আন্তর্জাতিক ডেস্কঃ ব্রাজিলের প্রাক্তন প্রেসিডেন্ট জইর বলসোনারেকে গৃহবন্দি করার নির্দেশ দিল সুপ্রিম কোর্ট। সোশ্যাল মিডিয়া ব্যবহার করতে তাঁকে নিষেধ করা হয়েছিল। কিন্তু সেই নিষেধাজ্ঞা অমান্য করেছেন প্রাক্তন প্রেসিডেন্ট। সেই জন্যই শাস্তিস্বরূপ তাঁকে গৃহবন্দি করার নির্দেশ দেওয়া হয়েছে।
তাঁর বিরুদ্ধে অভিযোগ, ২০২২ সালে নির্বাচনে প্রেসিডেন্ট লুইজ ইনাসিও লুলা দা সিলভার কাছে হেরেও ক্ষমতায় বসে থাকার জন্য ষড়যন্ত্র করেছেন তিনি। সেই নিয়ে তাঁর বিরুদ্ধে বিচার চলছে। ভাষনের মাধ্যমে বিচার কাজে বাধা দেওয়ার অভিযোগ ওঠায় তাঁর গতিবিধির ওপরে নজর রাখার নির্দেশ দিয়েছিল শীর্ষ আদালত। নজরদারির জন্য পায়ে ইলেকট্রিক কড়া পরানোর নির্দেশ দেয় আদালত। েখানেই শেষ নয়, সোশ্যাল মিডিয়ার মাধ্যমে যাতে তিনি কোনও যোগাযোগ না করতে পারেন, তারজন্য সোশ্যাল মিডিয়া ব্যবহারে নিষেধাজ্ঞা জারি করা হয়েছিল।
গত রবিবার ব্রাজিলের কয়েকটি শহরে সমাবেশ হয়। রিও ডি জেনিরোতে অনুষ্ঠিত সমাবেশে ছেলের সঙ্গে তাঁর সরাসরি ফোনের কথা সম্প্রচার করেবলসেনেরোর বন্ধুরা। আর এখানেই নিষেধাজ্ঞা অমান্য করা হয়। এই ঘটনায় সুপ্রিমকোর্টের বিচারক অত্যন্ত ক্ষুব্ধ হন। তাই বিচারক আলেক্সান্দ্রে ডি মোরায়েস বলেন, বিচার বিভাগ বোকা নয়। কোনও আসামির রাজনৈতিক বা অর্থনৈতিক ক্ষমতা যতই থাকুক, সে বিচার বিভাগকে বোকা ভাবতে পারেনা।
আদালতের এই আদেশের ফলে ষড়যন্ত্র করার অভিযোগে বিচারের মুখোমুখি হওয়া প্রাক্তন ডানপন্থী এই নেতা ও আদালতের মধ্যে টানাপোড়েন বাড়ে। আদালতের বিধিনিষেধ বারবার অমান্য করায় বলসোনারোর সমালোচনা করে তাঁকে ব্রাসিলিয়ার বাড়িতে গৃহবন্দী রাখার নির্দেশ দিয়েছে সু্প্রিম কোর্টের বিচারক। আইনজীবী ছাড়া অন্য কারও সঙ্গে দেখা করার সঙ্গে মোবাইল ব্যবহারেও নিষেধাজ্ঞা জারি করা হয়েছে।