Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

জায়গা ছাড়লেন অধিনায়ক,দিল্লি জার্সিতে চার নম্বরেই নামছেন কোহলি

Share:

নিজস্ব প্রতিনিধি : বৃহস্পতিবার(৩০ জানুয়ারি) থেকে শুরু হচ্ছে দিল্লির অরুণ জেটলি স্টেডিয়ামে রঞ্জি ট্রফির ম্যাচ। ভারতীয় ক্রিকেট বোর্ড আগেই নির্দেশ দিয়েছিল প্রত্যেক ক্রিকেটারকে ঘরোয়া ম্যাচ খেলতেই হবে। সেই মোতাবেক টিম ইন্ডিয়ার বিভিন্ন খেলোয়াড়রা রনজি ট্রফিতে অংশগ্রহণ করলেও বিরাট কোহলি চোটের কারণে তা খেলতে পারেননি। তবে এবার সেই দীর্ঘ চোটের ব্যথা কাটিয়ে দিল্লিতে রঞ্জি ম্যাচ খেলতে চলেছেন তিনি। বিরাটকে অধিনায়কের কথা বললে তিনি দলকে নেতৃত্ব দিতে রাজি হননি। কার্যত দিল্লির ওই ম্যাচে অধিনায়কত্ব করবেন আয়ুষ বাদোনি। খেলার লাইভ স্ট্রিমিংও হবে।

কোহলিকে তাঁর প্রিয় চার নম্বরেই দেখা যাবে। দিল্লির বর্তমান অধিনায়ক আয়ুশ বাদোনি সাধারণত চার নম্বরে ব‌্যাটিং করেন। কিন্তু কোহলি খেলছেন বলে, নিজের পছন্দের স্লট ছেড়ে দিচ্ছেন দিল্লি অধিনায়ক। চার নম্বরেই ব‌্যাট করতে যাচ্ছে বিরাট। জন্টি সিন্ধুর বদলে দিল্লির হয়ে খেলবেন বিরাট। দীর্ঘ ১২ বছর পর রঞ্জি ট্রফি খেলবেন কোহলি। বিরাটের ফর্ম দেখার জন্য অপেক্ষা করছেন ক্রিকেটপ্রেমীরা।

অস্ট্রেলিয়া সফরে বিপর্যয়ের পর জাতীয় ক্রিকেটারদের ঘরোয়া ক্রিকেট খেলা বাধ‌্যতামূলক করে দিয়েছে ভারতীয় বোর্ড। যার পর রোহিত শর্মা, যশস্বী জয়সওয়াল, শুভমান গিল, রবীন্দ্র জাদেজা, ঋষভ পন্থদের মতো মহাতারকাদের নিজ-নিজ রাজ‌্যের হয়ে রনজি ট্রফি ম‌্যাচে নেমে পড়তে দেখা গিয়েছে। শুধু চোটের কারণে বাদ ছিল কোহলি। তবে এবরা চোট সারিয়ে দীর্ঘ বছর পর রঞ্জিতে নামছে বিরাট।প্রত‌্যাবর্তন ম‌্যাচে জিতে শেষ করার লক্ষ‌্য রয়েছে কোহলির।

‘এখন নতুন নেতা তৈরির সময়’, মুম্বইয়ের অধিনায়কত্ব ছাড়লেন অজিঙ্ক রাহানে

ফের দিল্লির একাধিক স্কুলে বোমা হামলার হুমকি, ঘটনাস্থলে পুলিশ ও বম্ব স্কোয়াড

রোহিত শর্মা-বিরাট কোহলিকে ‘চরম ভুল’ শুধরে নিল আইসিসি

অভিযোগ শোনার সময়েই মুখ্যমন্ত্রীকে কষে থাপ্পড়, আটক হামলাকারী

সাত সকালে দিল্লিতে বোমাতঙ্ক,৫০টির বেশি স্কুলে হুমকি মেল

ওয়াংখেড়েতে ধোনি-কোহলিদের সঙ্গে ক্রিকেট ম্যাচ খেলবেন মেসি!

রোহিত, কোহলির বিকল্প কে? ১৪ বছরের ব্যাটারের জন্য বিশেষ ব্যবস্থা বোর্ডের

বিদেশি সাইবার চক্রের পর্দাফাঁস, দিল্লি থেকে ৩ নাইজেরিয়ান নাগরিক গ্রেফতার

লড়াই করেও গুজরাতের কাছে হেরে গেল কেকেআর

‘দিল্লি থেকে এল গাই, সাথে এল মোটা ভাই’, শাহ-এজেন্সিকে কটাক্ষ মমতার

‘‌আমি আইনি পদক্ষেপ করব’‌, এজেন্সির অপব্যবহার নিয়ে সুর সপ্তমে মমতার

হেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

0:00