বিরাট কোহলি ও ভারতের ক্রিকেটাররা পাকিস্তানে খেলতে মরিয়া, বিস্ফোরক দাবি শোয়েব আখতারের

Share:

নিজস্ব প্রতিনিধি, রাওয়ালপিন্ডি: আইসিসি’র চ্যাম্পিয়ন্স ট্রফি নিয়ে ভারতীয় ক্রিকেট বোর্ডের সঙ্গে পাকিস্তান ক্রিকেট বোর্ডের সঙ্ঘাত তুঙ্গে। পাকিস্তানের মাটিতে ভারতীয় দল না পাঠানোর ব্যাপারে অনড় বিসিসিআই। উল্টোদিকে, এশিয়া কাপের মতো হাইব্রিড মডেলে চ্যাম্পিয়ন্স ট্রফি আয়োজনে নিজেদের আপত্তির কথা জানিয়ে দিয়েছেন পিসিবির কর্তারা। আর দুই দেশের ক্রিকেট বোর্ডের কর্তাদের লড়াইয়ের মধ্যেই বিরাট কোহলিদের নিয়ে বিস্ফোরক দাবি করেছেন পাকিস্তানের প্রাক্তন ক্রিকেটার শোয়েব আখতার। তাঁর দাবি, ‘পাকিস্তানের মাটিতে খেলতে ইচ্ছুক বিরাট কোহলি-সহ ভারতীয় দল। কিন্তু তাঁদের ইচ্ছাকে গুরুত্ব দিচ্ছে না ভারতীয় ক্রিকেট বোর্ডের কর্তারা।’ যদিও বিসিসিআইয়ের এক আধিকারিক রাওয়ালপিন্ডি এক্সপ্রেসের দাবিকে আজগুবি বলে উড়িয়ে দিয়েছেন।

আগামী ফেব্রুয়ারি মাসেই পাকিস্তানের মাটিতে আইসিসি’র চ্যাম্পিয়ন্স ট্রফির আসর বসার কথা। কিন্তু ভারতীয় দল নিরাপত্তার কারণে পাকিস্তানের মাটিতে গিয়ে খেলবে না বলে আইসিসিকে জানিয়ে দিয়েছেন বিসিসিআইয়ের কর্তারা। ভারতীয় দলের খেলা তৃতীয় কোনও দেশের মাটিতে করার দাবি জানিয়েছেন। কিন্তু সেই শর্তে রাজি নয় পাকিস্তান ক্রিকেট বোর্ড। গত মাসের শেষ সপ্তাহেই জট কাটাতে বৈঠকে বসেছিল আইসিসির গভর্নিং বডি। কিন্তু ওই বৈঠক মাত্র ২০ মিনিটেই ভেস্তে গিয়েছিল। আইসিসির বাকি দেশগুলি ভারত ও পাক ক্রিকেট বোর্ডকে নিজেদের মধ্যে কথা বলে সমস্যা মিটিয়ে নেওয়ার অনুরোধ জানিয়েছিল। কিন্তু তাতেও বরফ গলেনি।

চ্যাম্পিয়ন্স ট্রফি নিয়ে ভারত ও পাকিস্তান ক্রিকেট বোর্ড নিজেদের মনোভাবে অনড়ই রয়েছে। তার মধ্যেই এক টিভি চ্যানেলে এক আলোচনা অনুষ্ঠানে পাকিস্তানের প্রাক্তন ক্রিকেটার শোয়েব আখতার দাবি করেছেন, ‘পাকিস্তানের মাটিতে পাক খেলোয়াড়দের চেয়েও ভারতীয় খেলোয়াড়রা খেলতে বেশি আগ্রহী। ভারত যদি পাকিস্তানে খেলতে আসে তাহলে বিজ্ঞাপনবাবদ আয় আকাশ ছুঁয়ে যাবে। কিন্তু আমি জানি বিরাটরা পাকিস্তানে খেলতে মরিয়া হলেও সে দেশের সরকার, ভারতীয় ক্রিকেট দলকে আসতে দিচ্ছে না।’

প্রয়াত ক্রিকেটারদের পরিবারকে এককালীন অর্থ সাহায্যের ঘোষণা ভারতীয় ক্রিকেট বোর্ডের, প্রথম পর্বে সুবিধা পাচ্ছেন কারা ?

আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় ভারতের অন‍্যতম সেরা ব্যাটার চেতেশ্বর পুজারার

নির্বাচন কমিটির চেয়ারম্যান হিসেবে বাড়ল অজিত আগরকরের চুক্তির মেয়াদ

রোহিত শর্মা-বিরাট কোহলিকে ‘চরম ভুল’ শুধরে নিল আইসিসি

ওয়াংখেড়েতে ধোনি-কোহলিদের সঙ্গে ক্রিকেট ম্যাচ খেলবেন মেসি!

রোহিত, কোহলির বিকল্প কে? ১৪ বছরের ব্যাটারের জন্য বিশেষ ব্যবস্থা বোর্ডের

‘এত সহজেই ভুলে গেলেন..’, BCCI-কে খোঁচা পহেলগাঁওয়ে নিহত শুভমের স্ত্রীর

ছিটকে যাওয়া পন্থের জায়গায় সুযোগ পাওয়া বিশ্বরেকর্ডধারী ক্রিকেটারকে চেনেন?

লড়াই করেও গুজরাতের কাছে হেরে গেল কেকেআর

‘দিল্লি থেকে এল গাই, সাথে এল মোটা ভাই’, শাহ-এজেন্সিকে কটাক্ষ মমতার

‘‌আমি আইনি পদক্ষেপ করব’‌, এজেন্সির অপব্যবহার নিয়ে সুর সপ্তমে মমতার

হেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

[hls_player autoplay="1" fullscreen="1" unmute="0"]