Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

মায়ের গা থেকে উধাও সোনার গয়না, শতাব্দীপ্রাচীন চ্যাটার্জী বাড়িতে ঘটল ভয়াবহ কাণ্ড

Share:

নিজস্ব প্রতিনিধিঃ দুর্গা পুজোর শেষ  দিনে ঘটল ভয়াবহ কাণ্ড। দুর্গামন্দিরে ঘটল দুঃসাহসিক চুরি। ঘটনাটি ঘটেছে পূর্ব বর্ধমানের কেতুগ্রাম থানার পাঁচুন্দি গ্রামে। সেখানে শতাব্দী প্রাচীন চ্যাটার্জী বাড়ীর দুর্গা মন্দিরে ঘটল  চুরির ঘটনা। ইতিমধ্যেই এই ঘটনাকে কেন্দ্র করে ছড়িয়ে পড়েছে উত্তেজনা। 

শনিবার ভোরে পরিবারের সদস্য অরূপ চ্যাটার্জীর প্রথমে নজর পড়ে মন্দিরের গয়না চুরির ঘটনাটি। এরপরেই দেখা শুরু হয় মন্দিরের সিসিটিভি ফুটেজ । আর সেখানেই দেখা যায়, রাত  ১টা নাগাদ মন্দিরের তালা ভেঙে এক ব্যাক্তি মন্দিরে প্রবেশ করে  । এরপর মুখে কাপড় দিয়ে মা দুর্গার অলঙ্কার খুলতে থাকে। এই ঘটনার পর পরিবারের তরফ থেকে দাবি করা হয়, সমস্ত দেবদেবীর প্রতিমার গায়ের গয়নাই চুরি হয়ে গিয়েছে । আর চুরি যাওয়া সেই গয়নার  বাজার মূল্য আনুমানিক ৫০ লক্ষ টাকা।

 তবে কে ঠাকুরের গয়না চুরি করেছে তা এখন জানা যায়নি।  ইতিমধ্যেই ঘটনাস্থলে পৌঁছায় কেতুগ্রাম থানার পুলিশ ।  গোটা ঘটনার তদন্তে নেমেছে কেতুগ্রাম থানার পুলিশ। অন্যদিকে তিথি মেনে আজ দশমী। সকালেই দশমীর পুজো শেষ হয়ে যাওয়ার পর শুরু  হয় প্রতিমা বিসর্জনের প্রস্তুতি।  আর সেই দিনেই এমন ঘটনায় স্বাভাবিক পাঁচুন্দি গ্রামের শতাব্দী প্রাচীন চ্যাটার্জী বাড়ি এবং এলাকায়  নেমেছে  বিষাদের সুর।

বাংলায় প্রথম দফার ১৯ প্রার্থীর বিরুদ্ধে খুনের মামলা, কতজন ধর্ষণের আসামি?

‘দাগ আচ্ছে হ্যায়’, প্রথম দফায় বিজেপির ৭০ শতাংশ প্রার্থীই ‘দাগি’

প্রথম দফায় শুভেন্দু অধিকারীর নন্দীগ্রাম-সহ ৬৬ আসনে ‘রেড অ্যালার্ট’ জারি

মহিলা সংরক্ষণ ও লোকসভার আসন বৃদ্ধি বিল পাশ করাতে পারল না মোদি সরকার

জ্যান্ত পিঁপড়ে পাচারের দায়ে জরিমানাসহ ১ বছর কারাদণ্ড চিনা ব্যক্তির

সোমেই পুরোপুরি থামবে যুদ্ধ! পাকিস্তানে দ্বিতীয় দফার বৈঠকে বসছে আমেরিকা-ইরান

0:00