Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

মহিলা সংরক্ষণ ও লোকসভার আসন বৃদ্ধি বিল পাশ করাতে পারল না মোদি সরকার

Share:

নিজস্ব প্রতিনিধি, নয়াদিল্লি: পশ্চিমবঙ্গ ও তামিলনাডুর বিধানসভা ভোটের আগে জোর ধাক্কা খেল নরেন্দ্র মোদির সরকার। মহিলা সংরক্ষণ সংক্রান্ত সংবিধান সংশোধনী বিল লোকসভায় দুই-তৃতীয়াংশের সমর্থনে পাশ করাতে পারল না। দু’দিনের বিতর্ক শেষে শুক্রবার (১৭ এপ্রিল) বিল নিয়ে ভোটাভুটি হয়। পক্ষে পড়ে ২৯৮ টি ভোট। বিপক্ষে ২৩০টি। বহু চেষ্টা চালিয়ে বিরোধী ঐক্যে ফাটল ধরাতে পারেনি মোদি সরকার। এদিন মহিলা সংরক্ষণ সংক্রান্ত বিল নিয়ে ধাক্কা খাওয়ার পরেই সংসদ বিষয়ক মন্ত্রী কিরেণ রিজিজু জানিয়েছেন, ‘লোকসভার আসন পুনর্বিন্যাস (ডিলিমিটেশন) সংক্রান্ত এবং কেন্দ্রশাসিত অঞ্চল আইন সংশোধনী বিল (কেন্দ্রশাসিত অঞ্চলে আসনবৃদ্ধির উদ্দেশ্যে) লোকসভায় আনা হচ্ছে না।’

বাংলা ও তামিলনাডুর বিধানসভা ভোটের মুখে লোকসভা এবং বিভিন্ন রাজ্যের বিধানসভায় মহিলাদের জন্য এক-তৃতীয়াংশ আসন সংরক্ষণের উদ্দেশ্যে ১৩১তম সংবিধান সংশোধনী বিল (পোশাকি নাম, ‘নারী শক্তি বন্দন অধিনিয়ম’) পাশ করানোর উদ্যোগ নিয়েছিল মোদি সরকার। ওই বিলের পাশাপাশি লোকসভার আসন পুনর্বিন্যাস (ডিলিমিটেশন) সংক্রান্ত এবং কেন্দ্রশাসিত অঞ্চল আইন সংশোধনী বিল (কেন্দ্রশাসিত অঞ্চলে আসনবৃদ্ধির উদ্দেশ্যে) পেশেরও উদ্যোগও নেওয়া হয়।

গতকাল বৃহস্পতিবার তিন দিনের জন্য সংসদের বিশেষ অধিবেশনেরও ডাক দেওয়া হয়েছিল। মহিলাদের আসন সংরক্ষণ বিল নিয়ে লোকসভার দুই-তৃতীয়াংশ সদস্যদের সমর্থন পেতে ঝাঁপিয়ে পড়েছিল মোদি সরকার। কিন্তু কংগ্রেস, তৃণমূল কংগ্রেস, সমাজবাদী পার্টি সহ বিরোধী শিবিরের বিভিন্ন দলের তরফে কেন্দ্রের ওই উদ্যোগের বিরোধিতা করা হয়। মহিলা সংরক্ষণে আপত্তি না থাকলেও ‘নারী শক্তি বন্দন অধিনিয়ম’ নিয়ে তীব্র আপত্তি জানায়। বিরোধীদের অভিযোগ ছিল, মহিলাদের জন্য আসন সংরক্ষণ সংক্রান্ত সংশোধনী বিলকে শিখণ্ডী করে লোকসভার আসন বাড়াতে সক্রিয় হয়েছে বিজেপি। জনগণনার আগেই সুবিধামতো আসন পুনর্বিন্যাসের মাধ্যমে দক্ষিণ ভারতের রাজ্যগুলির প্রভাব খর্ব করে উত্তর ভারতের আসনের অনুপাত বাড়িয়ে নেওয়াই উদ্দেশ্য।

বিশ্বকাপ শুরুর মুখেই চাকরি হারালেন সৌদি আরবের কোচ রেনার্ড

ভোটারদের নিরাপত্তায় পোলিং বুথের চারপাশে ‘লক্ষ্মণ রেখা’ কাটবে কমিশন

বাংলাদেশের জাহাজকে হরমুজ পেরোনোর অনুমতি দিল না ইরানের আইআরজিসি

‘দেশের বাইরে ইউরেনিয়াম স্থানান্তর করা হবে না’, ট্রাম্পের দাবি খারিজ ইরানের

বাংলায় প্রথম দফার ১৯ প্রার্থীর বিরুদ্ধে খুনের মামলা, কতজন ধর্ষণের আসামি?

‘দাগ আচ্ছে হ্যায়’, প্রথম দফায় বিজেপির ৭০ শতাংশ প্রার্থীই ‘দাগি’

0:00