Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

কল সেন্টারের আড়ালে প্রতারণা, চার তরুণী সহ গ্রেফতার ৮ জন

Share:

নিজস্ব প্রতিনিধি : ফের কল সেন্টার চালানোর নাম করে প্রতারণার ছক বানচাল করে দিল পুলিশ। সম্প্রতি চার তরুণী সহ আট জনকে গ্রেফতার করেছে আসানসোল সাইবার থানার পুলিশ। তাদের জেরা করে এদের সঙ্গে আর কারা কারা জড়িত, পুলিশ তা জানার চেষ্টা করছে।

জানা গিয়েছে, গোপন সূত্রে খবর পেয়ে আসানসোলের কল্যাণপুর আইটি পার্কে তল্লাশি চালায় পুলিশ। কম্পিউটার সহ বেশ কিছু নথি বাজেয়াপ্ত করা হয়েছে। সাইবার থানার এস পি বিশ্বজিৎ নস্কর জানান, কল্যাণপুরের আইটি পার্কে ভুয়ো কল সেন্টার খুলেছিলেন ধৃতরা। গ্রাহকদের ফোন করে পুরস্কারের লোভ দেখিয়ে তাঁদের ব্যাঙ্কের তথ্য হাতিয়ে নিয়ে আর্থিক প্রতারণা করা হত। এই প্রতারণাচক্রের সঙ্গে আর কেউ জড়িত রয়েছেন কিনা, পুলিশ তা তদন্ত করে দেখছে। তদন্তকারীরা জানিয়েছেন, ধৃতদের জেরা করে কীভাবে এই প্রতারণাচক্র কাজ চালাত, পুলিশ তা দেখছে। পুলিশ অনেকদিন ধরেই এই ধরনের কাজকর্ম চলার কথা জানতে পেরেছিল। শেষ পর্যন্ত আট জনকে গ্রেফতার করল পুলিশ। জানা যায়, প্রথমে আট জনকে আটক করা হয়, পরে তাদের গ্রেফতার করা হয়। 

এর আগে কলকাতার কাছে সেক্টর ফাইভ এলাকায় ভুয়ো কল সেন্টার চালানোর নাম করে প্রতারণা চলত। সেক্টর ফাইভ এলাকায় এই ধরনের ঘটনা আগে অনেক ঘটেছে। এবার আসানসোলের আই টি পার্কেও এই ধরনের ঘটনা ঘটল।

জালিয়াতির সব সীমা পার , তিনশোর বেশি সিমকার্ড সহ গ্রেফতার দুই ভাই

SSC ভবন আসার আগেই আটক সুমন বিশ্বাস, অভিযান রুখতে প্রস্তুত পুলিশ

শিশু মৃত্যুকে ঘিরে অগ্নিগর্ভ হাওড়া, জিটি রোডে বিক্ষোভ, মোতায়েন পুলিশ ও র‍্যাফ

খাটের নিচ থেকে উদ্ধার যুবতীর দেহ, একরত্তি ছেলেকে নিয়ে পলাতক স্বামী

মর্মান্তিক মৃত্যু, জমি বিবাদ ঘিরে পুলিশের মারে মৃত্যু বৃদ্ধের, অবরোধ বিক্ষোভ

বাংলাদেশি মডেল শান্তা পালকে ভুয়ো নথি তৈরি করে দেওয়ার ঘটনায় মেমারি থেকে গ্রেফতার আরও এক

নাবালিকাদের দিয়ে দেহব্যবসা, ৪ জনকে ২০ বছরের সাজা আদালতের

নবান্ন অভিযান আটকাতে প্রস্তুত পুলিশ, সচল মঙ্গলাহাটও

লড়াই করেও গুজরাতের কাছে হেরে গেল কেকেআর

‘দিল্লি থেকে এল গাই, সাথে এল মোটা ভাই’, শাহ-এজেন্সিকে কটাক্ষ মমতার

‘‌আমি আইনি পদক্ষেপ করব’‌, এজেন্সির অপব্যবহার নিয়ে সুর সপ্তমে মমতার

হেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

0:00