হোস্টেলের শৌচালয় থেকে একাদশ শ্রেণির ছা্ত্রীর ঝুলন্ত দেহ উদ্ধার

Share:

নিজস্ব প্রতিনিধি, পাঁশকুড়া : মেয়েদের হোস্টেলের শৌচালয় থেকে একাদশ শ্রেণির ছা্ত্রীর ঝুলন্ত দেহ উদ্ধার। এই ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে পাঁশকুড়ার উত্তর মেচগ্রামে এক নম্বর গ্রাম পঞ্চায়েত এলাকার বীণাপাণি গুরুকুল হোস্টেলে। বছর ১৭-র ওই ছাত্রীর মৃত্যুর তদন্তে নেমেছে পাঁশকুড়া থানার পুলিশ।

জানা গিয়েছে, সোমবার দুপুরে হোস্টেলের শৌচালয়ে তাঁকে ঝুলন্ত অবস্থায় দেখতে পায় তাঁর বন্ধুরা। তাঁরাই চিৎকার শুরু করে। তারপরেই খবর দেওয়া হয় হস্টেল কর্তৃপক্ষকে। দ্রুত শৌচালয়ে েসে তাঁরা দেখেন ছাত্রীটি শৌচালয়ে ঝুলছে। তাঁরাই খবর দেয় পুলিশে। খবর পেয়ে ঘটনাস্থলে দ্রুত পৌঁছয় পাঁশকুড়া থানার পুলিশ। তাঁরাই দেহ উদ্ধার করে পাঁশকুড়া সুপার স্পেশালিটি হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করেন।

সূত্রের খবর, মৃত ছাত্রী পশ্চিম মেদিনীপুরের কলাইকুণ্ডার বাসিন্দা। বীণাপাণি গুরুকুল হোস্টেলে থাকত একাদশ শ্রেণীর ওই ছাত্রী। আবাসিক স্কুলে বিজ্ঞান বিভাগে সে পড়াশোনা করত। নবম শ্রেণি থেকে ওই স্কুলেই সে পড়াশোনা করছে বলে জানা গিয়েছে। পড়াশোনার পাশাপাশি নাচ, আবৃতি সহ সব বিষয়ে পারদর্শী ছিল সে।  খুবই মেধাবী ছাত্রী হিসবে তাঁর পরিচয় ছিল। কি কারনে মৃত্যু হয়েছে, তা স্পষ্ট নয়।

তবে পরিবারের অভিযোগ, ওই  আবাসিক স্কুলে সিনিয়ারদের দাদাগিরি চলত। ছাত্রীকে নানান ভাবে অত্যাচার করা হতো। মৃত ছাত্রী বাড়িতে ফোন কের অত্যাচারিত হওয়ার আভাস দিয়েছিল। ছাত্রী মৃত্যুতে নিজেদের গাফিলতির কথা স্বীকার করে নেয় স্কুল কর্তৃপক্ষ। নিজেদের মেয়ের মৃত্যুর সঠিক তদন্তের দাবি জানিয়েছে পরিবার। ওই ছাত্রীর সহপাঠীদের জিজ্ঞাসাবাদ করছে পুলিশ। কীভাবে ঘটানি ঘটেছে তা জানতেই চলছে জিজ্ঞাসাবাদ।

কৃষ্ণনগরের ঈশিতা খুনে গ্রেফতার ‘প্রেমিক’ দেশরাজ, পৈত্রিক বাড়িতেই ৭দিন লুকিয়ে

আরামবাগ থেকে গোঘাট! অজ্ঞাত পরিচয় মহিলার দেহ উদ্ধারে চাঞ্চল্য

১৮দিন ধরে নিখোঁজ ব্যবসায়ী, ইছামতীর তীরে উদ্ধার পচাগলা দেহ

প্রেমিকের বিশ্বাসঘাতকতা, অন্য মেয়ের সঙ্গে সংসার, সহ্য করতে না পেরে মৃত্যুর কোলে নাবালিকা

স্বামীর কর্মচারীর সঙ্গে প্রেম, পথের কাঁটা সরাতে খুন করে গ্রেফতার স্ত্রী-কারিগর

পুত্রবধূকে বাঁচাতে গিয়ে ছেলের হাতে খুন বাবা, গ্রেফতার নেশাগ্রস্থ ছেলে

কুলটিতে শুটআউটের ঘটনায় পুলিশের জালে ৩, সিসিটিভি ফুটেজ প্রকাশ্যে

নদিয়ায় সাত সকালে ক্ষতবিক্ষত দেহ উদ্ধারে চাঞ্চল্য, পরিকল্পিত খুনের দাবি পরিবারের, তদন্তে পুলিশ।

লড়াই করেও গুজরাতের কাছে হেরে গেল কেকেআর

‘দিল্লি থেকে এল গাই, সাথে এল মোটা ভাই’, শাহ-এজেন্সিকে কটাক্ষ মমতার

‘‌আমি আইনি পদক্ষেপ করব’‌, এজেন্সির অপব্যবহার নিয়ে সুর সপ্তমে মমতার

হেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

[hls_player autoplay="1" fullscreen="1" unmute="0"]