যাদবপুরকাণ্ডে নাম না নিয়ে বাংলাদেশের পালাবদলের প্রসঙ্গ তুললেন বিচারপতি

Share:

নিজস্ব প্রতিনিধি : শনিবার (পয়লা মার্চ) উত্তপ্ত হয়ে ওঠে যাদবপুর বিশ্ববিদ্যালয়। বুধবার (৫ মার্চ) যাদবপুর সংক্রান্ত মামলায় কলকাতা হাইকোর্টের বিচারপতি তীর্থঙ্কর ঘোষ নাম না করেই ছাত্র আন্দোলনের জেরে বাংলাদেশে যে রাজনৈতিক পালাবদল ঘটেছে সেই প্রসঙ্গ উত্থাপন করলেন। উদ্বেগের কণ্ঠে বললেন ‘যদি গোয়েন্দারা ব্যর্থ হয়, তাহলে তো আগামী দিনে প্রতিবেশী দেশের মতো পরিস্থিতি তৈরি হবে। সেটা হতে দেওয়া যাবে না। ঘটনাকে রাজ্যের অন্য অংশের জন্য উদাহরণ হতে দিতে পারি না।’ পাশাপাশি আহত ছাত্র ইন্দ্রানুজ রায়ের অভিযোগের ভিত্তিতে দ্রুত এফআইআর দায়ের করারও নির্দেশ দিয়েছেন। 

এদিন  মামলার শুনানিতে বিচারপতি তীর্থঙ্কর ঘোষ বলেন ‘গোয়েন্দাদের ভূমিকা নিয়ে প্রশ্ন উঠছে। এমন ভাবে গোয়েন্দারা নিজেদের কাজে ক্যাজুয়াল মনোভাব দেখালে রাজ্যে আরও বাজে ঘটনা ঘটতে কতক্ষণ’। একইসঙ্গে তিনি জানতে চান, কী করে এই ভিড় মন্ত্রীর এত কাছে চলে এল? যদি গোয়েন্দারা ব্যর্থ হয়, তাহলে তো আগামী দিনে প্রতিবেশী দেশের মত পরিস্থিতি তৈরি হবে।’ আগামী ১২ মার্চ বিকেল সাড়ে ৪ টায় এই মামলার পরবর্তী শুনানি রয়েছে।

উল্লেখ্য, গত বছরের ৫ অগস্ট ছাত্র আন্দোলনের মুখে পড়ে পতন হয় আওয়ামী লীগ নেত্রী তথা বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনার।সেই প্রসঙ্গ টেনে এনে বিচারপতির পর্যবেক্ষণ এই যাদবপুর কাণ্ডে এই পরিস্থিতি ফের তৈরি হবে কিনা। গোয়েন্দাদের সক্রিয় থাকার নির্দেশ দিয়েছেন তিনি। গত শনিবার যাদবপুর বিশ্ববিদ্যালয়ে গিয়ে হেনস্থার শিকার হয়েছিলেন শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু। জখমও হন তিনি। চিকিৎসার জন্য হাসপাতালেও যেতে হয়েছিল তাঁকে। যাদবপুরে শিক্ষামন্ত্রীকে ঘিরে বিক্ষোভ দেখানোর সময় দুই পড়ুয়াও জখম হন। তাঁদের এক জন চোখে আঘাত পান। অন্য জন চোট পান পায়ে।শনিবার সন্ধ্যায় ওই ঘটনার পর রাতেও অশান্তি ছড়ায় বিশ্ববিদ্যালয় চত্বরে। এমনকী এই ঘটনাকে কেন্দ্র করে অগ্নিকাণ্ডের ঘটনাও ঘটে।

আর কিছুক্ষণের অপেক্ষা, তারপরেই খালি হয়ে যাবে কলকাতা, হাওড়া, হুগলির পেট্রোল পাম্প

আনন্দপুরের গেস্ট হাউজ থেকে উদ্ধার বার ড্যান্সারের দেহ

পূর্ব ভারতে প্রথম হাড়ের ব্যাঙ্ক, চালু হচ্ছে কোথায় জেনে নিন

মহাপ্রসাদ পৌঁছবে বাংলার প্রতিটি বাড়িতে, দিঘায় জগন্নাথদেবকে অর্পণ করা হল ৩০০ কেজি খোয়া ক্ষীর

দেশে ৬০০০ করোনা অ্যাক্টিভ, কোভিড আক্রান্তে তৃতীয় বাংলা

বাইক নিয়ে ‘জয়রাইড’, রিলের নেশাই কীভাবে ডেকে আনল বিপদ…

‘না ডাকলে যাই না’, অমিত শাহের সভায় ডাক না পাওয়া নিয়ে বিস্ফোরক দিলীপ

‘অপারেশন সিঁদুর’-এর নামে রাজনৈতিক হোলি চলছে, প্রধানমন্ত্রীকে নিশানা মমতার

লড়াই করেও গুজরাতের কাছে হেরে গেল কেকেআর

‘দিল্লি থেকে এল গাই, সাথে এল মোটা ভাই’, শাহ-এজেন্সিকে কটাক্ষ মমতার

‘‌আমি আইনি পদক্ষেপ করব’‌, এজেন্সির অপব্যবহার নিয়ে সুর সপ্তমে মমতার

হেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

[hls_player autoplay="1" fullscreen="1" unmute="0"]