নিজস্ব প্রতিনিধিঃ শুরু হয়ে গিয়েছে গঙ্গাসাগর মেলা। বৃহস্পতিবার আউট্রাম ঘাটে এই মেলার উদ্বোধন করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় । উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী ছাড়াও একাধিক শীর্ষ নেতৃত্বরা । মেলা উদ্বোধনের পরেই গঙ্গাসাগর মেলাকে ফের জাতীয় মেলা করার দাবি জানালেন মমতা ।
তিনি বলেন,’ কেন্দ্রীয় সরকার জাতীয় মেলার স্বীকৃতি দেয়নি গঙ্গাসাগর মেলাকে। টাকাও দেয়নি।‘ শুধু তাই নয় কুম্ভমেলার থেকে এটা যে কোনও অংশ ছোট মেলা নয় সেটাও ফের এদিন বোঝান বাংলার মুখ্যমন্ত্রী। সেই সঙ্গে তিনি বলেন, ‘কুম্ভমেলার থেকে সাগর মেলায় আসা অনেক কঠিন। তাই আমরা কেন্দ্রকে অনুরোধ করেছিলাম এই মেলাকে জাতীয় মেলার স্বীকৃতি দেওয়া হোক। কিন্তু কোন সহায়তা করা হয়নি । আমরা নিজেরাই এই মেলাকে আরও উন্নত করেছি। আগে সব তীর্থ বারবার গঙ্গাসাগর একবার ছিল কিন্তু এখন আর আগের মতো একবার নয়। ‘
পাশাপাশি মমতা আরও বলেন ,’ ২০১১ সালে আমরা যখন এসেছিলাম তখন কিছুই ছিল না । আমরা এখন বায়ো টয়লেট সহ অনেক কিছু করেছি। গঙ্গাসাগর মেলা এখন এক মহাযজ্ঞ । এবারের সাগর মেলায় রয়েছে এয়ার অ্যাম্বুল্যান্স এবং ৩ হাজার ভলান্টিয়ার । সেইসঙ্গে মেলার জন্য ৪ হাজার বাসের আয়োজন করা হয়েছে সরকারের তরফ থেকে ।‘ আগামী ১৪ জানুয়ারি রয়েছে গঙ্গাসাগরে মকর স্নান। তাই প্রশাসনের তরফ থেকে নেওয়া হয়েছে একাধিক ব্যবস্থা ।