বিদেশি সাইবার চক্রের পর্দাফাঁস, দিল্লি থেকে ৩ নাইজেরিয়ান নাগরিক গ্রেফতার

Share:

নিজস্ব প্রতিনিধি, নয়াদিল্লি : দিল্লিতে বড় সাইবার চক্রের পর্দাফাঁস করল কলকাতা সাইবার থানা। বিদেশি সাইবার চক্রের পর্দাফাঁস করে  দিল্লি থেকে নাইজেরিয়ান নাগরিককে গ্রেফতার করল পুলিশ। ফেক ইমেল, হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট ও জাল নথিপত্র তৈরি করে কোটি টাকার প্রতারণা চালানোর অভিযোগ উঠেছে। দিল্লির চন্দরবিহার, নিলোঠি এলাকা থেকে নাইজেরিয়ার ৩ নাগরিককে গ্রেফতার করা হয়েছে।

একটি  অভিযোগ জমার পরার পর থেকে ঘটনার সূত্রপাত। গত মে মাসে একটি অভিযোগ জমা পড়ে।  অভিযোগকারীকে ‘Abbott Pharmaceutical UK’ ও ‘WHO’-র নামে ভুয়ো নথি ও হোয়াটসঅ্যাপ মেসেজের মাধ্যমে ১ কোটি ১০ লক্ষ ৪১ হাজার ২৫০ টাকার লোভ দেখানো হয়েছিল।  এটি মূলত ‘Kola nut trading’-এর নামে একটি প্রতারণা চক্র। অভিযোগ পেয়েই তদন্তে নামে পুলিশ। তদন্তে জানা গিয়েছে, একটি ফোন থেকে ব্রিটেনের ২টি হোয়াটসঅ্যাপ নম্বর ব্যবহার করা হত। আইপি অ্যাড্রেসের খোঁজ করে জানা যায় সেটি মূসত নাইজেরিয়ার। তবে সেটি ভারতের রিলায়েন্স জিও আইপি থেকে ব্যবহার করা হচ্ছিল। প্রক্সি ব্যবহার করে অবস্থান গোপন করার প্রবল সম্ভাবনা।

গোপন সূত্রে খবর পেয়ে শনিবার অভিযান চালানো হয়েছিল দিল্লির চন্দরবিহার, নিলোঠি এলাকায়। সেখান থেকেই ৩জনকে গ্রেফতার করা হয়েছে। ধৃতরা  পিটার মার্সি ওলাওউমি ওরফে সোফিয়া (২৩), কিমেকও কাভিলিংস (৩৯),  আলেকজান্ডার সাকসেস ডিভাইন (২৩)। ধৃতদের কাছ থেকে  ১২টি অ্যান্ড্রয়েড ফোন, ৩টি কিপ্যাড মোবাইল, একটি রাউটার, একটি ল্যাপটপ, সেখানে অ্যাবট ফার্মা ইউকে ও হু-র জাল লেটারহেড মিলেছে। সিল ও লোগো সহ নথি তৈরির প্রমাণও মিলেছে। ওই ৩জনকেই গ্রেফতার করে জিজ্ঞআসাবাদ করা হচ্ছে।

পুলিশ জানিয়েছে, এই অভিযুক্তরা দীর্ঘদিন ধরে ভারতীয় নাগরিকদের টার্গেট করে আন্তর্জাতিক সংস্থার নাম ব্যবহার করে জালিয়াতি চালাচ্ছিল। এরা দেশজুড়ে ছড়ানো চক্রের অংশ। এই ঘটনায় আরও কয়েকজন জড়িত থাকতে পারে বলে মনে করা হচ্ছে। গোটা ঘটনার তদন্ত করতে বিস্তারিত তদন্তে নেমেছে কলকাতা সাইবার থানা।

বিশেষ প্রশিক্ষণ নেওয়ায় ৮ ইজরায়েলি গুপ্তচরকে গ্রেফতার ইরানের

পুত্রবধূকে বাঁচাতে গিয়ে ছেলের হাতে খুন বাবা, গ্রেফতার নেশাগ্রস্থ ছেলে

কলকাতায় ফের অবৈধ কলসেন্টারে প্রতারণা, পুলিশের জালে ১১

SSC দুর্নীতি মামলায় ফের গ্রেফতার জীবনকৃষ্ণ সাহা

বেলঘরিয়ায় শিক্ষক নিগ্রহের ঘটনায় পাল্টা অভিযোগ জানাতে থানায় ধৃত তরুণীর মা

ফের দিল্লির একাধিক স্কুলে বোমা হামলার হুমকি, ঘটনাস্থলে পুলিশ ও বম্ব স্কোয়াড

অভিযোগ শোনার সময়েই মুখ্যমন্ত্রীকে কষে থাপ্পড়, আটক হামলাকারী

সাত সকালে দিল্লিতে বোমাতঙ্ক,৫০টির বেশি স্কুলে হুমকি মেল

লড়াই করেও গুজরাতের কাছে হেরে গেল কেকেআর

‘দিল্লি থেকে এল গাই, সাথে এল মোটা ভাই’, শাহ-এজেন্সিকে কটাক্ষ মমতার

‘‌আমি আইনি পদক্ষেপ করব’‌, এজেন্সির অপব্যবহার নিয়ে সুর সপ্তমে মমতার

হেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

[hls_player autoplay="1" fullscreen="1" unmute="0"]