Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

শনি থেকে কলকাতা সহ দক্ষিণবঙ্গের ১০ জেলায় চরম দাবদহ

Share:

নিজস্ব প্রতিনিধি: আগামিকাল শনিবার থেকে শুষ্ক ও গরম হাওয়া বেশি থাকবে কলকাতা, হাওড়া ,হুগলি ,পূর্ব-পশ্চিম বর্ধমান, ঝাড়গ্রাম ,বাঁকুড়া, পুরুলিয়া, বীরভূম ও মুর্শিদাবাদে। শুক্রবার আলিপুর আবহাওয়া দফতরের(Alipur Weather Office) পূর্বাঞ্চলে অধিকর্তা সোমনাথ দত্ত এই খবর জানান। তিনি বলেন,উত্তরবঙ্গে বৃষ্টির পরিমাণ ও ব্যাপকতা কমবে। শনিবার দার্জিলিং, কালিম্পং ,আলিপুরদুয়ার, জলপাইগুড়ি, কোচবিহার, উত্তর দিনাজপুর ,দক্ষিণ দিনাজপুর এবং মালদা সব জেলাতেই বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা। ৩০ থেকে ৪০ কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো বাতাস বইবে। বৃষ্টির পরিমাণ বেশি থাকবে দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার ,কোচবিহার জলপাইগুড়ি জেলাতে।

উত্তরবঙ্গের(North Bengal) জেলাগুলিতেও তাপমাত্রা বাড়বে। দার্জিলিং, কালিম্পং ,আলিপুরদুয়ার, কোচবিহার, জলপাইগুড়ি এই পাঁচ জেলাতে বিক্ষিপ্তভাবে বৃষ্টির সম্ভাবনা থাকবে। তবে ভারী বৃষ্টির সম্ভাবনা নেই। রবিবার শুষ্ক আবহাওয়া থাকবে মালদা ও দক্ষিণ দিনাজপুরে।দক্ষিণবঙ্গে শনিবার বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎসহ ঝড় –  বৃষ্টির সম্ভাবনা। কলকাতা সহ দক্ষিণবঙ্গের সব জেলাতেই বজ্রবিদ্যুৎ সহ হালকা বৃষ্টি হতে পারে। সঙ্গে ৩০ থেকে ৪০ কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো বাতাস বইবে। ভারী বৃষ্টির কোনো সম্ভাবনা নেই।আপাতত দক্ষিণবঙ্গে(South Bengal) বৃষ্টির সম্ভাবনা কমবে। তাপমাত্রা তিন থেকে চার ডিগ্রি সেলসিয়াস বাড়বে। শুষ্ক আবহাওয়া সঙ্গে গরম ও অস্বস্তি থাকবে। শনিবার থেকে শুষ্ক ও গরম হাওয়া বেশি থাকবে কলকাতা(Kolkata), হাওড়া ,হুগলি ,পূর্ব-পশ্চিম বর্ধমান, ঝাড়গ্রাম ,বাঁকুড়া, পুরুলিয়া, বীরভূম ও মুর্শিদাবাদে। অন্যান্য জেলাতেও গরম ও অস্বস্তি থাকবে। আগামী সপ্তাহের বুধ-বৃহস্পতিবার থেকে আবহাওয়ার কিছুটা পরিবর্তন হতে পারে।

আগামী কয়েক দিনে তাপমাত্রা বাড়বে। গরম ও শুষ্ক আবহাওয়া বেশ কয়েকটি জেলাতে প্রভাব বিস্তার করবে। আগামী ৩-৪ দিনে অন্তত ৪ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বাড়তে পারে।পরপর পশ্চিমী ঝঞ্চায় গরম হাওয়ার প্রভাব বাড়ছে উত্তর ও পশ্চিমের রাজ্যগুলিতে এবং পুবের বেশ কিছু রাজ্যে। মৌসুমী অক্ষরেখা দুর্বল হচ্ছে। আপাতত দক্ষিণবঙ্গে বর্ষা আসার অনুকূল পরিস্থিতি তৈরি হচ্ছে না। বরং বৃষ্টির সম্ভাবনা অনেকটাই কম এই সপ্তাহে।

সোম থেকে উত্তরে কমলেও,মঙ্গল থেকে দক্ষিণে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির পরিমাণ বাড়বে

দক্ষিণবঙ্গে বাড়বে অস্বস্তি, উত্তরে ভারী বৃষ্টির সতর্কতা

সোমবার ফের নিম্নচাপ তৈরি হতে পারে বঙ্গোপসাগরে, রবিতে কলকাতা সহ দক্ষিণের একাধিক জেলায় বৃষ্টির পূর্বাভাস

দক্ষিণের আকাশে দুর্যোগের মেঘ, মঙ্গলবার পর্যন্ত চলবে বৃষ্টি

সাবধান! ফের নিম্নচাপের চোখরাঙানি, দুর্যোগ বৃদ্ধি রাজ্যে

নিম্নচাপের প্রভাবে চলছে বৃষ্টি, কেমন আবহাওয়া থাকবে আগামী কয়েকদিন?

কলকাতা-সহ দক্ষিণবঙ্গের ৬ জেলায় শনিবার পর্যন্ত হলুদ সর্তকতা জারি

বৃহস্পতি ও শুক্রতে বঙ্গে দুর্যোগের পূর্বাভাস, সমুদ্রে যেতে মানা মৎস্যজীবীদের

1111লড়াই করেও গুজরাতের কাছে হেরে গেল কেকেআর

‘দিল্লি থেকে এল গাই, সাথে এল মোটা ভাই’, শাহ-এজেন্সিকে কটাক্ষ মমতার

‘‌আমি আইনি পদক্ষেপ করব’‌, এজেন্সির অপব্যবহার নিয়ে সুর সপ্তমে মমতার

হেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

0:00