বেলাগাম গতিতে সরকারি বাস পিষল মাকে, প্রাণ বাঁচল শিশু কন্যার, যাদবপুরে মর্মান্তিক দুর্ঘটনা

Share:

নিজস্ব প্রতিনিধিঃ খাস কলকাতায় মর্মান্তিক দুর্ঘটনা। মঙ্গলবার যাদবপুরে সরকারি বাসের ধাক্কায় মৃত্যু হল মহিলার । গুরুত্বর জখম হয়েছেন আরও এক ব্যক্তি। জানা গিয়েছে, এদিন সকালে বাইকে করে বছর চারেকের  মেয়েকে স্কুলে দিতে যাচ্ছিলেন মা-বাবা। সেইসময় এইট বি বাস স্ট্যান্ড থেকে বেরিয়ে কিছুটা এগিয়ে S-31 রুটের সরকারি বাস আচমকাই ধাক্কা মারে বাইকটিকে । আর তাতে বাইক থেকে পড়ে যান ওই মহিলা। এরপর বাসের চাকা তাঁকে পিষে দেয় । ঘটনাস্থলেই প্রাণ হারান তিনি ।

তবে  চার বছরের শিশুকন্যা অবশ্য রক্ষা পেয়েছে বরাতজোরে।  দুর্ঘটনাস্থল থেকে তাঁকে উদ্ধার করে যাদবপুর থানায় নিয়ে যাওয়া হয়েছে। খবর দেওয়া  হয়েছে পরিবারকে। পুলিশ সূত্রে খবর, নিহত মহিলা হলেন  বছর ২৮-এর দেবশ্রী মণ্ডল । এদিন সকালে মেয়ে অঙ্কিতাকে নিয়ে ঢাকুরিয়া যাচ্ছিলেন বাঘাযতীনের বাসিন্দা ওই মহিলা এবং তাঁর স্বামী  প্রসেনজিৎ মণ্ডল। মেয়েকে ঢাকুরিয়ার বিনোদিনী বালিকা বিদ্যালয়ে পৌঁছে দিতে যাচ্ছিলেন তাঁরা। আর তখনই ঘটে দুর্ঘটনাটি ।

এই দুর্ঘটনা প্রসঙ্গে প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন,’ বাইকটি বাসস্ট্যান্ড থেকে যাদবপুর-বেহালা চৌরাস্তাগামী এস৩১ বাসটি সবে ছেড়েছিল। আর তখনই দ্রুত গতিতে এসে বাইকে ধাক্কা মারে একটি সরকারি বাস। প্রসেনজিতবাবুর স্কুটারটি কার্যত বাসের নিচে ঢুকে যায় । আর ঘটনাস্থলেই প্রাণ হারান স্ত্রী দেবশ্রী। জখম অবস্থায় প্রসেনজিতবাবুর হাসপাতালে চলছে চিকিৎসা।’  ইতিমধ্যেই বেপরোয়া গাড়ির চালককে আটক করেছে পর্ণশ্রী থানার পুলিশ।    শুরু হয়ে গিয়েছে তদন্ত ।

ট্যাবলেট ভেবে গিললেন ছিপি, ডাক্তারের হাতযশে বাঁচল বৃদ্ধার প্রাণ

দু’সপ্তাহ পার করে সোমবার বিশ্ববিদ্যালয়ে এলেন যাদবপুরের ভারপ্রাপ্ত উপাচার্য

ফের ধুন্ধমার পরিস্থিতি যাদবপুরে,ক্যাম্পাসে ঢুকতেই SFI-এর বিক্ষোভের মুখে ওমপ্রকাশ মিশ্র

পুরোপুরি ‘বিপদমুক্ত’ নন, হাসপাতাল থেকে ছাড়া পেলেন যাদবপুরের উপাচার্য

নারীদিবসে যাদবপুরে পাষণ্ড বাবার কুকীর্তি !মেয়েকে তিনতলা থেকে ধাক্কা

যাদবপুরকাণ্ডে জেরার জন্য তলব এসএফআই নেতা সৃজন ভট্টাচার্যকে

যাদবপুরকাণ্ডে নাম না নিয়ে বাংলাদেশের পালাবদলের প্রসঙ্গ তুললেন বিচারপতি

উল্টোপথে হেঁটে কলকাতা পুলিশে যোগ যাদবপুরের পদার্থ বিদ্যার গবেষকের, ধন্য ধন্য করছে নেটা নাগরিকরা

লড়াই করেও গুজরাতের কাছে হেরে গেল কেকেআর

‘দিল্লি থেকে এল গাই, সাথে এল মোটা ভাই’, শাহ-এজেন্সিকে কটাক্ষ মমতার

‘‌আমি আইনি পদক্ষেপ করব’‌, এজেন্সির অপব্যবহার নিয়ে সুর সপ্তমে মমতার

হেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

[hls_player autoplay="1" fullscreen="1" unmute="0"]