সুখবর, গঙ্গাসাগর মেলায় ভিড় সামলাতে ৭২টি বিশেষ ট্রেন চালাবে পূর্ব রেল

Share:

নিজস্ব প্রতিনিধিঃ শুরু হয়ে গিয়েছে পৌষ মাস। আর নতুন বছর পড়তেই পালিত হবে পৌষ সংক্রান্তি মানে গঙ্গাসাগর মেলা। শুধু বাংলার বিভিন্ন প্রান্তের মানুষই নন, অন্যান্য রাজ্য থেকেও কাতারে কাতারে মানুষ ভিড় জমান গঙ্গাসাগর মেলায়।  এই সময় যাতে পুণ্যার্থীদের কোন অসুবিধা না হয় সেইজন্য বড় ঘোষণা করল পূর্ব রেল।

এই প্রসঙ্গে রেলের তরফে জানান হয়েছে, আগামী  ১২ই জানুয়ারি থেকে ১৬ই জানুয়ারি পর্যন্ত মোট  ৭২টি বিশেষ ট্রেন চালানো হবে। তবে এখন ট্রেনের সময়সূচী সামনে আসেনি। বাড়তি ট্রেনের পাশাপাশি শিয়ালদহ সাউথ, প্রিন্সেপ ঘাট, কাকদ্বীপ এবং নামখানা স্টেশনগুলিতে  খোলা হবে ‘মে আই হেল্প ইউ’ ’নামে বিশেষ বুথ। সেখানে আমজনতাদের সহায়তা করতে  ২৪ ঘণ্টা থাকবেন  রেল কর্মীরা। এই বুথগুলিতে মূলত পুলিশ স্টেশন, হাসপাতাল, ফায়ার ব্রিগেডের  হেল্পলাইন নম্বর প্রদান করা হবে। সেই সঙ্গে পাঁচটি করে কাকদ্বীপে, নামখানায় খোলা হবে অতিরিক্ত টিকিট কাউন্টার।

উল্লেখ্য, প্রতি বছরের মত ২০২৫ সালের  শুরুতেই অনুষ্ঠিত হবে গঙ্গাসাগর মেলা।  ২০২৫ এর জানুয়ারির ৮ থেকে ১৭ পর্যন্ত অনুষ্ঠিত হতে চলেছে গঙ্গাসাগর মেলা। সেইসঙ্গে এই মেলা সুষ্ঠুভাবে সম্পন্ন করতে কোমর বেঁধে নেমে পড়েছে প্রশাসন। ইতিমধ্যেই  মেলা যাতে নির্বিঘ্নে সম্পন্ন করা যায়, সেই কারণে বিভিন্ন আধিকারিকের সঙ্গে বৈঠক করেছেন  মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

বিমানের নিয়ম ট্রেনেও, লাগেজের সীমা পেরোলেই অতিরিক্ত জরিমানা

২২ অগস্ট রেলের অনুষ্ঠানে যাচ্ছেন না মুখ্যমন্ত্রী, নেপথ্যে কারণ কী?

মহিলা না পুরুষ, মাতৃভূমি লোকাল কার? এই নিয়ে বড় উপডেট দিল রেল

নয়া রুটের সূচনা দক্ষিণপূর্ব রেলের, এবার এক ট্রেনেই পৌঁছে যাবেন দিঘা থেকে পুরুলিয়া

ভারতীয় রেলে কী ভাবে এল শৌচাগার ? জানুন অজানা কাহিনি

স্বামী বিবেকানন্দের প্রত্যাবর্তন দিবসের স্মরণে বিশেষ ট্রেন চালাল পূর্ব রেল

যাত্রী সুবিধার জন্য নয়া অ্যাপ আনল ভারতীয় রেল, কী-কী পরিষেবা মিলবে জেনে নিন

গঙ্গাসাগর মেলাকে ফের জাতীয় মেলার ঘোষণার দাবি মমতার  

লড়াই করেও গুজরাতের কাছে হেরে গেল কেকেআর

‘দিল্লি থেকে এল গাই, সাথে এল মোটা ভাই’, শাহ-এজেন্সিকে কটাক্ষ মমতার

‘‌আমি আইনি পদক্ষেপ করব’‌, এজেন্সির অপব্যবহার নিয়ে সুর সপ্তমে মমতার

হেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

[hls_player autoplay="1" fullscreen="1" unmute="0"]