Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

নয়া রুটের সূচনা দক্ষিণপূর্ব রেলের, এবার এক ট্রেনেই পৌঁছে যাবেন দিঘা থেকে পুরুলিয়া

Share:

নিজস্ব প্রতিনিধি: রেলের নয়া ঘোষণা। এবার মালদা থেকে দিঘা যাওয়ার জন্য বিশেষ ট্রেন চালু করল দক্ষিণপূর্ব রেল। আবার দিঘা থেকে মালদা ফেরার জন্যও রয়েছে একটি বিশেষ ট্রেন। তবে গরমে প্রচুর মানুষ যায় দিঘা বেড়াতে। তাদের কথা মাথায় রেখেই এই সিদ্ধান্ত নিয়েছেরেল। জানা গিয়েছে, এই ট্রেনে দিঘা যাওয়ার সুযোগ পাবেন বাঁকুড়া ও পুরুলিয়া জেলার পর্যটকরা। ট্রেনটি কাঁথি, তমলুক, পাঁশকুড়া, খড়্গপুর, মেদিনীপুর, বিষ্ণুপুর, বাঁকুড়া এবং আদ্রা জংশনে থামবে।

রেল সূত্রে জানা গিয়েছে, গরম কালে বহু মানুষ বিভিন্ন জেলা থেকে দিঘা বেড়াতে যান। বর্তমানে দিঘাতে আবার জগন্নাথ মন্দিরও হয়েছে। সেখানে ঠাকুর দর্শনেও আসেন প্রচুর মানুষ। সেই কারণেই এই দু’টি বিশেষ ট্রেন চালু করার কথা ভেবেছিল দক্ষিণপূর্ব রেল।

তবে মালদা থেকে বিশেষ এই ট্রেনটি অবশ্য কয়েকটি নির্দিষ্ট দিনে ছাড়বে। এপ্রিল মাসে দু’দিন— ১৯ এবং ২৬ এপ্রিল। এবং মে মাসে পাঁচদিন— ৩, ১০, ১৭, ২৪ এবং ৩১ মে। আর জুন মাসে দু’দিন—৭ এবং ১৪ জুন।

প্রতিদিন দুপুর বেলা ১টা ১০ মিনিটে মালদা টাউন থেকে ছাড়বে। পরের দিন রাত ২ টোয় দিঘা পৌঁছাবে। আবার দিঘা থেকে ছাড়বে ২০ এবং ২৪ এপ্রিল। মে মাসে—৪ , ১১ , ১৯ এবং ২৫ তারিখ ছাড়বে। জুন মাসে বিশেষ ট্রেনটি ছাড়বে তিনদিন— ১, ৮ এবং ১৫ জুন। দিঘা স্টেশন থেকে ট্রেনটি ছাড়বে ভোর ৫টায়। ওইদিনই মালদা টাউনে পৌঁছবে সন্ধে সাড়ে ৬টায়।

দীপাবলিতে ঘরে টিকটিকির আগমন শুভ নাকি অশুভ! জানলে চমকে যাবেন

ত্বকের যত্নে ভিটামিন ই ক্যাপসুল কীভাবে ব্যবহার করবেন জানুন

রসনাতৃপ্তিতে নয়া পদে সাজিয়ে তুলুন থালা, জমে যাবে শেষপাত

পুজোর আগে সুখবর, সস্তা রান্নার গ্যাস, কত কমল দাম?

‘টেন্টেড’ তালিকাকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টের দ্বারস্থ ‘অযোগ্য’-রা

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

0:00