বাংলায় ক্রমশই থাবা চওড়া করছে করোনা, নতুন করে আক্রান্ত ১১

Share:

নিজস্ব প্রতিনিধি : দেশের পাশাপাশি রাজ্যের চোখ রাঙাচ্ছে করোনা। চিনে করোনার (covid-19) নতুন সাব ভ্যারিয়েন্ট ছড়িয়ে পড়েছে। রাজ্যে করোনায় নতুন করে আক্রান্ত ১১ জন। কলকাতার বেসরকারি হাসপাতালে (private hospital)  আরও ১ জনকে ভর্তি করা হয়েছে বলে জানা গিয়েছে।

দক্ষিণ কলকাতার একটি বেসরকারি হাসপাতালে রবিবার ভর্তি করা হয়েছে তাঁকে। জানা গিয়েছে, বাইপাসের ধারে বেসরকারি হাসপাতালে ইতিমধ্যে ৬ জন ভর্তি হয়েছে করোনা (corona) আক্রান্ত হয়ে। বাকি অনেকেই হাসপাতালে এসেছিলেন বলে জানা গিয়েছে। কিন্তু বেশিরভাগই সর্দি, জ্বর, শ্বাসকষ্টে ভুগছে তাঁরা। তবে চিকিৎসকরা জানিয়েছেন যারা ভর্তি রয়েছেন তাঁদের অবস্থা গুরুতর নয়। তাঁদের আইসিইউতে (ICU) ভর্তি করাতে হবে না।

চিকিৎসকরা জানিয়েছেন, এই ভ্যারিয়েন্টে আতঙ্কিত হওয়ার মতো কিছু নেই। আক্রান্তদের মধ্যে সাধারণত হালকা উপসর্গ দেখা গিয়েছে। যেমন মাথাব্যথা, গলা খুসখুসে, জ্বর, সর্দি, পেটব্যথা এবং পাতলা পায়খানা হচ্ছে অনেকের। আক্রান্তরা চার দিনের মধ্যেই সুস্থ হয়ে উঠছেন বলে জানা গিয়েছে।

ফের নতুন করে দক্ষিণ এশিয়ার দেশগুলিতে সংক্রমণ ছড়িয়েছে করোনা। এই সংক্রমণের পিছনে দায়ী ওমিক্রনের (Omicron) একটি সাব ভ্যারিয়েন্ট (Sub Varient) । এই ভ্যারিয়েন্টের সংক্রমিত হলে চারদিন সময় লাগছে সারতে। নতুন করে সংক্রমণ যাতে ভয়াবহ আকার ধারণ না করে তারজন্য আগে থেকেই প্রস্তুতি নিতে বলা হয়েছে বিভিন্ন শহরকে। শহরাঞ্চলেই এই সংক্রমণ দেখতে পাওয়া গিয়েছে।  বর্তমানে জেলা প্রশাসন এলাকাবাসীদের সতর্ক করেছে। স্বাস্থ্য দফতরের তরফে আতঙ্কের কোনও কারণ নেই বলে জানানো হয়েছে।

হাতুড়ে ডাক্তারের কীর্তি, গর্ভপাতে প্রাণ গেল তরুণীর

‘ছেলে মেরেছে’, অশীতিপর বৃদ্ধার ঠাঁই এখন হাসপাতালের দরজা

নতুন মায়েদের বার্তা দিতে গ্রামীণ হাসপাতালে স্ত্রীয়ের প্রসব করালেন স্বাস্থ্য আধিকারিক

বেহালার নার্সিংহোমে চিকিৎসায় গাফিলতিতে রোগী মৃত্যুর অভিযোগ

সুখবর! স্বাস্থ্যসাথী কার্ডে এবার বোন ম্যারো ট্রান্সপ্ল্যান্ট, নিখরচায় জটিল রোগের চিকিৎসা

সাঙ্ঘাতিক ঘটনা, পাশ মার্কস ছাড়াই ‘উত্তীর্ণ’ অর্ধেক হবু চিকিৎসক!

চিকিৎসার অভাবে সদ্যজাতের মৃত্যুর অভিযোগ, শাস্তির দাবিতে অনড় পরিবার

বিভাগীয় প্রধানের অত্যাচার থেকে নিষ্কৃতি পেতে জীবন শেষ করে দিলেন তরুণ চিকি‍ৎসক

লড়াই করেও গুজরাতের কাছে হেরে গেল কেকেআর

‘দিল্লি থেকে এল গাই, সাথে এল মোটা ভাই’, শাহ-এজেন্সিকে কটাক্ষ মমতার

‘‌আমি আইনি পদক্ষেপ করব’‌, এজেন্সির অপব্যবহার নিয়ে সুর সপ্তমে মমতার

হেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

[hls_player autoplay="1" fullscreen="1" unmute="0"]