নিজস্ব প্রতিনিধি: যাত্রীবাহী গাড়ি সোজা গিয়ে পড়ল হ্রদে। শনিবার সকালে এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটেছে তেলেঙ্গানায়(Telengana Incident)। রাচাকোন্ডা কমিশনারেটের পোচামপলি থানার অন্তর্গত ইয়াদাগিরিগুট্টার কাছে জালালপুর লেকে গাড়িটি সম্পূর্ণভাবে ডুবে যায়। গাড়ির মধ্যে ছিলেন মোট ৬ জন যাত্রী। কিন্তু দুর্ঘটনার জেরে পাঁচজনের মৃত্যু হয়েছে(Death Incident), আর একজন কোনওরকমে এই প্রাণঘাতী দুর্ঘটনায় বেঁচে ফিরতে সক্ষম হয়েছে।
আরও পড়ুনঃ ফের বৈভবের বিধ্বংসী ব্যাটিং, শ্রীলঙ্কাকে হারিয়ে অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপের ফাইনালে ভারত
ভোর ৫টার দিকে এই ভয়াবহ দুর্ঘটনা ঘটে বলে জানা গিয়েছে। স্থানীয় পুলিশ ভোর ৫.২৭-এ ঘটনার বিষয়ে জানতে পারেন। সম্ভবত স্থানীয়দের তরফ থেকেই যোগাযোগ করা হয় পুলিশের সঙ্গে। প্রাথমিক তদন্তে জানা গিয়েছে, মৃতদের মধ্যে প্রত্যেকেই ছিলেন ১৯ থেকে ২৩ বছর বয়সী। গাড়িতে থাকাকালীন তাঁরা সকলেই ছিলেন মদ্যপ অবস্থায়। ছয় বন্ধুর মধ্যে একমাত্র বেঁচে থাকা, বোদুপ্পালের বাসিন্দা ২১ বছর বয়সী মণিকান্ত মেদাবইনা যাদব নিজেই এই বিষয়টি নিশ্চিত করেছেন।
আরও পড়ুনঃ পাশের ঘরে মশালা আনতে গিয়েছিলেন মা, ফুটন্ত কড়াইয়ে পড়ে মর্মান্তিক মৃত্যু দেড় বছরের শিশুর
তদন্তে নামার পর পুলিশ এই বিষয়টিকে দুর্ঘটনার তকমা দিয়েছে। মদ্যপ অবস্থায় বেপরোয়া গাড়ির গতি থাকার কারণেই নিয়ন্ত্রণ হারিয়ে সোজা জালালপুর লেকে পড়ে যায় ওই গাড়ি। ঘটনার জেরে ইতিমধ্যেই এলাকায় তীব্র উত্তেজনার সৃষ্টি হয়েছে। মৃতদেহগুলি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানোর প্রক্রিয়া চলছে। ইতিমধ্যেই মৃতদের পরিবারের সঙ্গে যোগাযোগ করার প্রক্রিয়া চলছে। প্রাথমিক তদন্তের পর এই ঘটনাকে দুর্ঘটনার তকমা দেওয়া হয়েছে ঠিকই কিন্তু তদন্তের স্বার্থে একমাত্র বেঁচে ফেরা ওই যুবককে ফের জেরা করা হতে পারে। মদ্যপ অবস্থায় গাড়ি চালানোর ফলেই ভোরের আলো ফুটতে না ফুটতেই অকালে ঝরল পাঁচটি প্রাণ।