নিজস্ব প্রতিনিধিঃ অস্ট্রেলিয়া সফরে বিরাট কোহলির ব্যর্থতা এবার দেখা গেল রঞ্জি ট্রফিতে । মাত্র ১৫ বলে ৬ রানে বোল্ড হলেন কোহলি। আর তা দেখে কার্যত অবাক দর্শকেরা । বলা বাহুল্য , প্রায় ১২ বছর পর রঞ্জি ট্রফিতে খেলতে নামেন কোহলি । তাই এই ম্যাচ ঘিরে দর্শকদের উন্মাদনা ছিল তুঙ্গে । তবে শেষ পর্যন্ত কোহলির এই প্রত্যাবর্তন সুখকর হল না ।
বৃহস্পতিবার দিল্লি টস জিতে শুরুতে বোলিংয়ের সিদ্ধান্ত নেয়। সেইসময় থেকেই মাঠে বিরাটকে দেখার জন্য দর্শকদের মধ্যে উন্মাদনা ছিল তুঙ্গে । একেবারে বিনামূল্যে তাঁকে দেখার সুযোগ পেয়েছিলেন তাঁরা। কোহলি রঞ্জি খেলায় প্রতিযোগিতার আকর্ষণ বেড়ে গিয়েছিল। প্রথম দিন ফিল্ডিং করে দিল্লি তাই কোহলিকে ব্যাটিং করতে দেখা যায়নি ।
শুক্রবার দিল্লির হয়ে মাঠে নামে ব্যাটিংয়ে দুই ব্যাটার ঢুল এবং সনৎ সাংওয়ান। তারা আউট হলেই ব্যাট করতে নামলেন বিরাট । দিল্লির অরুণ জেটলি স্টেডিয়ামে তখন ‘কোহলি, কোহলি’ চিৎকার। প্রথম চার বলে কোনও রান পাননি কোহলি। শেষে ১৫ বলে মাত্র ৬ রান করে আউট হয়ে যান তিনি । হিমাংশু সাংওয়ানের বলে বোল্ড হন কোহলি। আর তিনি আউট হতেই দর্শকাসন ফাঁকা হতে শুরু করে। ম্যাচে প্রথমে ব্যাট করে রেলওয়েজ ২৪১ রান তুলেছিল। এখন রঞ্জি ট্রফির আরও একটি ম্যাচ রয়েছে । সেই ম্যাচে কেমন খেলবেন বিরাট সেটাই এখন মূল প্রশ্ন ।