Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

আনন্দপুরের বস্তিতে ভয়াবহ আগুন, ঘটনাস্থলে দমকলের ১০ ইঞ্জিন

Share:

নিজস্ব প্রতিনিধি : বাইপাসের ধারে আনন্দপুরের বস্তিতে আচমকাই আগুন লাগে। রবিবার সকাল ১১টা নাগাদ এই অগ্নিকাণ্ডের ঘটনাটি ঘটে। ঘটনাস্থলে পৌঁছেছে দমকলের ১০টি ইঞ্জিন। গ্যাস সিলিন্ডার থেকে এই আগুন লেগেছে বলে প্রাথমিকভাবে অনুমান করা হচ্ছে। আগুন দ্রুত নিয়ন্ত্রণে আনার চেষ্টা করছে দমকল কর্মীরা।

এদিন সকালে দক্ষিণ কলকাতায় বাইপাসের ধারে আনন্দপুরের বস্তিতে আচমকাই আগুন লাগে। সকাল থেকে হাওয়ার গতি খুব বেশি থাকায় একের পর এক ঝুপড়িতে আগুন ছড়িয়ে পড়ে। আগুন লাগার খবর পেতেই ঘটনাস্থলে প্রথমে আসে চারটি ইঞ্জিন। এরপর আরও বেশ কয়েকটি ইঞ্জিন ঘটনাস্থলে এসে পৌঁছোয়। যুদ্ধকালীন তৎপরতায় আগুন নেভানোর কাজে হাত লাগায় দমকল কর্মীরা। একের পর এক বিস্ফোরণের শব্দ শুনতে পান বস্তিবাসীরা। জানা গিয়েছে, যেখানে এই আগুন লাগার ঘটনাটি ঘটেছে, তার কাছেই রয়েছে একটি বেসরকারি হাসপাতাল। আগুন যেভাবে একের পর এক ঝুপড়িতে ছড়িয়ে পড়েছিল, তাতে গোটা এলাকায় আতঙ্কের পরিবেশের সৃষ্টি হয়।

প্রাথমিকভাবে মনে করা হচ্ছে, সিলিন্ডার ফেটেই এই এলাকার বস্তিতে আগুন লেগেছে। প্রায় ৫০টি ঝুপড়ি আগুনে পুড়ে ছাই হয়ে গিয়েছে। জানা গিয়েছে, এই এলাকায় অনেক উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থী রয়েছেন। ঝুপড়িতে আগুন লাগায় অনেকেরই বইপত্র পুড়ে গিয়েছে। অনেকে পরীক্ষার্থীর অ্যাডমিট কার্ড পুড়ে গিয়েছে। কীভাবে পরীক্ষা দেবেন, ভেবে কুলকানাড়া পাচ্ছেন না পরীক্ষার্থীরা। অনেক বস্তিবাসীরই সবকিছু পুড়ে ছাই হয়ে গিয়েছে। আসবাবপত্র, রান্নার সরঞ্জাম কোনওকিছুই অবশিষ্ট নেই। গোটা ঘটনায় এখনও কোনও হতাহতের খবর পাওয়া যায়নি।

আর কিছুক্ষণের অপেক্ষা, তারপরেই খালি হয়ে যাবে কলকাতা, হাওড়া, হুগলির পেট্রোল পাম্প

আনন্দপুরের গেস্ট হাউজ থেকে উদ্ধার বার ড্যান্সারের দেহ

পূর্ব ভারতে প্রথম হাড়ের ব্যাঙ্ক, চালু হচ্ছে কোথায় জেনে নিন

কৈখালিতে যাত্রীবাহী চলন্ত সরকারি বাসে আগুন, প্রাণ বাঁচাতে হুড়োহুড়ি

তারাতলায় পরিত্যক্ত গুদামে আগুন, ঘটনাস্থলে ৪টি ইঞ্জিন

বন্ডেলগেটে আগুন নেভাতে গিয়ে গুরুতর আহত এক দমকলকর্মী

বন্ডেল গেট এলাকায় দে’জ মেডিক্যাল কারখানায় আগুন, ঘটনাস্থলে দমকলের ১০টি ইঞ্জিন

সাতসকালে SSKM হাসপাতালে আগুন! আতঙ্ক ছড়ায় হাসপাতাল চত্বরে

লড়াই করেও গুজরাতের কাছে হেরে গেল কেকেআর

‘দিল্লি থেকে এল গাই, সাথে এল মোটা ভাই’, শাহ-এজেন্সিকে কটাক্ষ মমতার

‘‌আমি আইনি পদক্ষেপ করব’‌, এজেন্সির অপব্যবহার নিয়ে সুর সপ্তমে মমতার

হেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

0:00