নির্বাচন কমিটির চেয়ারম্যান হিসেবে বাড়ল অজিত আগরকরের চুক্তির মেয়াদ

Share:

নিজস্ব প্রতিনিধি: নির্বাচন কমিটির চেয়ারম্যান অজিত আগরকরের চুক্তি ২০২৬ সালের জুন পর্যন্ত বাড়িয়েছে ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই)। ২০২৩ সালের জুনে শুরু হয়েছিল তাঁর মেয়াদ। পরের বছর ২০২৪ সালে ভারত আইসিসি টুর্নামেন্টে খরার অবসান ঘটিয়ে টি-টোয়েন্টি বিশ্বকাপ এবং ২০২৫ এর শুরুতে চ্যাম্পিয়ন্স ট্রফি জিতেছিল। টেস্ট দলের চিত্তাকর্ষক পরিবর্তন ছাড়াও, টিম ইন্ডিয়া ঘরের মাঠে ২০২৩ সালের ওয়ানডে বিশ্বকাপের ফাইনালে পৌঁছেছিল।

আগরকরের চুক্তি ২০২৫ সালের ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের আগে রিনিউ করা হয়েছিল। “তাঁর আমলে ভারতীয় দল একাধিক শিরোপা জিতেছে এবং টেস্ট এবং টি-টোয়েন্টির পরিবর্তনও দেখেছে। বিসিসিআই তার চুক্তি ২০২৬ সালের জুন পর্যন্ত বাড়িয়েছে। কয়েক মাস আগে তিনি এই প্রস্তাব গ্রহণ করেছেন।”- এক সর্বভারতীয় সংবাদমাধ্যমকে বিসিসিআইয়ের একজন আধিকারিক জানিয়েছেন এই তথ্য। প্রাক্তন অলরাউন্ডারের অধীনে, ভারত একটি কঠিন পর্যায় অতিক্রম করেছে যার মধ্যে বিরাট কোহলি, রোহিত শর্মা এবং রবি অশ্বিনের বিদায় জড়িত ছিল। আগরকারের সময়ই ভাবা হয় রোহিত এবং বিরাট শুধু ওয়ানডে’তে খেলবেন। নতুন অধিনায়কদেরও বেছে নেওয়া হয়েছিল – টেস্টে শুভমান গিল এবং টি-টোয়েন্টিতে সূর্যকুমার যাদব।

বর্তমান নির্বাচন কমিটিতে আগারকর, এসএস দাস, সুব্রত বন্দ্যোপাধ্যায়, অজয় ​​রাত্রা এবং এস শরৎ রয়েছেন। তবে সেপ্টেম্বরে বার্ষিক সাধারণ সভার পর সিনিয়র নির্বাচন কমিটিতে কিছু পরিবর্তন আসবে বলে মনে করা হচ্ছে। ২০২১ সালের সেপ্টেম্বরে জুনিয়র নির্বাচন কমিটির চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করা এবং ২০২৩ সালের জানুয়ারিতে সিনিয়র নির্বাচন কমিটিতে পদোন্নতি পাওয়া শরৎ চার বছর পূর্ণ করবেন। জানা গিয়েছে যে বোর্ড তাঁর জায়গায় নতুন মুখ আনতে পারে। তবে, বোর্ড দাস এবং বন্দ্যোপাধ্যায়কে ধরে রাখবে কিনা তা স্পষ্ট নয়। বোর্ড বর্তমান দল নিয়ে সন্তুষ্ট বলে জানা গিয়েছে। প্যানেলে পরিবর্তন আসলেও একটি পরিবর্তনই আসবে।

বোর্ড সিনিয়র মহিলা এবং জুনিয়র পুরুষদের নির্বাচন কমিটির জন্যও আবেদনপত্র গ্রহণ করবে। মহিলা কমিটির চেয়ারম্যান নীতু ডেভিড, আরতি বৈদ্য এবং মিঠু মুখোপাধ্যায়ের সঙ্গে নির্বাচক হিসেবে পাঁচ বছর পূর্ণ করবেন। বোর্ডের নিয়ম অনুসারে, সদস্যরা কেবল পাঁচ বছরের জন্য তাদের পদ ধরে রাখতে পারবেন। আগামী বছর টি-টোয়েন্টি বিশ্বকাপের মধ্য দিয়ে এক গুরুত্বপূর্ণ মরসুমের সূচনা হবে। জুনিয়র নির্বাচন কমিটিতে রয়েছেন তিলক নাইডু, রণদেব বোস, হরবিন্দর সিং সোধি, পথিক প্যাটেল এবং কৃষ্ণ মোহন। বোর্ড জুনিয়র নির্বাচন কমিটিতেও কিছু পরিবর্তন আনতে আগ্রহী।

প্রয়াত ক্রিকেটারদের পরিবারকে এককালীন অর্থ সাহায্যের ঘোষণা ভারতীয় ক্রিকেট বোর্ডের, প্রথম পর্বে সুবিধা পাচ্ছেন কারা ?

আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় ভারতের অন‍্যতম সেরা ব্যাটার চেতেশ্বর পুজারার

এশিয়া কাপে অক্ষরের পরিবর্তে কেন শুভমন সহ অধিনায়ক? ব্যাখ্যা দিলেন আগরকর

রোহিত, কোহলির বিকল্প কে? ১৪ বছরের ব্যাটারের জন্য বিশেষ ব্যবস্থা বোর্ডের

‘এত সহজেই ভুলে গেলেন..’, BCCI-কে খোঁচা পহেলগাঁওয়ে নিহত শুভমের স্ত্রীর

ছিটকে যাওয়া পন্থের জায়গায় সুযোগ পাওয়া বিশ্বরেকর্ডধারী ক্রিকেটারকে চেনেন?

পাকিস্তানের কূটচালে ধরাশায়ী BCCI, ঢাকায় ACC-র বৈঠকে যোগ দিচ্ছেন রাজীব শুক্লা!

অগস্টে বাংলাদেশ সফরে যাচ্ছেন না রোহিত শর্মারা, জানিয়ে দিল বিসিসিআই

লড়াই করেও গুজরাতের কাছে হেরে গেল কেকেআর

‘দিল্লি থেকে এল গাই, সাথে এল মোটা ভাই’, শাহ-এজেন্সিকে কটাক্ষ মমতার

‘‌আমি আইনি পদক্ষেপ করব’‌, এজেন্সির অপব্যবহার নিয়ে সুর সপ্তমে মমতার

হেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

[hls_player autoplay="1" fullscreen="1" unmute="0"]