নিজস্ব প্রতিনিধি : ইএম বাইপাস, খিদিরপুর, সল্টলেক, বড় বাজারের পর এবার বন্ডেলগেটে আগুন। কলকাতায় বন্ডেলগেট এলাকায় দেজ মেডিক্যালের ওষুধের কারখানায় আগুন লাগে। আগুন ছড়িয়ে পড়তেই দমকলের ১০ টি ইঞ্জিন ঘটনাস্থলে পৌঁছে গিয়েছে। তাঁরাই আগুন নেভানোর চেষ্টা চলছে। চারদিক কালো ধোঁয়ায় ঢেকে গিয়েছে। এলাকায় ছড়িয়েছে চাঞ্চল্য। ওই কারাখানায় রাসায়নিক মজুত থাকায় আগুন দ্রুত ছড়িয়ে পড়েছে।
জানা গিয়েছে, বন্ডেলগেট এলাকার ওই ওষুধ কারখানায় কাজ হচ্ছিল। কালো ধোঁয়ায় ঢেকে গিয়েছে গোটা এলাকায়। আগুন এতটাই ছড়িয়ে পড়েছে যে দমকল কর্মীরা আগুনের উৎসস্থলে পৌঁছতে পারেনি। আতঙ্কে ঘর থেকে বাইরে বেরিয়ে এসেছেন স্থানীয় মানুষরা। ওষুধ কারখানার ওই গোটা বিল্ডিং কালো ধোঁয়ায় ঢেকে গিয়েছে। ওই কারখানর ভিতরে কেউ আটকে পড়েছেন কিনা তা এখনও জানা যায়নি।
শনিবার বিকেলে বন্ডেলগেটের কাছে দে’জ মেডিক্যালে আগুন লাগে। ধোঁয়া দেখতে পেয়েই স্থানীয়রা খবর দেয় দমকলে। খবর পেয়েই দ্রুত ঘটনাস্থলে পৌঁছেছে ৪টি ইঞ্জিন। পরে আরও ৩টি ইঞ্জিন ঘটনাস্থলে পৌঁছেছে। তারপরে আরও ৩টি ইঞ্জিন গিয়েছে। ১০টি ইঞ্জিন মিলে আগুন নেভানোর কাজ চালাচ্ছে। গোটা এলাকা ধোঁয়ায় ঢেকে যাওয়ায় আতঙ্কে রয়েছে স্থানীয়রা। শ্বসরোধের মতো পরিস্থিতির সৃষ্টি হয়েছে।
প্রায় ৭৫ বছরের পুরানো এই কারখানা। ওই কারখানার দুই ও তিন তলা থেকে ক্রমাগত আগুন বের হতে দেখা যাচ্ছে। স্থানীয়রা জানিয়েছেন, বিকেল ৪টে নাগাদ আগুন দেখতে পাওয়া গিয়েছে। কলকাতা পুরসভা ডিজাস্টার টিম ঘটনাস্থলে পৌঁছেছে। ওই কারখানার ভিতরে কেউ আটকে রয়েছেন কিনা জানতে তল্লাশি চালাচ্ছেন তাঁরা।