Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

কৈখালিতে যাত্রীবাহী চলন্ত সরকারি বাসে আগুন, প্রাণ বাঁচাতে হুড়োহুড়ি

Share:

নিজস্ব প্রতিনিধি : শহরে ফের আগুন আতঙ্ক। কলকাতা বিমান বন্দরের কাছে  যাত্রিবাহী সরকারি বাসে আগুন। প্রাণ বাঁচাতে হুড়োহুড়ি পড়ে যায় যাত্রীদের মধ্যে। ঘটনার সময় ওই বাসে ২৫-৩০ জন যাত্রী ছিলেন বলে জানা গিয়েছে। বাসটি ব্যপকভাবে ক্ষতিগ্রস্থ হলেও, যাত্রীরা সুস্থ রয়েছে।

জানা গিয়েছে, রবিবার দুপুরে কলকাতা বিমান বন্দর থেকে একটি সরকারি বাস হাওড়ার দিকে যাচ্ছিল। কৈখালির কাছে এয়ারপোর্ট হোটেল ক্রসিং সংলগ্ন এলাকায় আচমকাই চলন্ত বাসে আগুন লেগে যায়। বাসের মধ্যে যাত্রীরা ছিলেন। আগুন লাগার সঙ্গে সঙ্গে বাসের ভিতরে ধোঁয়া ছড়িয়ে পড়ে। দ্রুত যাত্রীদের বাস থেকে নামিয়ে আনা হয়। স্থানীয়রা চলন্ত বাসে আগুন জ্বলতে দেখে ছুটে আসে। তাঁরাই খবর দেয় থানায় ও দমকলে। খবর পেয়েই দ্রুত ঘটনাস্থলে চলে আসে দমকলের দুটি ইঞ্জিন ও বিমান বন্দর থানার পুলিশ। দমকলের দুটি ইঞ্জিনের বেশ কিছুক্ষণের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে এসেছে। বাস ব্যপকভাকে পুড়ে গিয়েছে। কিন্তু যাত্রীদের তাড়াতাড়ি নামিয়ে নেওয়ায় বড় ধরনের বিপদ হয়নি। কোনও হতাহতের ঘটনা ঘটেনি। বিমান বন্দর থানার পুলিশ ও দমকলের প্রাথমিক অনুমান, যান্ত্রিক সমস্যার কারণে বাসে আগুন লেগেছে। তারপরেও আগুন লাগার কারণ জানতে তদন্ত শুরু করেছে পুলিশ।

প্রত্যক্ষদর্শীরা জানিয়েছে, আচমকাই বাসে ধোঁয়া দেখা যায়। মনে হচ্ছিল দমবন্ধ হয়ে যাবে। দ্রুত বাস থামিয়ে নামিয়ে দেওয়া হয়। এই দুর্ঘটনার জেরে সাময়িকভাবে যানজটের সৃষ্টি হয় বিমান বন্দর সংলগ্ন রাস্তায়। পরিস্থিতি সামাল দিতে তৎপর হয় বিধাননগর ট্র্যাফিক পুলিশ। বাসটির আগুন নিভে যাওয়ার পরেই বাসটি সরিয়ে নেওয়া হয়েছে।

তারাতলায় পরিত্যক্ত গুদামে আগুন, ঘটনাস্থলে ৪টি ইঞ্জিন

বন্ডেলগেটে আগুন নেভাতে গিয়ে গুরুতর আহত এক দমকলকর্মী

বন্ডেল গেট এলাকায় দে’জ মেডিক্যাল কারখানায় আগুন, ঘটনাস্থলে দমকলের ১০টি ইঞ্জিন

সাতসকালে SSKM হাসপাতালে আগুন! আতঙ্ক ছড়ায় হাসপাতাল চত্বরে

হাওড়ার মঙ্গলাহাটে বিধ্বংসী আগুন, ঘটনাস্থলে একাধিক ইঞ্জিন

সিমলাপালে চলন্ত মারুতি ভ্যানে দাউ দাউ করে আগুন, চাঞ্চল্য

বারাসত মেডিক্যাল কলেজের ওয়েটিং রুমে আগুন, দমকলের প্রচেষ্টায় নিয়ন্ত্রণেও

বড়বাজারে হোটেলে অগ্নিকাণ্ডের ঘটনায় গ্রেফতার মালিক ও ম্যানেজার

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

মহেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

মেয়েকে আগলে নিয়ে গণপতি দর্শনে ঐশ্বর্য, ভিড়ের মাঝেও ভক্তদের আবদার মেটালেন নায়িকা

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

পুজোর আগে সুখবর, সস্তা রান্নার গ্যাস, কত কমল দাম?

0:00