Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

ভাতারে মহিলা চিকিৎসককে হেনস্থার অভিযোগে ধৃত সিভিক ভলান্টিয়ারের বিরুদ্ধে

Share:

নিজস্ব প্রতিনিধিঃ আর জি কর মেডিক্যাল কলেজের পর এবার  পূর্ব বর্ধমানের ভাতার স্টেট জেনারেল হাসপাতাল। শুক্রবার মধ্য রাতে মহিলা চিকিৎসককে হেনস্থার অভিযোগ উঠল সিভিক ভলান্টিয়ারের বিরুদ্ধে।  এই ঘটনার খবর ছড়িয়ে পড়ার পর হাসপাতাল চত্বরে ছড়িয়ে পড়েছে উত্তেজনা। জানা গিয়েছে, এই হেনস্থার ঘটনার সময় ওই সিভিক  ভলান্টিয়ার মদ্যপ অবস্থায় ছিলেন।

হাসপাতাল সূত্রের খবর, শুক্রবার রাত দুটো নাগাদ  এই ঘটনা ঘটে। সেইসময় শিশু বিভাগে চিকিৎসা করতে এসে সিভিক ভলান্টিয়ারের কাছে হেনস্থার শিকার হন ওই মহিলা চিকিৎসক। এই ঘটনার পর শনিবার অভিযুক্ত সিভিক ভলেন্টিয়ারকে গ্রেফতারের দাবিতে চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীরা পোস্টার নিয়ে ভাতার থানায় যান।

এই ঘটনা প্রসঙ্গে মহিলা চিকিৎক জানান,”  শুক্রবার কাটোয়া থেকে গঙ্গাজল নিয়ে হাজার হাজার পুণ্যার্থী বর্ধমানেশ্বর মন্দিরের দিকে যাচ্ছিলেন। আর সেইসময় এলাকায়  একাধিক দুর্ঘটনা ঘটে। তাদের নিয়ে ব্যস্ত ছিলাম।  আচমকাই সুশান্ত রায় নামে এক সিভিক ভলেন্টিয়ার আসে । তিনি জানান, তাঁর পেটে ব্যথা হচ্ছে এবং মাথা ঘুরছে। আমি তাঁর প্রাথমিক চিকিৎসার ব্যবস্থা করেছিলাম। হঠাৎ করে আমার সঙ্গে দুর্ব্যবহার করতে থাকেন। আমাকে হুমকি দিয়ে বলেন, ‘আরজি করে কী হয়েছে জানেন তো ?” তবে এই ঘটনার পর মহিলা চিকিৎসক হাসপাতালকে পুরো ঘটনাটি জানায়। ইতিমধ্যেই এই ঘটনা নিয়ে এবার সরব হয়েছেন জেলার উপমুখ্য স্বাস্থ্য আধিকারিক সূবর্ণ গোস্বামী। তিনি স্পষ্টভাবে জানিয়ে দিয়েছেন, ’ আমরা চাই, অবিলম্বে ওই সিভিক ভলান্টিয়ারকে গ্রেফতার করা হোক। আমাদেরকে হাসপাতালের চিকিৎসক থেকে সমস্ত স্বাস্থ্যকর্মীর নিরাপত্তা সুনিশ্চিত করতে হবে।‘  অভিযুক্তকে গ্রেফতার করেছে পুলিশ। 

উল্লেখ্য , বৃহস্পতি বার রাতে আর জি কর মেডিক্যাল কলেজ হাসপাতালে এক মহিলা চিকিৎসকে ধর্ষণ করে খুন করে সিভিক   ভলেন্টিয়ার। আর তা নিয়ে উত্তাল রাজ্য- রাজনীতি। এই আবহে ফের সিভিক  ভলেন্টিয়ারের বিরুদ্ধে অভিযোগ উঠল ভাতার স্টেট জেনারেল হাসপাতালে।

বাংলায় প্রথম দফার ১৯ প্রার্থীর বিরুদ্ধে খুনের মামলা, কতজন ধর্ষণের আসামি?

‘দাগ আচ্ছে হ্যায়’, প্রথম দফায় বিজেপির ৭০ শতাংশ প্রার্থীই ‘দাগি’

প্রথম দফায় শুভেন্দু অধিকারীর নন্দীগ্রাম-সহ ৬৬ আসনে ‘রেড অ্যালার্ট’ জারি

মহিলা সংরক্ষণ ও লোকসভার আসন বৃদ্ধি বিল পাশ করাতে পারল না মোদি সরকার

জ্যান্ত পিঁপড়ে পাচারের দায়ে জরিমানাসহ ১ বছর কারাদণ্ড চিনা ব্যক্তির

সোমেই পুরোপুরি থামবে যুদ্ধ! পাকিস্তানে দ্বিতীয় দফার বৈঠকে বসছে আমেরিকা-ইরান

0:00