Copa America 2024 : উরুগুয়ের বিরুদ্ধে ম্যাচে খেলতে পারবেন না ভিনিসিয়ুস, চিন্তায় ব্রাজিল

Share:

নিজস্ব প্রতিনিধি : কোপা আমেরিকায় উরুগুয়ের বিরুদ্ধে খেলতে পারবেন না ভিনিসিয়ুস জুনিয়র। চলতি প্রতিযোগিতায় দুবার হলুদ কার্ড দেখায় এক ম্যাচের জন্য নিষিদ্ধ করা হয়েছে তাঁকে। কোয়ার্টাল ফাইনালে ভিনিসিয়ুস না থাকায় অস্বস্তিতে ব্রাজিল শিবির।

বুধবার কলম্বিয়া বিরুদ্ধে গ্রুপ লিগের শেষ ম্যাচে ৭ মিনিটের মাথায় ফাউল করায় হলুদকার্ড দেখেন ভিনিসিয়ুস। এর আগে প্যারাগুয়ের বিরুদ্ধে ম্যাচে ৮৩ মিনিটের মাথায় হলুদ কার্ড দেখতে হয়েছিল তাঁকে। পর পর দুটি ম্যাচে হলুদ কার্ড দেখায় এবার শাস্তির মুখে পড়তে হল ব্রাজিলিয় তারকাকে।

উল্লেখ্য, এবারে তিন ম্যাচে পাঁচ পয়েন্ট পেয়ে গ্রুপ ডি থেকে রানার্স হয়ে কোয়ার্টার ফাইনালে উঠেছে ব্রাজিল। সেমিফাইনালে ওঠার লড়াইতে উরুগুয়ের মুখোমুখি হতে হবে সেলেসাওদের। এবারের কোপা আমেরিকায় উরুগুয়ে তিনটি ম্যাচ জিতে গ্রুপ শীর্ষে থেকেই শেষ আটে গিয়েছে। ফলে কোয়ার্টার ফাইনালে যে ব্রাজিলকে কঠিন প্রতিপক্ষের মুখে পড়তে হবে তা বলার অপেক্ষা রাখে না। এই পরিস্থিতিতে দুরন্ত ফর্মে থাকা ভিনিসিয়ুসকে না পাওয়ায় চিন্তায় ব্রাজিল শিবির। এর আগে গ্রুপ লিগের ম্যাচে একই ম্যাচে জোড়া গোল করে ব্রাজিলকে জয় এনে দিয়েছিল ভিনিসিয়ুস। তবে সেমিফাইনালে ওঠার ম্যাচে তাঁকে ছাড়াই নামতে হবে ব্রাজিলিয়দের।

 

ফিরেই স্বমহিমায় মেসি, জোড়া গোল করে মায়ামিকে ফাইনালে তুললেন

ফেরা হল না, নেইমারকে ছাড়াই বিশ্বকাপ বাছাইয়ের দল ঘোষণা ব্রাজিলের

শক্তিবৃদ্ধি মোহনবাগানের, পাঁচ বছরের চুক্তিতে যোগ দিলেন মেহতাব

আন্তর্জাতিক ফুটবলে ফিরছেন নেইমার, কপাল পুড়ল ভিনিসিয়ুসের

‘শিশু ও সাধারণ মানুষকে হত্যা বন্ধ কর’, ইজরায়েলকে বার্তা উয়েফার

৯ বছরে সর্বনিম্ন! ক্রমতালিকায় ১৩৩ নম্বরে ভারতীয় ফুটবল, ফিফাকেই দায়ী করলেন কল্যাণ

ব্রাজিলের প্রাক্তন প্রেসিডেন্ট বলসোনারোকে গৃহবন্দি করার নির্দেশ সুপ্রিম কোর্টের

ফের চোট পেয়ে মাঠ ছাড়লেন লিওনেল মেসি

লড়াই করেও গুজরাতের কাছে হেরে গেল কেকেআর

‘দিল্লি থেকে এল গাই, সাথে এল মোটা ভাই’, শাহ-এজেন্সিকে কটাক্ষ মমতার

‘‌আমি আইনি পদক্ষেপ করব’‌, এজেন্সির অপব্যবহার নিয়ে সুর সপ্তমে মমতার

হেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

[hls_player autoplay="1" fullscreen="1" unmute="0"]