Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

জলপাইগুড়িতে খুন যুবক, অভিযুক্তের বাড়িতে আগুন দিল উত্তেজিত জনতা

জমি বিবাদকে কেন্দ্র করে দুই পরিবারের অশান্তি। আর এর জেরে শুক্রবার সকালে রণক্ষেত্রের চেহারা নিল জলপাইগুড়ির শুবচনি গ্রাম

Share:

নিজস্ব প্রতিনিধি, জলপাইগুড়ি: জমি বিবাদকে কেন্দ্র করে দুই পরিবারের অশান্তি। আর এর জেরে শুক্রবার সকালে রণক্ষেত্রের চেহারা নিল জলপাইগুড়ির শুবচনি গ্রাম। পরিস্থিতি সামাল দিতে নামানো হয়েছে বিশাল পুলিশবাহিনী ও ব়্যাফ। স্থানীয় সূত্রে জানা যাচ্ছে, দুই পরিবারের বিবাদের জেরে বৃহস্পতিবার রাতে হওয়া সংঘর্ষে গুরুতর জখম হন মহঃ মফিজুদ্দিন নামে এক যুবক। তাঁকে রাতেই জলপাইগুড়ি হাসপাতালে ভর্তি করানো হয়। এর জেরে রাত থেকেই ওই গ্রামে চাপা উত্তেজনা ছিল। শুক্রবার ভোরে হাসপাতালে মারা যায় মফিজুদ্দিন। তাঁর মৃত্যুর খবর গ্রামে আসতেই পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। উত্তেজিত জনতা খুনের অভিযোগে অভিযুক্তদের বেশ কয়েকটি বাড়িতে আগুন ধরিয়ে দেয়। মুহুর্তে অগ্নিগর্ভ হয়ে ওঠে এলাকা।

খবর পেয়ে বিশাল পুলিশবাহিনী গ্রামে যায়। তবে শেষ খবর পাওয়া পর্যন্ত শুক্রবার বেলার দিকে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনতে সক্ষম হয়েছে পুলিশ। ঘটনায় এখনও পর্যন্ত ১১ জনকে আটক করা হয়েছে। গ্রামে চলছে পুলিশের টহল। স্থানীয়দের দাবি, বেশ কয়েকদিন ধরেই একটি জমি নিয়ে মফিজুদ্দিনের পরিবারের সঙ্গে তাঁদেরই এক আত্মীয়র মধ্যে বিবাদ চলছিল। বৃহস্পতিবার বিকেল থেকে বিবাদ চরমে ওঠে। রাতের দিকে মারামারিতে জড়িয়ে পরে দুই পরিবার। তাতেই গুরুতর জখম হয় মফিজুদ্দিন। 

ছেলের জন্মদিন উপলক্ষ্যে ৬০ হাজার গাছের চারা বিলি ‘পরিবেশপ্রেমী’ দম্পতির

৫৬ তরুণীকে নিয়ে পাচারের ছক! বড় চক্রের পর্দাফাঁস করে উদ্ধার করল GRP ও RPF

ভয় দেখিয়ে নাবালিকাকে লাগাতার ধর্ষণ, দুই বন্ধুর সশ্রম কারাদণ্ড

জাপানি এনকেফেলাইটিসে মৃত্যু, সতর্কতা জারি স্বাস্থ্য দফতরের

জলপাইগুড়িতে নাবালিকাকে গণধর্ষণ করে খুনের ঘটনায় ৩ জনের মৃত্যুদণ্ড

রক্তদান করে আর্তদের খাইয়ে মেয়ের জন্মদিন পালন চা বিক্রেতা রাজুর

হাতির হামলা রুখতে ক্যুইক রেসপন্স টিম গঠন বনদফতরের

উত্তরবঙ্গের নদী বাঁধের পরিস্থিতি নিয়ে সেচ দফতরের বৈঠক

|||আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

হেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

মেয়েকে আগলে নিয়ে গণপতি দর্শনে ঐশ্বর্য, ভিড়ের মাঝেও ভক্তদের আবদার মেটালেন নায়িকা

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

পুজোর আগে সুখবর, সস্তা রান্নার গ্যাস, কত কমল দাম?

0:00