বন্ডেলগেটে আগুন নেভাতে গিয়ে গুরুতর আহত এক দমকলকর্মী

Share:

নিজস্ব প্রতিনিধি : বন্ডেলগেট আগুন নেভাতে গুরুতর আহত এক দমকলকর্মী। রক্তাক্ত অবস্থায় তাঁকে উদ্ধার করা হয়েছে। দে’জ মেডিক্যাল কারখানায় আগুন  নেভানোরা কাজে হাত লাগিয়েছিলেন তিনি। দোতলায় আগুন নেভানোর কাজ চলছিল। সেই সময় আহত হন তিনি।  দ্রুত তাঁকে উদ্ধার করে নামিয়ে এনেছেন তাঁর সতীর্থরাই।  অ্যাম্বুল্যান্স করে তাঁকে নিয়ে যাওয়া হয় হাসপাতালে। মনে করা হচ্ছে, কোনও কারণে কাঁচে আঘাত পেয়েছেন তিনি।

শনিবার কলকাতায় বন্ডেলগেট এলাকায় দেজ মেডিক্যালের ওষুধের কারখানায় আগুন লাগে। আগুন ছড়িয়ে পড়তেই দমকলের ১০ টি ইঞ্জিন ঘটনাস্থলে পৌঁছে গিয়েছে। তাঁরাই আগুন নেভানোর চেষ্টা করছে। চারদিক কালো ধোঁয়ায় ঢেকে গিয়েছে। এলাকায় ছড়িয়েছে চাঞ্চল্য। ওই কারাখানায় রাসায়নিক মজুত থাকায় আগুন দ্রুত ছড়িয়ে পড়েছে। খবর পেয়ে দমকলবাহিনী ঘটনাস্থলে গিয়েছে। ওই বিল্ডিংয়ের দোতলা ও ছাদে উঠে দমকলকর্মীরা আগুন নেভানোর কাজ চালাচ্ছে। সেখানেই কাজ করছিলেন এই দমকল কর্মী। সেখানেই আঘাত পান তিনি। দ্রুত তাঁকে উদ্ধার করে নিয়ে আসা হয়েছে।

জানা গিয়েছে, বন্ডেলগেট এলাকার ওই ওষুধ কারখানায় কাজ হচ্ছিল। কালো ধোঁয়ায় ঢেকে গিয়েছে গোটা এলাকায়। আগুন এতটাই ছড়িয়ে পড়েছে যে দমকল কর্মীরা  আগুনের উৎসস্থলে পৌঁছতে পারেনি। আতঙ্কে ঘর থেকে বাইরে বেরিয়ে এসেছেন স্থানীয় মানুষরা। ওষুধ কারখানার ওই গোটা বিল্ডিং কালো ধোঁয়ায় ঢেকে গিয়েছে। ওই কারখানর ভিতরে কেউ আটকে পড়েছেন কিনা তা এখনও জানা যায়নি।

শনিবার বিকেলে বন্ডেলগেটের কাছে দে’জ মেডিক্যালে আগুন লাগে। ধোঁয়া দেখতে পেয়েই স্থানীয়রা খবর দেয় দমকলে। খবর পেয়েই দ্রুত ঘটনাস্থলে পৌঁছেছে ৪টি ইঞ্জিন। পরে আরও ৩টি ইঞ্জিন ঘটনাস্থলে পৌঁছেছে। তারপরে আরও ৩টি ইঞ্জিন গিয়েছে। ১০টি ইঞ্জিন মিলে আগুন নেভানোর কাজ চালাচ্ছে। গোটা এলাকা ধোঁয়ায় ঢেকে যাওয়ায় আতঙ্কে রয়েছে স্থানীয়রা। শ্বসরোধের মতো পরিস্থিতির সৃষ্টি হয়েছে।

কৈখালিতে যাত্রীবাহী চলন্ত সরকারি বাসে আগুন, প্রাণ বাঁচাতে হুড়োহুড়ি

শহরে ফের ভাঙল পুরনো বাড়ি! এন্টালিতে বাড়ি ভেঙে আহত ২

তারাতলায় পরিত্যক্ত গুদামে আগুন, ঘটনাস্থলে ৪টি ইঞ্জিন

বন্ডেল গেট এলাকায় দে’জ মেডিক্যাল কারখানায় আগুন, ঘটনাস্থলে দমকলের ১০টি ইঞ্জিন

সাতসকালে SSKM হাসপাতালে আগুন! আতঙ্ক ছড়ায় হাসপাতাল চত্বরে

টোটো- পিকআপ ভ্যানের সংঘর্ষ, মৃত্যু দুই যুবকের, জখম আরও ১

মালদায় ফের শুট আউট, দুই গোষ্ঠীর সংঘর্ষের মাঝে পড়ে গুলিবিদ্ধ টোটোচালক

বিজেপি বিধায়কের বাড়িতে রক্তারক্তি কাণ্ড, ভাগচাষির মাথায় কোপ

লড়াই করেও গুজরাতের কাছে হেরে গেল কেকেআর

‘দিল্লি থেকে এল গাই, সাথে এল মোটা ভাই’, শাহ-এজেন্সিকে কটাক্ষ মমতার

‘‌আমি আইনি পদক্ষেপ করব’‌, এজেন্সির অপব্যবহার নিয়ে সুর সপ্তমে মমতার

হেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

[hls_player autoplay="1" fullscreen="1" unmute="0"]