আরও বেশ কিছু দোকান। ঘিঞ্জি এলাকায় হওয়ায় আগুন ছড়িয়ে পড়ার আশঙ্কা থাকায় বেশ কিছু বাড়ির বাসিন্দাদেরও সতর্ক করে দেন দমকলকর্মীরা। যে ৪টি দোকানে আগুন ছড়িয়ে পড়েছিল সেই দোকানগুলির ওপরে ফ্ল্যাটে থাকা বাসিন্দাদের দ্রুত অন্যত্র সরিয়ে দেওয়া হয়।

প্রাথমিক ভাবে দমকল কর্মীদের অনুমান, শর্টসার্কিট থেকেই আগুন লেগেছে। এদিন স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন, রাত তিনটে নাগাদ তাঁরা আগুন লাগতে দেখেন একটি দোকানে। কিছু ক্ষণের মধ্যেই সেই আগুন ছড়িয়ে পড়ে পাশের ৩টি দোকানেও। আগুন লাগার খবর ছড়িয়ে পড়তেই স্থানীয় বাসিন্দারা রাস্তায় বেরিয়ে আসেন। তারা দ্রুত খবর দেন দমকলে। খবর পেয়ে দমকলের পাঁচটি ইঞ্জিন ঘটনাস্থলে এসে পৌঁছায়। যদিও ভোরের শহরে অগ্নিকাণ্ডের ঘটনায় আতঙ্ক ছড়িয়ে পড়ে এলাকায়। সকাল ৯টা নাগাদ দমকলের আধিকারিকেরা জানিয়েছেন, কিছু কিছু পকেটে আগুন থাকলেও আগুন নিয়ন্ত্রণে আনতে পেরেছেন তাঁরা। অন্যদিকে ক্ষতিগ্রস্থ ৪টি দোকানের মালিকের দাবি, আগুনে খুব কম করেও ৩ কোটি টাকার কাপড় নষ্ট হয়েছে। এই ধাক্কায় কার্যত তাঁদের মাথায় হাত পড়েছে। অন্যদিকে স্থানীয় বাসিন্দারা কিছুটা হলেও হাঁফ ছেড়েছেন যে বড় ধরনের কোনও ঘটনা এদিন ঘটেনি।

আর কিছুক্ষণের অপেক্ষা, তারপরেই খালি হয়ে যাবে কলকাতা, হাওড়া, হুগলির পেট্রোল পাম্প

আনন্দপুরের গেস্ট হাউজ থেকে উদ্ধার বার ড্যান্সারের দেহ

পূর্ব ভারতে প্রথম হাড়ের ব্যাঙ্ক, চালু হচ্ছে কোথায় জেনে নিন

কৈখালিতে যাত্রীবাহী চলন্ত সরকারি বাসে আগুন, প্রাণ বাঁচাতে হুড়োহুড়ি

তারাতলায় পরিত্যক্ত গুদামে আগুন, ঘটনাস্থলে ৪টি ইঞ্জিন

বন্ডেলগেটে আগুন নেভাতে গিয়ে গুরুতর আহত এক দমকলকর্মী

বন্ডেল গেট এলাকায় দে’জ মেডিক্যাল কারখানায় আগুন, ঘটনাস্থলে দমকলের ১০টি ইঞ্জিন

সাতসকালে SSKM হাসপাতালে আগুন! আতঙ্ক ছড়ায় হাসপাতাল চত্বরে

লড়াই করেও গুজরাতের কাছে হেরে গেল কেকেআর

‘দিল্লি থেকে এল গাই, সাথে এল মোটা ভাই’, শাহ-এজেন্সিকে কটাক্ষ মমতার

‘‌আমি আইনি পদক্ষেপ করব’‌, এজেন্সির অপব্যবহার নিয়ে সুর সপ্তমে মমতার

হেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

0:00