প্রকাশ্যে মহিলাদের গলা থেকে হার ছিনতাই, অবশেষে ধরা গেল দুষ্কৃতীদের

Share:

নিজস্ব প্রতিনিধি: ছিনতাইয়ের খবর এখন অনেক জায়গায়তেই শুনতে পাওয়া যায়। সেরকমই দুর্গাপুরে বেশ অনেকদিন থেকেই এক দুষ্কৃতী দল ছিনতাই করে চলেছে। কিন্তু অনেক চেষ্টা করেও তাদের নাগাল পাওয়া যাচ্ছিল না। অবশেষে সাফল্য পেল কোক ওভেন থানা। দুর্গাপুরের বিভিন্ন এলাকায় মহিলাদের গলা ও কান থেকে সোনার হার দুল ইত্যাদি ছিনতাই করত এই দল। তাদেরকেই গ্রেফতার করেছে কোক ওভেন থানার পুলিশ। এরা বাইকের সাহায্য নিয়ে মহিলাদের থেকে গয়না লুট করে।

বুধবার আনুমানিক বিকেল ৫ টার সময় ডিপিএল কলোনি এলাকায় নাম্বার প্লেট বিহীন গাড়িতে দুজন সন্দেহজনক ব্যক্তিকে দেখে কোক ওভেন থানার পুলিশ। তারপর সন্দেহের বসে পুলিশ তাদেরকে জেরা করতেই সেখান থেকে পালিয়ে যাওয়ার চেষ্টা করে। পুলিশ পিছু পিছু ধাওয়া করে। তবে সেই দল থেকে একজনকেই পুলিশ ধরতে সক্ষম হয়। পুলিশের জিজ্ঞাসাবাদে শেষ পর্যন্ত সে ব্যক্তি স্বীকার করে। সে এবং তার সঙ্গীরা ওই এলাকায় মহিলাদের সোনার হার ছিনতাইয়ের উদ্দেশ্যেই এসেছিল।

এই ব্যক্তিকে ধরার পর পুলিশ বোলপুর থেকে এই চক্রের আরও একজনকে গ্রেফতার করেছে। ওই দুই দুষ্কৃতী একজন লক্ষ্মী সাহানি বয়স প্রায় ৫০। তার আগেও অনেক বড় বড় অপরাধের সঙ্গে নাম জরিয়ে রয়েছে। অপরজন মনিরুল মিদ্দা বয়স ৪০ বড়জোড়ার বাসিন্দা, এর নামেও বিভিন্ন থানায় অভিযোগ রয়েছে তার নামে। এদের আজ দুর্গাপুর আদালতে তোলা হচ্ছে। পুরো চক্রের হদিশ করতে পুলিশ এদের ১০ দিনের জন্য পুলিশি হেফাজতের আবেদন করেছে।

গোরু পাচারের সন্দেহে বৃদ্ধকে হেনস্থা, গ্রেফতার বিজেপি যুবনেতা

৩ হাজার টাকায় ঘুরে আসতে পারেন বেলুন ইকো ভিলেজ

দুর্গাপুরের লাউদোহায় পরিত্যক্ত বাড়িতে বিস্ফোরণ, আহত ১ শিশু

দুর্ঘটনায় থমকে গেল গবেষণা, দিল্লির হাসপাতালে প্রয়াত দুর্গাপুরের ইঞ্জিনিয়ারিং কলেজের অধ্যাপক

চিকিৎসায় গাফিলতি ঘিরে উত্তেজনা, দুর্গাপুরে হাসপাতালে চলল গুলি, গ্রেফতার ৪

বীরঙ্গনা, সিসিটিভিতে চোর দেখে মুহূর্তে দৌড়ে গিয়ে পাকড়াও করলেন মহিলা

চাকরি বাতিল একই স্কুলের ৮ শিক্ষকের, মাথায় হাত

হরিণ ভেবে নীল গাইকে শিকারের চেষ্টা,প্রতিরোধ গড়লেন পশুপ্রেমীরা

লড়াই করেও গুজরাতের কাছে হেরে গেল কেকেআর

‘দিল্লি থেকে এল গাই, সাথে এল মোটা ভাই’, শাহ-এজেন্সিকে কটাক্ষ মমতার

‘‌আমি আইনি পদক্ষেপ করব’‌, এজেন্সির অপব্যবহার নিয়ে সুর সপ্তমে মমতার

হেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

[hls_player autoplay="1" fullscreen="1" unmute="0"]