‘অপারেশন সিঁদুর’-এর নামে রাজনৈতিক হোলি চলছে, প্রধানমন্ত্রীকে নিশানা মমতার

Share:

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: বিধানসভা নির্বাচনের আগে আলিপুরদুয়ার সফরে এসে পশ্চিমবঙ্গ সরকারের বিরুদ্ধে একের পর এক অভিযোগ তুলেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। শিক্ষা ব্যবস্থা থেকে শুরু করে বেকারত্ব, নারী নিরাপত্তা, দারিদ্র, মুর্শিদাবাদে অশান্তির ঘটনাতেও রাজ্য সরকারকেই দায়ি করেছেন তিনি। পাল্টা দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি শিক্ষা থেকে নারী নিরাপত্তা সব অভিযোগেরই কড়া জবাব দিয়েছেন। মুখ্যমন্ত্রীর বক্তব্য কেন্দ্র আগে নিজের দোষ দেখুক, তারপর অন্য রাজ্যের বিষয়ে কথা বলুক।

অপারেশন সিঁদুরের নামকরণ নিয়ে কটাক্ষ করে বিজেপি সরকারকে মুখ্যমন্ত্রী বলেছেন, “এই নাম দেওয়া হয়েছিল রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত ভাবে। নির্বাচনী প্রচারের অংশ হিসাবে এখানে রাজনীতির হোলি খেলতে এসেছেন প্রধানমন্ত্রী!’’ সিঁদুরের প্রাচীনত্ব ও বিশেষত্ব নিয়ে ছিনিমনি খেলে বলেছেন প্রধানমন্ত্রী “সিঁদুরকে অসম্মান করছেন।”

এদিকে সিঁদুর অভিযানকেই পুঁজি করে কেন্দ্রীয় সরকার সারা বিশ্বে সন্ত্রাস বিরোধী বার্তা দিচ্ছেন। সেই জন্য বিভিন্ন দেশে প্রতিনিধিদলও পাঠাচ্ছেন। সেই দলের একটিতে রয়েছেন তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়। সিঁদুর অভিযানের নামকরণ নিয়ে খুশি নন যখন মুখ্যমন্ত্রী, তখন কি অভিষেকও দেশে ফিরে আসবেন। উত্তর দিয়েছেন মুখ্যমন্ত্রী নিজেই। জানিয়েছেন অভিষেক দেশের কাজে গিয়েছেন, তাই ফিরবেন কাজ শেষ করেই।

বৈঠক শেষ হওয়ার আগে এই প্রসঙ্গে মুখ্যমন্ত্রী বলেন, ‘‘না। উনি মাতৃভূমির জন্য গিয়েছেন। যত দিন আমাদের পার্টি বেঁচে আছে, আমরা দেশের জন্য কাজ করে যাব। এটাই আমাদের কাজ। কেউ এখন দেশে ফিরবে না। ওঁর কাজ উনি করবেন। দেশ কারও একার নয়। দেশ আমাদের সবার।’’ প্রসঙ্গত, কেন্দ্রের পাঠানো প্রতিনিধি দল জাপান, দক্ষিণ কোরিয়া, সিঙ্গাপুর ঘুরে জাকার্তায় পৌঁছিয়েছে।

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

‘‌মথুরাপুরকে আলাদা মহকুমা করা হবে’‌, রায়দিঘি থেকে বড় আশ্বাস অভিষেকের

‘৪ তারিখের পর সব অত্যাচারের হিসেব হবে’, সবং থেকে বিজেপিকে হুঁশিয়ারি অভিষেকের

‘‌যেখানে ক্ষমতা নিরঙ্কুশ, সেখানে পরিণাম ঐচ্ছিক’‌, অভিষেকের নিশানায় মধ্যপ্রদেশের বিধায়কের ছেলে

জঙ্গলমহলে নির্বাচনী প্রচারে আসছেন ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী, মমতার পাশে থাকার বার্তা

‘‌মানুষের জন্য শেষ রক্তবিন্দু দিয়ে লড়াই করব’‌, নির্বাচন মরশুমে বার্তা মমতার

দ্বিতীয় দফার ভোটের আগে ভবানীপুরে জোরদার প্রচার মমতার

মহিলা সংরক্ষণ ও লোকসভার আসন বৃদ্ধি বিল পাশ করাতে পারল না মোদি সরকার

লড়াই করেও গুজরাতের কাছে হেরে গেল কেকেআর

‘দিল্লি থেকে এল গাই, সাথে এল মোটা ভাই’, শাহ-এজেন্সিকে কটাক্ষ মমতার

‘‌আমি আইনি পদক্ষেপ করব’‌, এজেন্সির অপব্যবহার নিয়ে সুর সপ্তমে মমতার

হেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

‘টেন্টেড’ তালিকাকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টের দ্বারস্থ ‘অযোগ্য’-রা

[hls_player autoplay="1" fullscreen="1" unmute="0"]