Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

রেললাইনের ধারে অর্ধনগ্ন পোড়া দেহ উদ্ধার, হাড়হিম কাণ্ডে চাঞ্চল্য

Share:

নিজস্ব প্রতিনিধি, বসিরহাট : বসিরহাটে ঘটে গিয়েছে হাড়হিম করা ঘটনা। রেললাইনের ধার থেকে উদ্ধার হল দগ্ধ অর্ধনগ্ন দেহ। জানা গিয়েছে, মৃতের পরিচয় বলতে জানা গিয়েছে দেহটি পুরুষের। মৃতদেহ উদ্ধারের পর চাঞ্চল্য ছড়িয়েছে গোটা এলাকায়।

জানা গিয়েছে, বসিরহাটের মাটিয়া থানা এলাকার ঘোড়ারস ও মালতিপুর রেলস্টেশনের মাঝে একটি ফাঁকা জায়গায় রেললাইনের ধারে পোড়া কিছু পড়ে থাকে দেখে স্থানীয়রা। প্রথমে বিষয়টি বুঝতে না পরলেও সামনেই গিয়ে তাঁরা দেখতে পান একটি দগ্ধ দেহ পড়ে রয়েছে।

দেহটি দেখতে পেয়েই স্থানীয়রা পুলিশে খবর দেয়। খবর পেয়েই দ্রুত ঘটনাস্থলে পৌঁছয় বসিরহাট থানার পুলিশ। তাঁরে এসেই চারদিক আটকে প্রথমে দেহ উদ্ধার করে। দগ্ধ দেহটি ময়নাতদন্তের জন্য পাঠিয়ে দিয়েছে পুলিশ।

পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, অর্ধনগ্ন পোড়া দেহটি একজন পুরুষের। কিন্তু তাঁর আসল পরিচয় এখনও জানতে পারেনি পুলিশ। ঘটনার খবর জানাজানি হতেই মুহূর্তের মধ্যে চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে গোটা এলাকায়৷ মৃতের আসল পরিচয় জানতে তদন্ত শুরু করেছে পুলিশ।

রেল লাইন সংলগ্ন এলাকায় তল্লাশি অভিযান চালানোর সঙ্গে এলাকায় খোঁজ করছে পুলিশ। ঘটনাটি খুন নাকি আত্মহত্যা জানার চেষ্টা করছে পুলিশ। রেললাইনের ধারে পোড়া দেহ পাওয়া গেলেও কোনও সুইসাইড নোট আশেপাশে মেলেনি। অর্ধনগ্ন অবস্থায় কেউ রেললাইনের ধারে গায়ে আগুন দিয়ে আত্মহত্যা করবে এই নিয়েও শুরু হয়ে ধন্ধ। ওই ব্যক্তিকে কোথাও খুন করে রেল লাইনের ধারে এনে পুড়িয়ে প্রমাণ লোপাটের চেষ্টা হয়েছে কিনা জানার চেষ্টা করছে পুলিশ।

১৮দিন ধরে নিখোঁজ ব্যবসায়ী, ইছামতীর তীরে উদ্ধার পচাগলা দেহ

নদিয়ায় সাত সকালে ক্ষতবিক্ষত দেহ উদ্ধারে চাঞ্চল্য, পরিকল্পিত খুনের দাবি পরিবারের, তদন্তে পুলিশ।

কেষ্টপুর বাগজোলা খালে অজ্ঞাতপরিচয় ব্যক্তির মৃতদেহ উদ্ধার

সোনাঝুরিতে উদ্ধার মহিলার রক্তাক্ত দেহ

বিয়ের ৪ মাসের মাথায় অস্বাভাবিক মৃত্যু গৃহবধূর, আটক হোমগার্ড স্বামী সহ ৪

হোস্টেলের শৌচালয় থেকে একাদশ শ্রেণির ছা্ত্রীর ঝুলন্ত দেহ উদ্ধার

বাঙালি শ্রমিককে কুপিয়ে খুন! উদ্ধার টুকরো টুকরো বস্তাবন্দি দেহ

ফের IIT খড়্গপুরে ছাত্রের ঝুলন্ত দেহ উদ্ধার, চতুর্থ বর্ষের ছাত্রের মৃত্যুতে চাঞ্চল্য

লড়াই করেও গুজরাতের কাছে হেরে গেল কেকেআর

‘দিল্লি থেকে এল গাই, সাথে এল মোটা ভাই’, শাহ-এজেন্সিকে কটাক্ষ মমতার

‘‌আমি আইনি পদক্ষেপ করব’‌, এজেন্সির অপব্যবহার নিয়ে সুর সপ্তমে মমতার

হেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

0:00