অভিযোগ শোনার সময়েই মুখ্যমন্ত্রীকে কষে থাপ্পড়, আটক হামলাকারী

Share:

নিজস্ব প্রতিনিধি, নয়াদিল্লি: সাপ্তাহিক জনশুনানির সময় দিল্লির মুখ্যমন্ত্রী রেখা গুপ্তার উপর হামলা। বুধবার মুখ্যমন্ত্রীর বাসভবনে জনশুনানির সময় এই ঘটনাটি ঘটে। অভিযুক্ত ব্যক্তিকে হেফাজতে নেওয়া হয়েছে।

মুখ্যমন্ত্রীর বাসভবনের কর্মকর্তাদের মতে, যখন মুখ্যমন্ত্রী একটি জনশুনানিতে ব্যস্ত ছিলেন, তখন একজন ব্যক্তি নিজের অভিযোগ নিয়ে তাঁর কাছে যান। এই সময় তিনি মুখ্যমন্ত্রীকে চড় মারেন। অভিযুক্ত ব্যক্তিকে তৎক্ষণাৎ হেফাজতে নেয় পুলিশ।

দিল্লি বিজেপির মুখপাত্র প্রবীণ শঙ্কর এ প্রসঙ্গে জানিয়েছেন , গণশুনানির অজুহাতে এক ব্যক্তি মুখ্যমন্ত্রী গুপ্তের কাছে এসেছিলেন। তিনি প্রথমে মুখ্যমন্ত্রীকে কিছু কাগজপত্র দেন। তারপর চিৎকার শুরু করেন এবং রেখা গুপ্তাকে চড় মারেন। অভিযুক্তকে সিভিল লাইনস থানায় নিয়ে যাওয়া হয়েছে। বছর ৩৫ এর ওই যুবক যেভাবে মুখ্যমন্ত্রীর উপর হামলা চালিয়েছে তা অত্যন্ত নিন্দনীয় বলে মনে করছে দিল্লি বিজেপি। বিজেপি নেতা রমেশ বিধুরী বলেছেন , “আমার মনে হয় রেখা গুপ্তার উপর হামলার এই প্রচেষ্টা জনশুনানিকে ব্যাহত করার উদ্দেশ্যে করা হয়েছে।”

বিজেপি নেতা তাজিন্দর বাগ্গা আবার বলেছেন যে জনশুনানির সময় দিল্লির মুখ্যমন্ত্রী রেখা গুপ্তার উপর হামলার খবরে আমি মর্মাহত। আমি তার নিরাপত্তা এবং দ্রুত আরোগ্য কামনা করি।
মুখ্যমন্ত্রী রেখা গুপ্তার উপর হামলার নিন্দা করেছে আম আদমি পার্টি। আম আদমি পার্টির নেতা অনুরাগ ধান্ডা বলেছেন যে দিল্লি পুলিশ বিষয়টি তদন্ত করছে। এই ধরনের বিষয়ে আমাদের দলের স্পষ্ট অবস্থান রয়েছে।

মুখ্যমন্ত্রীকে চড় মারার জের, সরানো হল দিল্লির পুলিশ কমিশনারকে

ফের দিল্লির একাধিক স্কুলে বোমা হামলার হুমকি, ঘটনাস্থলে পুলিশ ও বম্ব স্কোয়াড

‘নিজের ঝুঁকিতে আসুন’,কুণাল কামরাকে হুমকি দিয়ে নিজেই বিপাকে দিল্লির মুখ্যমন্ত্রী রেখা গুপ্তা

সাত সকালে দিল্লিতে বোমাতঙ্ক,৫০টির বেশি স্কুলে হুমকি মেল

বিদেশি সাইবার চক্রের পর্দাফাঁস, দিল্লি থেকে ৩ নাইজেরিয়ান নাগরিক গ্রেফতার

নারকীয়তা, দিল্লিতে সুটকেসবন্দি নাবালিকার অর্ধনগ্ন দেহ উদ্ধারে চাঞ্চল্য

দিল্লি বিমানবন্দরে টানা ৯০ দিন বন্ধ ১১৪টি বিমানের ওঠানামা

দেশে ৬০০০ করোনা অ্যাক্টিভ, কোভিড আক্রান্তে তৃতীয় বাংলা

লড়াই করেও গুজরাতের কাছে হেরে গেল কেকেআর

‘দিল্লি থেকে এল গাই, সাথে এল মোটা ভাই’, শাহ-এজেন্সিকে কটাক্ষ মমতার

‘‌আমি আইনি পদক্ষেপ করব’‌, এজেন্সির অপব্যবহার নিয়ে সুর সপ্তমে মমতার

হেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

[hls_player autoplay="1" fullscreen="1" unmute="0"]