নিজস্ব প্রতিনিধি : কেষ্টপুরের বাগজোলা খাল থেকে উদ্ধার অজ্ঞাতপরিচয় ব্যক্তির মৃতদেহ। সোমবার সকালে কেষ্টপুর বাগজোলা খালে কিছু ভাসতে দেখে স্থানীয়রা। পুলিশকে খবর দিলে এসে দেহ উদ্ধার করেছে। অজ্ঞাতপরিচয় ব্যক্তির দেহ উদ্ধারে চাঞ্চল্য ছড়িয়েছে।
সূত্রের খবর, সোমবার সকালে উদয়নপল্লি ক্লাবের পাশে কেষ্টপুর বাগজোলা খালে স্থানীয়রা দেহটি ভেসে থাকতে দেখে স্থানীয়রা। দ্রুত তাঁরা খবর দেয় নিউটাউন থানায়। খবর পেয়েই ঘটনাস্থলে পৌঁছেছে বিধাননগর ইলেকট্রনিক্স কমপ্লেক্স থানার পুলিশ। স্থানীয়দের চেষ্টায় মৃতদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে পুলিশ। মৃতদেহটি উদ্ধার করার পর এলাকার কেউ তাঁকে চিনতে পারেনি। মৃত ব্যক্তি এলাকার নয় বলে জানিয়েছেন স্থানীয়রা।
জানা গিয়েছে, কেষ্টপুরের দিক থেকে নিউ টাউন লোহাপুলের দিকে এই মৃতদেহটি ভেসে এসেছিল। সকালের দিকে স্থানীয়রাই প্রথমে বাগজোলা খালে কিছু ভাসতে দেখেন। প্রথমে বোঝা না গেলেও পরে সেটিকে দেখে তাঁরা বুঝতে পারেন মৃতদেহ ভাসছে। তড়িঘড়ি থানায় খবর দেওয়া হলে ব্যবস্থা নেওয়া হয়েছে। ওই ব্যক্তি কোথা থেকে এলেন, কারাই বা তাঁকে সেখেনে ফেলে গিয়েছে কিছু জানা যাচ্ছে না। ময়নাতদন্তের রিপোর্ট হাতে আসলেই মৃত্যুর আসল কারণ জানা যাবে। ওই ব্যক্তির কোন সময়ে মৃত্যু হয়েছে সেটাও জানা যাবে। গোটা এলাকার সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখা হচ্ছে। ওই ব্যক্তিকে অন্যত্র খুন করে এখানে এনে ফেলে দেওয়া হয়েছে কিনা সেটাই জানার চেষ্টা করছে। পাশাপাশি স্থানীয়দের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। কেউ কিছু দেখতে পেয়েছেন কিনা তা নিয়েও চলছে জিজ্ঞাসাবাদ। এই ঘটনায় চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে।