তারাপীঠ মন্দিরে চালু পোশাক বিধি, স্বল্প পোশাকে প্রবেশ নিষিদ্ধ

নিজস্ব প্রতিনিধি,বীরভূম: তারাপীঠ মন্দিরে প্রবেশ করতে গেলে আপনি স্বল্প পোশাক পড়ে এলে মন্দিরের ভেতর প্রবেশ করতে পারবেন না।শুধু তাই নয়, কোন গামছা অথবা লুঙ্গি ও বারমুডা পরিধান করে মন্দিরে ভেতর প্রবেশের নিষেধাজ্ঞা জারি করা হয়েছে।সাধক বামাক্ষ্যাপার তীর্থভূমি পূর্ণভূমি বীরভূমের তারাপীঠ।তারামা তারাপীঠের আদি দেবী, ভক্তরা মনে করেন তারাপীঠ মন্দিরে(Tarapith Temple) কোন মনস্কামনা নিয়ে পুজো করলে তাদের […]
কুয়াশায় দুর্ঘটনা এড়াতে ট্রাক চালকদের চা-বিস্কুট বিতরণ পুলিশের

নিজস্ব প্রতিনিধি বীরভূম: শীতের সময় গাড়ির চালকদের অসাবধানতার ফলে একাধিক জায়গায় দুর্ঘটনার ছবি দেখতে পাওয়া যায়। তাই রাতে অথবা ভোরবেলায় কুয়াশার মধ্যে দুর্ঘটনা এড়াতে গাড়ি চালকদের চা-বিস্কুট খাওয়ানোর উদ্যোগ নিল বীরভূম জেলা পুলিশ(Birbhum District Police)। দীর্ঘক্ষণ গাড়ি চালানোর ফলে ক্লান্তি আসে এবং চোখ লেগে যায়। এর ফলে দুর্ঘটনা ঘটে থাকে। তাই, রাতে দুর্ঘটনা কমাতে সদাইপুর […]
বাংলাদেশে একের পর এক আইনজীবী সমিতিতে জয় হাসিনার দলের, চোখে ঘুম নেই ইউনূসের

নিজস্ব প্রতিনিধি, ঢাকা: বাংলাদেশের রাজনীতি থেকে আওয়ামী লীগকে নিশ্চিহ্ন করতে যখন পাক গুপ্তচর সংস্থা আইএসআইয়ের শরণাপন্ন মোল্লা মুহাম্মদ ইউনূস, ঠিক তখনই একের পর এক জেলায় আইনজীবী সমিতির নির্বাচনে জয়লাভ করছেন আওয়ামী লীগ পন্থীরা। আর তাতেই ঘুম উবেছে ইউনূস ও তার গ্যাংয়ের। মাত্র পাঁচ মাসের মধ্যেই আওয়ামী লীগ এভাবে ঘুরে দাঁড়াবে তা কল্পনাও করতে পারেননি আইএসআইয়ের […]
ধূপগুড়িতে মেয়ে পালিয়ে গিয়ে বিয়ে করায় ছেলের বাবাকে পিটিয়ে খুন

নিজস্ব প্রতিনিধি, জলপাইগুড়ি: মেয়ে পালিয়ে গিয়ে বিয়ে করে। এই অভিযোগে ছেলের পরিবারের ওপরে রাগ ছিল মেয়ের বাড়ির সদস্যদের। বাড়িতে চড়াও হয়ে মেয়ের বাড়ির লোকজন ছেলের বাবাকে পিটিয়ে খুন করে। এই ঘটনাটি ঘটে জলপাইগুড়ি জেলার ধূপগুড়িতে(Dhupguri)। নিহত ব্যক্তির নাম মুরারি মজুমদার। বয়স ৬০। পুলিশ এই খুনের ঘটনায় যুক্ত থাকার অভিযোগে তিনজনকে গ্রেফতার করেছে। ধূপগুড়ি ব্লকের সাকোয়াঝোড়া […]
নৈহাটিতে প্রকাশ্য দিবালোকে ব্যবসায়ী খুনে রাজনৈতিক কাজিয়া তুঙ্গে

নিজস্ব প্রতিনিধি নৈহাটি: উত্তর ২৪পরগনা জেলার নৈহাটিতে প্রকাশ্য দিবালোকে শুট আউট। এই ঘটনাকে কেন্দ্র করে রাজনৈতিক কাজিয়া তুঙ্গে উঠেছে। ব্যারাকপুরের সাংসদ পার্থ ভৌমিক(MP Partha Bhowmick) দাবি করেছেন এই খুনে মোট সাতজন ছিল। যারা খুন করেছে তাদের মধ্যে বেশ কয়েকজন প্রাক্তন সংসদ অর্জুন সিং – এর ঘনিষ্ঠ। যারা খুন করেছে তারা এবার জেলে ঢুকবে। ধীরে ধীরে […]
হার্দিক-শিবমের চওড়া ব্যাটে লজ্জা এড়াল ভারত, জিততে বাটলারদের চাই ১৮২ রান

নিজস্ব প্রতিনিধি, পুণে: পাকিস্তানি বংশোদ্ভুত পেসার সাকিব মাহমুদের আগুন ঝরানো বোলিংয়ে তাসের ঘরের মতো ভেঙে পড়েছিল টিম ইন্ডিয়ার টপ ব্যাটিং অর্ডার। কিন্তু বুক চিতিয়ে লড়াই করে দলকে চরম লজ্জার হাত থেকে বাঁচালেন রিঙ্কু সিংহ-শিবম দুবে-হার্দিক পাণ্ড্যরা। আর তাদের ওই লড়াইয়ের ফলে মুখরক্ষা হল টিম ইন্ডিয়ার। টি টোয়েন্টি সিরিজের চতুর্থ ম্যাচে প্রথমে ব্যাট করে নির্ধারিত ২০ […]
আধার কার্ডে-ই মুশকিল আসান, বাবা-মাকে ফিরে পেল দু’বছর আগে হারিয়ে যাওয়া ছেলে

নিজস্ব প্রতিনিধি, জয়পুর: রিল নয়, রিয়েল। দু’বছর আগেই বিহারের বেগুসরাই থেকে রহস্যজনকভাবে হারিয়ে গিয়েছিল ১৩ বছরের আদেশ শরণ। ছোট শিশুটিকে খেরথল রেল স্টেশন কাঁদতে দেখে উদ্ধার করে শিশু কল্যাণ সমিতির হাতে তুলে দিয়েছিল আরপিএফের জওয়ানরা। এর পরে শিশুটিকে কীভাবে বাবা-মায়ের কাছে ফেরানো যায়, তা নিয়ে চিন্তাভাবনা শুরু করেন শিশু কল্যাণ সমিতি। শেষ পর্যন্ত ওই সমস্যার […]
কলকাতায় খাটাল রাখা বেআইনি, নগরপালকে বলেছি তোলার জন্য : ফিরহাদ হাকিম

নিজস্ব প্রতিনিধি: আইনের উপরে কেউ নয়। খাটাল রাখা কলকাতায় বেআইনি। আমি নগরপালকে বলেছি খাটাল গুলি তোলার ব্যবস্থা করুন। সেখানে যদি আমাদের স্টাফ গিয়ে দালালি করে। ১৭ হাজার কর্মচারী রয়েছে। তার মধ্যে একজন ভুল করতে পারে অন্যায় করতে পারে। এটা কি করে থ্রেট কালচার । নিশ্চয় আমরা পদক্ষেপ গ্রহণ করব। শুক্রবার কলকাতা পৌরসভায় সাংবাদিকদের মুখোমুখি হয়ে […]
বিয়ের ৪ মাসের মাথায় মা হলেন অভিনেত্রী রূপসা চট্টোপাধ্যায়

বিয়ের চার মাসের মাথায় মা হলেন জনপ্রিয় টেলি অভিনেত্রী রূপসা চট্টোপাধ্যায়। ফুটফুটে পুত্র সন্তানের জন্ম দিলেন অভিনেত্রী।
মার্কিন অনুদান বন্ধ হতেই এক হাজারের বেশি কর্মীকে চাকরি থেকে তাড়াল ইউনূস সরকার

নিজস্ব প্রতিনিধি, ঢাকা: জঙ্গিবাদের পৃষ্ঠপোষক মোল্লা মুহাম্মদ ইউনূসের বাংলাদেশকে আর আর্থিক সহায়তা না করার সিদ্ধান্ত নিয়েছে ডোনাল্ড ট্রাম্পের সরকার। আর ওই অনুদান বন্ধের প্রতিক্রিয়া শুরু হয়েছে। এবার এক ধাক্কায় কাজ হারালেন মার্কিন অর্থ সাহায্যে চলা চিকিৎসা-গবেষণা প্রতিষ্ঠান আন্তর্জাতিক উদরাময় গবেষণা কেন্দ্র, বাংলাদেশের (আইসিডিডিআর,বি) সহস্রাধিক কর্মী-আধিকারিক। গত বুধবার থেকেই ছাঁটাইয়ের নোটিশ পাঠানো শুরু হয়েছে বলে শুক্রবার […]
আচমকাই রাখি সাওয়ান্তের সঙ্গে বিয়ে ভাঙার ঘোষণা পাকিস্তানি শিল্পপতি-অভিনেতার

তিনি জানিয়েছেন, তিনি অভিনেত্রী রাখি সাওয়ান্তকে বিয়ের প্রস্তাব দিয়েছিলেন ঠিকই, কিন্তু এখন তিনি তাঁকে বিয়ে করছেন না।
মহিলাদের ‘দাপুটে’ ফুটবল ম্যাচ, শাড়ি পরেই কাঁপালেন মাঠ

নিজস্ব প্রতিনিধিঃ কথায় আছে শাড়িতেই নারী । রান্নাঘর আর কৃষিকাজ সবই একাই হাতে প্রতিদিন তারা সামলাচ্ছেন। আর এবার ঠিক সেইভাবেই শাড়ি পরে মাঠের মধ্যে ফুটবল খেললেন সুন্দরবনের মহিলারা । দক্ষিণ ২৪ পরগনার বাসন্তী ব্লকের রানীগড় গ্রামে ফুটবল প্রতিযোগিতায় দেখা গেল এমনই এক দৃশ্য । জানা গিয়েছে, এই ফুটবল প্রতিযোগিতার আয়োজন করেছিল গয়েশপুর হামরাহী ট্রাস্ট ও […]
শান্তিপুর হাসপাতালে বিনা চিকিৎসায় সদ্যোজাত শিশুর মৃত্যুর অভিযোগ, প্রশাসনের দ্বারস্থ পরিবার

নিজস্ব প্রতিনিধি,শান্তিপুর: এবার বিনা চিকিৎসায় সদ্যজাত শিশু মৃত্যুর অভিযোগ নদিয়ার শান্তিপুর হাসপাতালে।ঘটনায় ক্ষোভ প্রকাশ মৃত শিশুর পরিবারের। হাসপাতালের কর্তব্যরতো ডাক্তার এর বিরুদ্ধে ক্ষোভ উগরে দিয়েছেন পরিবারের মানুষজন। জানা যায়, নদিয়ার শান্তিপুর থানার(Shantipur P.S.) বড় কুলিয়া এলাকার বাসিন্দা অর্পিতা সরকারকে গর্ভবতী অবস্থায় বৃহস্পতিবার সকাল দশটা নাগাদ শান্তিপুর হাসপাতালে(Shantipur Hospital) ভর্তি করে তার পরিবার। হাসপাতাল কর্তৃপক্ষ জানান […]
দৃষ্টিহীন তিন ভাই বিভিন্ন সরকারি পরিষেবা থেকে বঞ্চিত বলে অভিযোগ, সাহায্যের আশ্বাস বিডিও’র

নিজস্ব প্রতিনিধি,রতুয়া : জন্মগত দু’চোখে অন্ধ, ভিক্ষা করে চলে সংসার। বিভিন্ন সরকারি পরিষেবা থেকে বঞ্চিত একই পরিবারের তিন প্রতিবন্ধী। সরকারি দপ্তরে একাধিকবার আবেদন জানিয়েও মিলছে না সরকারি প্রকল্পের সুযোগ সুবিধা। এমনকি দিদিকে বল হেল্পলাইন নাম্বারে (Help Line Number)ফোন করে কোন কাজ হচ্ছে না। এখনো পর্যন্ত মেলে নি সাড়া।প্রশ্ন, আর কতটা গরিব হলে পাওয়া যাবে সরকারি […]
রাশিয়াকে চাপে ফেলতে ইউক্রেনে ক্ষেপণাস্ত্র পাঠাল ইজরায়েল

আন্তর্জাতিক ডেস্কঃ এবার ইউক্রেনে ক্ষেপণাস্ত্র পাঠাল ইজরায়েলে। বিভিন্ন আন্তর্জাতিক সংবাদমাধ্যম সূত্রে খবর, প্যাট্রিয়ট এয়ার ডিফেন্স সিস্টেমের জন্য প্রায় ৯০টি ইন্টারসেপ্টর ক্ষেপণাস্ত্র প্রথমে ইজরায়েল থেকে গিয়েছে পোল্যান্ডে । আর সেখান থেকে যাবে ইউক্রেনে । বলা বাহুল্য, ২০২৪ সালে তেল আবিবের কাছ থেকে ক্ষেপণাস্ত্রগুলো চেয়েছিল কিয়েভ। কিন্তু সেইসময় মস্কো সতর্ক করায় ইউক্রেনের পাশে দাঁড়াতে পারেনি ইজরায়েল । […]
টসে জিতে বল করার সিদ্ধান্ত ইংল্যান্ডের, দল থেকে বাদ পড়লেন শামি

নিজস্ব প্রতিনিধি, পুণে: এক দলের লক্ষ্য জিতে সিরিজ পকেটে পোরা। অন্য দলের লক্ষ্য জিতে সিরিজে সমতা ফেরানো। দুই ভিন লক্ষ্য নিয়ে আজ শুক্রবার (৩১ জানুয়ারি) পুণের মহারাষ্ট্র ক্রিকেট অ্যাসোসিয়শন স্টেডিয়ামে মুখোমুখি হচ্ছেন সূর্যকুমার যাদব ও জস বাটলাররা। ইতিমধ্যেই টস হয়ে গিয়েছে। টসে জিতে প্রথমে ভারতকে ব্যাট করতে পাঠিয়েছেন ইংল্যান্ড অধিনায়ক জস বাটলার। ভারতের প্রথম একাদশে […]
ক্লাসরুমে অধ্যাপিকাকে ছাত্রের সিঁদুরদান নিয়ে মুখ খুললেন ব্রাত্য বসু, কী বললেন শিক্ষামন্ত্রী?

নিজস্ব প্রতিনিধি: শিক্ষাপ্রতিষ্ঠানে কিছু সীমারেখা থাকে। যতই আমরা মডার্ন হই না কেন। সেই সীমারেখা লঙ্ঘন করা উচিত নয়। এটা রুচি সম্মত নয়। এর যদি আপনারা কেন বলে প্রশ্ন করেন তা ব্যাখ্যাতীত। ম্যাকাওটে যে ঘটনা ঘটেছে সেটা নিয়ে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ নিজের মতো ব্যবস্থা নেবে। শুক্রবার আব্দুল কালাম বিশ্ববিদ্যালয় বিভাগীয় প্রধান শিক্ষিকার সাথে প্রথম বর্ষের ছাত্রের সিঁদুর […]
দিল্লির ভোটের আগে জোর ধাক্কা কেজরির, একসঙ্গে ইস্তফা ৭ আপ বিধায়কের

নিজস্ব প্রতিনিধি, নয়াদিল্লি: বিধানসভা ভোটের পাঁচ দিন আগে জোর ধাক্কা খেলেন অরবিন্দ কেজরিওয়াল। শুক্রবার (৩১ জানুয়ারি) একই সঙ্গে দলের প্রাথমিক সদস্যপদে ইস্তফা দিয়েছেন আম আদমি পার্টির সাত বিধায়ক। যদিও ইস্তফা দেওয়া সাত বিধায়ককে এবারের ভোটে টিকিট দেওয়া হয়নি। প্রচারের শেষ লগ্নে সাত বিধায়কের দল ছাড়া আপ নেতৃত্বের জন্য বিড়ম্বনার বলেই মনে করছেন রাজনৈতিক বিশেষজ্ঞরা। আগামী […]
বাজেট অধিবেশনের আগে দলীয় বিধায়কদের সঙ্গে বৈঠকে বসছেন মমতা

নিজস্ব প্রতিনিধিঃ আগামী ১০ ফেব্রুয়ারি থেকে বিধানসভায় শুরু হতে বাজেট অধিবেশন । আর সেই অধিবেশন শুরুর আগে ওইদিন তৃণমূল বিধায়কদের সঙ্গে বৈঠক করবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেখানে মূলত দলীয় বিধায়কদের কর্তব্য, শৃঙ্খলা ও রাজনৈতিক কর্মকাণ্ড নিয়ে আলোচনা হতে পারে বলে জানা গিয়েছে। মুখ্যমন্ত্রী এবং তৃণমূল বিধায়করা ছাড়াও এই বৈঠকে থাকবেন তৃণমূলের রাজ্য সভাপতি তথা সাংসদ […]
একুশে বইমেলায় শেখ মুজিবকে নিয়ে লেখা বই নিষিদ্ধ করল ইউনূস সরকার

নিজস্ব প্রতিনিধি, ঢাকা: বাংলাদেশের স্থপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে মুছে ফেলতে আরও এক পদক্ষেপ নিল মোল্লা মুহাম্মদ ইউনূসের সরকার। আগামিকাল শনিবার (১ ফেব্রুয়ারি) থেকে শুরু হওয়া অমর একুশে বইমেলায় বঙ্গবন্ধু শেখ মুজিব ও দেশত্যাগী প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নিয়ে লেখা কোনও বই রাখা যাবে না বলে নির্দেশ দিয়েছে সংস্কৃতি মন্ত্রক। কোনও প্রকাশনী সংস্থা ওই নির্দেশ অমান্য […]
১৪ সেকেন্ডের ভিডিওতে উষ্ণতা ছড়ালেন ঢাকাই সিনেমার বিতর্কিত নায়িকা পরীমণি

প্রায়শই বহু কারণে থাকেন শিরোনামে থাকেন তিনি। অভিনয়ের পাশাপাশি সামাজিক যোগাযোগমাধ্যমে বেশ সক্রিয় ছরছিত এই অভিনেত্রী। তবে সেক্সি অবতারে সোশ্যাল মিডিয়ায় ঝড় তুলেছেন পরীমণি।
নৈহাটিতে প্রকাশ্য দিবালোকে ব্যবসায়ীকে শুট আউট

নিজস্ব প্রতিনিধি নৈহাটি: উত্তর ২৪পরগনা জেলার নৈহাটিতে প্রকাশ্য দিবালোকে শুট আউট। শুক্রবার বিকেলে নৈহাটির ব্যানার্জি পাড়াতে ব্যবসায়ী সন্তোষ যাদবকে দুষ্কৃতীরা গুলি ছুঁড়ে খুন করে। নৈহাটি স্টেট জেনারেল হাসপাতালে রক্তাক্ত অবস্থায় ব্যবসায়ী সন্তোষ যাদবকে নিয়ে গেলে চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করে। নিহত ব্যবসায়ী সন্তোষ যাদবের(Santosh Jadav) মা দাবি করেছেন, তার ছেলেকে গুলি করেছে রাজেশ যাদব নামে […]