বঙ্গোপসাগরে নিম্নচাপ, সপ্তাহের ৭ দিনই চলবে বৃষ্টি, মৎস্যজীবীদের সমুদ্রে যেতে মানা

Share:

নিজস্ব প্রতিনিধি: বঙ্গোপসাগরের নিম্নচাপ উপকূল গাঙ্গেয় পশ্চিমবঙ্গের উপর অবস্থান করছে। পশ্চিম ও উত্তর-পশ্চিম দিকে এগোবে। খুব ধীরগতিতে আগামী দুদিনে এটি উত্তর ওড়িশা এবং ঝাড়খণ্ডের দিকে চলে যাবে। সোমবার আলিপুর আবহাওয়া দফতরের(Alipur Weather Office) পূর্বাঞ্চলের অধিকর্তা সোমনাথ দত্ত এই খবর জানান। তিনি বলেন,বাংলাদেশের নিম্নচাপ এলাকা থেকে রাজস্থানের নিম্নচাপ এলাকা পর্যন্ত অক্ষরেখাটি বিস্তৃত রয়েছে। এটি উত্তর ঝাড়খন্ড এবং গাঙ্গেয় পশ্চিমবঙ্গের উপর দিয়ে গেছে।সারা দেশে মৌসুমী বায়ু রয়েছে। নির্ধারিত দিনের আগেই বর্ষা সারা দেশে এসেছে । মৌসুমী অক্ষরেখা সক্রিয় রয়েছে। রাজস্থানের নিম্নচাপ থেকে বিস্তৃত হয়ে গাঙ্গেয় পশ্চিমবঙ্গের নিম্নচাপ এর মধ্যে দিয়ে বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত। মৎস্যজীবীদের জন্য সতর্কবার্তা জারি।

বাংলা ও ওড়িশা উপকূলের মৎস্যজীবীদের সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে। বুধবার পর্যন্ত এই নিষেধাজ্ঞা জারি।উত্তরবঙ্গের (North Bengal)উপরের দিকের পাঁচ জেলাতে বৃষ্টি চলবে। সোমবার থেকে বুধবার পর্যন্ত বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টি চলবে। বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি কয়েক পশলা সব জেলাতেই হবে। সঙ্গে ৩০ থেকে ৪০ কিলোমিটার গতি বেগে দমকা ঝড়ো বাতাস বইতে পারে। শুক্রবার থেকে ফের বৃষ্টি বাড়বে। নীচের দিকের জেলাতে দিনাজপুরে ভারী বৃষ্টির সতর্কতা।দক্ষিণবঙ্গে(South Bengal) মূলত মেঘলা আকাশ থাকবে। আগামী সাতদিন বৃষ্টির সম্ভাবনা। সোম ও মঙ্গলবার দিনভর বজ্রবিদ্যুৎ সহ হালকা মাঝারি বৃষ্টি হতে পারে। ৩০ থেকে ৪০ কিলোমিটার হালকা ঝড়ো হাওয়া বইবে।

উপকূল ও পশ্চিমের জেলায় বৃষ্টি বেশি হবে। মঙ্গলবার পর্যন্ত ভারী বৃষ্টির সতর্কতা। বৃষ্টি বেশি হওয়ার আশঙ্কা দক্ষিণ ২৪ পরগনা পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম ,পূর্ব বর্ধমান, পুরুলিয়া ও বাঁকুড়া জেলাতে। বুধ ও বৃহস্পতিবার বৃষ্টির প্রভাব কম থাকবে।শুক্রবার থেকে ফের ভারী বৃষ্টির সতর্কতা। নদীয়া, উত্তর ও দক্ষিণ চব্বিশ পরগনাতে ভারী বৃষ্টির সম্ভাবনা। বীরভূম, মুর্শিদাবাদ ,নদিয়াতে ভারী বর্ষণের পূর্বাভাস শনিবার।‌

সোম থেকে উত্তরে কমলেও,মঙ্গল থেকে দক্ষিণে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির পরিমাণ বাড়বে

দক্ষিণবঙ্গে বাড়বে অস্বস্তি, উত্তরে ভারী বৃষ্টির সতর্কতা

সোমবার ফের নিম্নচাপ তৈরি হতে পারে বঙ্গোপসাগরে, রবিতে কলকাতা সহ দক্ষিণের একাধিক জেলায় বৃষ্টির পূর্বাভাস

দক্ষিণের আকাশে দুর্যোগের মেঘ, মঙ্গলবার পর্যন্ত চলবে বৃষ্টি

সাবধান! ফের নিম্নচাপের চোখরাঙানি, দুর্যোগ বৃদ্ধি রাজ্যে

নিম্নচাপের প্রভাবে চলছে বৃষ্টি, কেমন আবহাওয়া থাকবে আগামী কয়েকদিন?

কলকাতা-সহ দক্ষিণবঙ্গের ৬ জেলায় শনিবার পর্যন্ত হলুদ সর্তকতা জারি

বৃহস্পতি ও শুক্রতে বঙ্গে দুর্যোগের পূর্বাভাস, সমুদ্রে যেতে মানা মৎস্যজীবীদের

লড়াই করেও গুজরাতের কাছে হেরে গেল কেকেআর

‘দিল্লি থেকে এল গাই, সাথে এল মোটা ভাই’, শাহ-এজেন্সিকে কটাক্ষ মমতার

‘‌আমি আইনি পদক্ষেপ করব’‌, এজেন্সির অপব্যবহার নিয়ে সুর সপ্তমে মমতার

হেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

[hls_player autoplay="1" fullscreen="1" unmute="0"]