সোনাঝুরিতে উদ্ধার মহিলার রক্তাক্ত দেহ

Share:

নিজস্ব প্রতিনিধি, বোলপুর : দুদিনের ছুটি পেলেই বাঙালি ঘুরে আসতে ভালবাসে খোয়াই, সোনাঝুরির হাট-সহ বোলপুরের একাধিক জায়গায়। সেই পর্যটনস্থলেই সাতসকালে চাঞ্চল্য। বৃহস্পতিবার সকালে অজ্ঞাতপরিচয় এক মহিলার রক্তাক্ত মৃতদেহ উদ্ধার করল পুলিশ। মৃতদেহ উদ্ধার হওয়ার পরেই চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে সোনাঝুরি খোয়াই এলাকায়।

সূত্রের খবর, বৃহস্পতিবার সকালে গলায় ওড়না বাঁধা অবস্থায় জঙ্গলের ধারে একটি দেহ পড়ে থাকতে দেখেন স্থানীয়রা। প্রথমে বুঝতে না পারলেও পরে থানায় খবর দেয় তাঁরাই। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছেছে পুলিশ। তাঁরাই দেহ উদ্ধার করে।প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা গিয়েছে, মৃত মহিলাকে এলাকার কেউ চিনতে পারেনি। তাঁর মুখে ও চোখে আঘাতের চিহ্ন রয়েছে। সেই চিহ্ন দেখে পুলিশের প্রাথমিক অনুমান, এই মহিলাকে অন্যত্র খুন করে এখানে ফেলে যাওয়া হয়েছে। যাতে কেউ চিনতে না পারে, তারজন্য মুখে চোখ থেঁতলে দেওয়া হয়েছে।  বিষয়টির গুরুত্ব বুঝে ঘটনাস্থলে পৌঁছান শান্তিনিকেতন থানার ওসি ডলিম মণ্ডল। মৃতদেহটি ময়নাতদন্তে পাঠানো হয়েছে। গোটা ঘটনার তদন্ত শুরু করেছে শান্তিনিকেতন থানার পুলিশ।

সূত্রের খবর, সোনাঝুড়ি হাটের কাছে খোয়াইয়ের তীরে একাধিক সিসি ক্যামেরা রয়েছে। সেই ছবি দেখে খুনিদের ধরার চেষ্টা করা হচ্ছে। সেই ফুটেজ খতিয়ে দেখছে পুলিশ। এই ঘটনায় একাধিক ব্যক্তি জড়িত থাকতে পারে বলে মনে করা হচ্ছে। শীঘ্রই এই ঘটনার রহস্যভেদ করা সম্ভব হবে বলে আশা প্রকাশ করেছেন তদন্তকারী অফিসাররা। পাশাপাশি মৃত মহিলার পরিচয় জানারও চেষ্টা করা হচ্ছে। আশে পাশের হোটেল, রিসর্টেও খোঁজ নেওয়া হচ্ছে।

কৃষ্ণনগরের ঈশিতা খুনে গ্রেফতার ‘প্রেমিক’ দেশরাজ, পৈত্রিক বাড়িতেই ৭দিন লুকিয়ে

আরামবাগ থেকে গোঘাট! অজ্ঞাত পরিচয় মহিলার দেহ উদ্ধারে চাঞ্চল্য

১৮দিন ধরে নিখোঁজ ব্যবসায়ী, ইছামতীর তীরে উদ্ধার পচাগলা দেহ

স্বামীর কর্মচারীর সঙ্গে প্রেম, পথের কাঁটা সরাতে খুন করে গ্রেফতার স্ত্রী-কারিগর

পুত্রবধূকে বাঁচাতে গিয়ে ছেলের হাতে খুন বাবা, গ্রেফতার নেশাগ্রস্থ ছেলে

কুলটিতে শুটআউটের ঘটনায় পুলিশের জালে ৩, সিসিটিভি ফুটেজ প্রকাশ্যে

নদিয়ায় সাত সকালে ক্ষতবিক্ষত দেহ উদ্ধারে চাঞ্চল্য, পরিকল্পিত খুনের দাবি পরিবারের, তদন্তে পুলিশ।

বাঁশদ্রোণীতে প্রকাশ্যে স্ত্রীকে কুপিয়ে খুনের চেষ্টা, রক্তাক্ত অবস্থায় ছুটছেন মহিলা

লড়াই করেও গুজরাতের কাছে হেরে গেল কেকেআর

‘দিল্লি থেকে এল গাই, সাথে এল মোটা ভাই’, শাহ-এজেন্সিকে কটাক্ষ মমতার

‘‌আমি আইনি পদক্ষেপ করব’‌, এজেন্সির অপব্যবহার নিয়ে সুর সপ্তমে মমতার

হেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

[hls_player autoplay="1" fullscreen="1" unmute="0"]