শিশু চোর সন্দেহে গণপিটুনি, নাবালিকা সহ দুজনকে উদ্ধার পুলিশের

Share:

নিজস্ব প্রতিনিধিঃ রাজ্যের ফের গণপিটুনি। শিশু চোর সন্দেহে এবার নাবালিকা সহ দুজনকে বেধড়ক মারধর। ঘটনাটি ঘটেছে বর্ধমানে। শুক্রবার ৩৩ নম্বর ওয়ার্ডের খাঁ পাড়া এলাকায়  এই গণপিটুনির ঘটনা ঘটে। খবর পেয়ে আক্রান্তদের উদ্ধার করতে পুলিশ ঘটনাস্থলে যায়।

প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন , তিন যুবতী ও দুই যুবক এলাকায় ঘোরাঘুরি করছিল। সেইসময় মহরম উপলক্ষে চাঁদা তুলছিলেন এলাকার যুবকরা। তখনই তাঁদের সন্দেহ হয়। পাঁচ জনের পরিচয় জানতে চাওয়া হয়। কিন্তু তখনই তাঁরা ঘটনাস্থল থেকে পালানোর চেষ্টা করে। এরপরেই ছেলেধরা সন্দেহে মারধর শুরু হয়। এই ঘটনার পর পুলিশকে ফোন করেন এলাকাবাসীরা। ঘটনাস্থলে পুলিশ এসে আক্রান্তদের উদ্ধার করে বর্ধমান মেডিক্যাল কলেযে ভর্তি করেছে।

 আক্রান্ত এক যুবক জানান, ‘ আমি এলাকায় ভিক্ষা করতে গেছিলাম। স্থানীয়রা আমাকে ঘিরে ধরে মারধর করা শুরু করে।‘ অন্যদিকে এদিনের এই  ঘটনা প্রসঙ্গে জেলা পুলিশ সুপার জানান,’বারবার এলাকায় এলাকায় সচেতনতামূলক প্রচার করা হচ্ছে পুলিশ প্রশাসনের তরফে। তবুও এ রকম ঘটনা বন্ধ করা যাচ্ছে না।‘ পুলিশ সূত্রে খবর আক্রান্তদের মধ্যে দুজন বর্ধমানের এবং বাকিরা অন্য জেলার বাসিন্দা। বলা বাহুল্য, এই প্রথম নয়।  বিগত কয়েক মাস ধরে বাংলার বিভিন্ন জায়গায় ছেলেধরা এবং চোর সন্দেহে চলছে গণপিটুনি। তাই পুলিশ এবং প্রশাসনের তরফ থেকে এলাকায় এলাকায় চলছে প্রচার।

৩ হাজার টাকায় ঘুরে আসতে পারেন বেলুন ইকো ভিলেজ

প্রকাশ্যে মহিলাদের গলা থেকে হার ছিনতাই, অবশেষে ধরা গেল দুষ্কৃতীদের

হরিণ ভেবে নীল গাইকে শিকারের চেষ্টা,প্রতিরোধ গড়লেন পশুপ্রেমীরা

বর্ধমানের জুলজিক্যাল পার্কে নিজেদের মধ্যে মারামারিতে প্রাণ গেল এক কুমিরের

স্ত্রীকে খুন করে দেহ মাটিতে পুঁতে রাখার চেষ্টা, হাড়হিম কাণ্ড আউশগ্রামে

রাতের অন্ধকারে মাথায় বন্ধুক ঠেকিয়ে লুট, চিৎকার করতেই গুলি, চাঞ্চল্য বর্ধমানে

মায়ের গা থেকে উধাও সোনার গয়না, শতাব্দীপ্রাচীন চ্যাটার্জী বাড়িতে ঘটল ভয়াবহ কাণ্ড

ভাতারে মহিলা চিকিৎসককে হেনস্থার অভিযোগে ধৃত সিভিক ভলান্টিয়ারের বিরুদ্ধে

লড়াই করেও গুজরাতের কাছে হেরে গেল কেকেআর

‘দিল্লি থেকে এল গাই, সাথে এল মোটা ভাই’, শাহ-এজেন্সিকে কটাক্ষ মমতার

‘‌আমি আইনি পদক্ষেপ করব’‌, এজেন্সির অপব্যবহার নিয়ে সুর সপ্তমে মমতার

হেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

[hls_player autoplay="1" fullscreen="1" unmute="0"]