Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

বারাসত মেডিক্যাল কলেজের ওয়েটিং রুমে আগুন, দমকলের প্রচেষ্টায় নিয়ন্ত্রণেও

Share:

নিজস্ব প্রতিনিধি, বারাসত : বারাসত মেডিক্যাল কলেজ হাসপাতালে শনিবার সাতসকালে আগুন। হাসপাতালের ওয়েটিং রুমে এদিন সকালে আগুন লাগে। হাসাপাতালের লোকজনই বিষয়টি প্রথম দেখতে পান। দ্রুত দমকলে খবর দেওয়া হলে একটি ইঞ্জিন এসে আগুন নিয়ন্ত্রণে আসে।

জানা গিয়েছে, শনিবার সকালে ওয়েটিং রুমের জানলা থেকে আচমকা ধোঁয়া বের হতে দেখা গিয়েছে। ধোঁয়া দেখে আতঙ্কিত হয়ে পড়েন হাসপাতালে আসা লোকজন। বিষয়টি হাসপাতাল কর্তৃপক্ষের নজরে আসতেই তড়িঘড়ি বারাসাত দমকল কেন্দ্রে খবর দেয়। আগুন লাগার খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে আসে দমকলের একটি ইঞ্জিন। বেশ কয়েক ঘণ্টার চেষ্টায় আগুনকে নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়।

সূত্রের খবর, ওয়েটিং রুমে থাকা কিছু কাগজপত্র পুড়ে গিয়েছে। কিছু যন্ত্রাংশের ক্ষতি হয়েছে। কিন্তু বড় কোনও ক্ষয়ক্ষতি হয়নি। দমকল সূত্রে জানা গিয়েছে, এই আগুন ইলেকট্রিক্যাল শর্ট সার্কিট এর কারণে লেগেছে।

ধোঁয়া বের হতে দেখে হাসাপাতালে উপস্থিত রোগী ও রোগীর পরিবাররা আতঙ্কিত হয়ে পড়েন। দ্রুত ওয়েটিং রুম ফাঁকা করে দেওয়া হয়। তারপরেই হাসপাতাল কর্তৃপক্ষকে বিষয়টি জানালে দ্রুত তাঁরা ঘটনাস্থলে আসে। বারাসাত দমকল কেন্দ্রে খবর দেয় তাঁরাই। আগুন লাগার খবর পেয়ে দেরি না করে দ্রুত চলে আসে দমকলের একটি ইঞ্জিন। সঙ্গে সঙ্গে আগুন নেভানোর কাজ শুরু করে। কয়েক ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে এসেছে। সাত সকালে আগুন লাগার ঘটনা ঘটায় বড় বিপদ থেকে রক্ষা পেয়েছে হাসপাতালে আসা লোকজন। ঘটনার সম য় খুব বেশি লোক ছিল না বলে সূত্রের খবর।

দীপাবলিতে ঘরে টিকটিকির আগমন শুভ নাকি অশুভ! জানলে চমকে যাবেন

ত্বকের যত্নে ভিটামিন ই ক্যাপসুল কীভাবে ব্যবহার করবেন জানুন

রসনাতৃপ্তিতে নয়া পদে সাজিয়ে তুলুন থালা, জমে যাবে শেষপাত

পুজোর আগে সুখবর, সস্তা রান্নার গ্যাস, কত কমল দাম?

‘টেন্টেড’ তালিকাকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টের দ্বারস্থ ‘অযোগ্য’-রা

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

0:00